Sunday, April 5, 2026
28 C
Dhaka

তিন মাসের জ্বালানি চাহিদা মেটাতে আমদানির উদ্যোগ

দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করতে আগামী তিন মাসের জন্য তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এপ্রিল মাসের চাহিদা মেটাতে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি পেট্রোল ও অকটেনের তিন মাসের মজুত নিশ্চিত করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘এপ্রিল মাসে জ্বালানি তেলের যে চাহিদা রয়েছে, তা পূরণের জন্য প্রয়োজনীয় মজুত আছে।’

তিনি আরও বলেন, ‘তিনমাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে।’

জ্বালানি তেল আমদানির জন্য নতুন উৎস খুঁজে পাওয়া গেছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী তিনমাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেয়া হচ্ছে।’

রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক অবস্থান নিচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক হয়েছে। সরকার আশাবাদী ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে বাংলাদেশকে তেল আমদানির সুযোগ দিবে।’

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় চার লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। কৃষকদের জন্য জ্বালানি সরবরাহে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের।

তিনি বলেন, ‘তেল সরবরাহে কৃষকদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। কৃষকদের বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৈধ উপার্জন ও সঠিক ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে অর্থ উপার্জন ও ব্যয় একটি মৌলিক ও অপরিহার্য...

সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা সংসদে

সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিএনপির অবস্থানের...

হঠাৎ রাগ ও বিরক্তির পেছনে থায়রয়েডের প্রভাব

হঠাৎ মন খারাপ হওয়া, অকারণে বিরক্তি বা কিছুক্ষণ পরই...

সংসদে সাউন্ড সিস্টেম বিভ্রাটে অধিবেশন মুলতবি

জাতীয় সংসদের অধিবেশনে সাউন্ড সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় কার্যক্রম...

গ্যারেজেই জন্ম প্রযুক্তি সাম্রাজ্যের

বিশ্বের প্রযুক্তি খাতে আজ যেসব প্রতিষ্ঠান আধিপত্য বিস্তার করছে,...

বিদেশের বাজারে যুদ্ধের প্রভাব, শ্রমবাজার সম্প্রসারণে সরকারের একগুচ্ছ পরিকল্পনা

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত...

বিদেশের বাজারে যুদ্ধের প্রভাব, শ্রমবাজার সম্প্রসারণে সরকারের একগুচ্ছ পরিকল্পনা

চলমান আন্তর্জাতিক সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক শ্রমবাজারে...

বিগত সরকারের অবহেলায় হাম ছড়িয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বিগত সরকারের অবহেলার কারণেই দেশে হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে বলে...

প্রধানমন্ত্রীর সহায়তা চান মনিরুল হক চৌধুরী

কাগজে-কলমে কুমিল্লা দক্ষিণে একটি মিনি স্টেডিয়াম থাকলেও বাস্তবে তার...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—স্কুল, কলেজ ও মাদরাসায়—প্রধান ও সহকারী প্রধান...

দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সব ধর্মের মানুষের: প্রধানমন্ত্রী

ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল সংক্রান্ত বার্তা

মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত সচিব কমিটির সুপারিশের ওপর প্রস্তাবিত...

কুমিল্লায় বাস স্টেশনে থামানো ৩ বাস আগুনে পুড়ে ছাই

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে...

সিকিউরিটি মানি ও অ্যাডভান্স: ভাড়া লেনদেনে শরয়ি দৃষ্টিভঙ্গি কী

বর্তমান সময়ে বাড়ি ও দোকান ভাড়ার ক্ষেত্রে সিকিউরিটি মানি...
spot_img

আরও পড়ুন

বৈধ উপার্জন ও সঠিক ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে অর্থ উপার্জন ও ব্যয় একটি মৌলিক ও অপরিহার্য বিষয়। দৈনন্দিন জীবনযাপন থেকে শুরু করে খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের জন্য অর্থের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।...

সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা সংসদে

সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, পূর্বের ঐকমত্য থেকে...

হঠাৎ রাগ ও বিরক্তির পেছনে থায়রয়েডের প্রভাব

হঠাৎ মন খারাপ হওয়া, অকারণে বিরক্তি বা কিছুক্ষণ পরই স্বাভাবিক হওয়া—অনেকেই এটাকে মুড সুইং বলে এড়িয়ে যান। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এমন ওঠানামার পেছনে শুধু...

সংসদে সাউন্ড সিস্টেম বিভ্রাটে অধিবেশন মুলতবি

জাতীয় সংসদের অধিবেশনে সাউন্ড সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় কার্যক্রম ব্যাহত হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট বিক্ষুব্ধ জনতার হামলায় সংসদের...
spot_img