বিশ্বের বিভিন্ন শহরের মতো ঢাকাতেও দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যে দেখা গেছে, ১৪৬ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। এই মাত্রা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
তালিকায় শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই, যার বায়ুমান সূচক ২০৯। দ্বিতীয় অবস্থানে ভিয়েতনামের হ্যানয় (১৭২), তৃতীয় অবস্থানে সৌদি আরবের রিয়াদ (১৫৪) এবং পঞ্চম অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৪৩)।
বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বাইরে কম বের হওয়া উচিত। একই সঙ্গে সাধারণ মানুষকেও অপ্রয়োজনীয় বাইরে যাওয়া সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।
সিএ/এমআর


