Sunday, April 5, 2026
28 C
Dhaka

চাঁদাবাজির মামলায় খালাস সাবেক এমপি মোজাম্মেল হক

২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হককে খালাস দিয়েছেন আদালত। তবে তার বিরুদ্ধে অন্য মামলা থাকায় আপাতত মুক্তি পাচ্ছেন না তিনি।

রোববার ঢাকার ১৪তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদা আক্তার এই রায় ঘোষণা করেন। আসামিপক্ষের আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, সকালে তাকে আদালতে হাজির করা হয় এবং তার উপস্থিতিতেই বিচারক অভিযোগ থেকে অব্যাহতি দেন। তবে অন্যান্য মামলায় গ্রেপ্তার থাকায় তাকে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১ এপ্রিল মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। ওই দিন মামলার বাদী খলিলুর রহমান অভিযুক্তের খালাসে আপত্তি নেই বলে আদালতে জানান। পরে ৫ এপ্রিল রায়ের দিন ধার্য করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে ধানমন্ডির একটি কার্যালয়ে ডেকে নিয়ে নির্বাচনী খরচের জন্য ২৫ লাখ টাকা দাবি করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে গুম করার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

পরে বাদীর ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি করা হয় বলেও অভিযোগ ওঠে। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ২৪ আগস্ট এই মামলা দায়ের করা হয়।

গত বছরের ৫ অক্টোবর রাজধানীর নিকেতন এলাকা থেকে মোজাম্মেল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৈধ উপার্জন ও সঠিক ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে অর্থ উপার্জন ও ব্যয় একটি মৌলিক ও অপরিহার্য...

সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা সংসদে

সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিএনপির অবস্থানের...

হঠাৎ রাগ ও বিরক্তির পেছনে থায়রয়েডের প্রভাব

হঠাৎ মন খারাপ হওয়া, অকারণে বিরক্তি বা কিছুক্ষণ পরই...

সংসদে সাউন্ড সিস্টেম বিভ্রাটে অধিবেশন মুলতবি

জাতীয় সংসদের অধিবেশনে সাউন্ড সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় কার্যক্রম...

গ্যারেজেই জন্ম প্রযুক্তি সাম্রাজ্যের

বিশ্বের প্রযুক্তি খাতে আজ যেসব প্রতিষ্ঠান আধিপত্য বিস্তার করছে,...

বিদেশের বাজারে যুদ্ধের প্রভাব, শ্রমবাজার সম্প্রসারণে সরকারের একগুচ্ছ পরিকল্পনা

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত...

বিদেশের বাজারে যুদ্ধের প্রভাব, শ্রমবাজার সম্প্রসারণে সরকারের একগুচ্ছ পরিকল্পনা

চলমান আন্তর্জাতিক সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক শ্রমবাজারে...

বিগত সরকারের অবহেলায় হাম ছড়িয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বিগত সরকারের অবহেলার কারণেই দেশে হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে বলে...

প্রধানমন্ত্রীর সহায়তা চান মনিরুল হক চৌধুরী

কাগজে-কলমে কুমিল্লা দক্ষিণে একটি মিনি স্টেডিয়াম থাকলেও বাস্তবে তার...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—স্কুল, কলেজ ও মাদরাসায়—প্রধান ও সহকারী প্রধান...

দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সব ধর্মের মানুষের: প্রধানমন্ত্রী

ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল সংক্রান্ত বার্তা

মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত সচিব কমিটির সুপারিশের ওপর প্রস্তাবিত...

কুমিল্লায় বাস স্টেশনে থামানো ৩ বাস আগুনে পুড়ে ছাই

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে...

সিকিউরিটি মানি ও অ্যাডভান্স: ভাড়া লেনদেনে শরয়ি দৃষ্টিভঙ্গি কী

বর্তমান সময়ে বাড়ি ও দোকান ভাড়ার ক্ষেত্রে সিকিউরিটি মানি...
spot_img

আরও পড়ুন

বৈধ উপার্জন ও সঠিক ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে অর্থ উপার্জন ও ব্যয় একটি মৌলিক ও অপরিহার্য বিষয়। দৈনন্দিন জীবনযাপন থেকে শুরু করে খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের জন্য অর্থের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।...

সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা সংসদে

সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, পূর্বের ঐকমত্য থেকে...

হঠাৎ রাগ ও বিরক্তির পেছনে থায়রয়েডের প্রভাব

হঠাৎ মন খারাপ হওয়া, অকারণে বিরক্তি বা কিছুক্ষণ পরই স্বাভাবিক হওয়া—অনেকেই এটাকে মুড সুইং বলে এড়িয়ে যান। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এমন ওঠানামার পেছনে শুধু...

সংসদে সাউন্ড সিস্টেম বিভ্রাটে অধিবেশন মুলতবি

জাতীয় সংসদের অধিবেশনে সাউন্ড সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় কার্যক্রম ব্যাহত হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট বিক্ষুব্ধ জনতার হামলায় সংসদের...
spot_img