Friday, April 3, 2026
30 C
Dhaka

বৈশ্বিক সংকটেও স্বস্তিতে বাংলাদেশ, দাবি অর্থমন্ত্রীর

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য এবং এ ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বৈশ্বিক সংকটের প্রভাব সারা বিশ্বেই পড়েছে এবং বাংলাদেশেও এর প্রভাব রয়েছে, তবে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক আছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের কেইপিজেড ইয়ংওয়ান করপোরেশন মিলনায়তনে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেলের বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের অধিকাংশ জ্বালানি তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। সংকট মোকাবেলায় সরকার আন্তর্জাতিকভাবে যোগাযোগ অব্যাহত রেখেছে। একইসঙ্গে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, উচ্চমূল্যে তেল কেনার বিষয়টি দীর্ঘমেয়াদে টেকসই নয়, তাই এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে।

তিনি জানান, ইতিমধ্যে সাশ্রয় কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং এতে মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাইকে অংশ নিতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। ঈদের সময় মানুষ নির্বিঘ্নে বাড়ি গিয়েছে এবং কাজে ফিরেছে। এছাড়া কলকারখানা ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, যা দেশের স্থিতিশীলতার ইঙ্গিত দেয়।

পুঁজিবাজার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বিনিয়োগের পরিবেশ উন্নত করার আশ্বাস দেন। অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে দৃশ্যমান পরিবর্তন আনা হবে এবং বিনিয়োগকারীদের জন্য একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করা হবে। তিনি আরও জানান, ব্যাংক ঋণের ওপর নির্ভরশীলতা কমিয়ে পুঁজিনির্ভর বিনিয়োগে গুরুত্ব দিতে হবে।

বর্তমান সরকারের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, নতুন সরকার এখন পর্যন্ত ভালো কাজ করছে। তবে দেশের সরবরাহ ব্যবস্থা সচল রাখা এখন বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউ উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। স্বাগত বক্তব্য দেন কোরিয়ান ইপিজেড-এর ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মোহাম্মদ শাহজাহান। এছাড়া ইয়ংওয়ান কর্পোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিহাক সাং, সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফি এম আইয়ুব এবং সদস্য সৈয়দ মাহমুদুল হক বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার এবং ইয়ংওয়ান কর্পোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বন্ধ্যত্ব চিকিৎসায় আইইউআই পদ্ধতি, কারা নিতে পারেন এই সেবা

বন্ধ্যত্ব নিরসনে ইনট্রা-ইউটেরিন ইনসেমিনেশন বা আইইউআই বর্তমানে বহুল ব্যবহৃত...

কেন সম্পর্ক সীমিত রাখা জরুরি, মানসিক স্বাস্থ্যের জন্য নতুন ভাবনা

বর্তমান সময়ে ব্যক্তিগত সম্পর্কের ধরনে পরিবর্তন নিয়ে নতুন করে...

জুলাই সনদ বাস্তবায়নে মানববন্ধন

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে বলে...

ডিজিটাল যুদ্ধক্ষেত্রে বাড়ছে ইরানের প্রভাব

প্রযুক্তি বিশ্বে দৃশ্যমান যুদ্ধের পাশাপাশি অদৃশ্য আরেকটি লড়াইও ক্রমেই...

গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ আপাতত বন্ধ

সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা...

নিরাপত্তা নিয়ে প্রশ্ন, স্টেশনে আতঙ্ক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক যাত্রীকে সজোরে ধাক্কা...

জনস্বাস্থ্য রক্ষায় সিঙ্গাপুরের নতুন উদ্যোগ

কাকের সংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করছে সিঙ্গাপুর সরকার।...

সামরিক জান্তার কঠোর অবস্থানে আন্তর্জাতিক উদ্বেগ

বুরকিনা ফাসোর জনগণকে গণতন্ত্র ভুলে যেতে আহ্বান জানিয়েছেন দেশটির...

তেল ও হরমুজ নিয়ে ট্রাম্পের অবস্থান ঘিরে বিতর্ক

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে বিতর্কিত...

ধর্ম পালনে বাধা এলে কী করবেন

হজরত ইবরাহিম (আ.) তাঁর কওমকে একত্ববাদের পথে আহ্বান জানানোর...

যুক্তরাষ্ট্রে সামরিক নেতৃত্বে পরিবর্তনের ঝড়

মার্কিন সেনাবাহিনীতে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সেনাপ্রধান (চিফ...

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার

নেত্রকোনার কলমাকান্দায় অভ্যর্থনার নামে শিক্ষার্থীদের সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়...

তেলের দামের চাপে পাকিস্তানে গণপরিবহন ফ্রি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি...
spot_img

আরও পড়ুন

বন্ধ্যত্ব চিকিৎসায় আইইউআই পদ্ধতি, কারা নিতে পারেন এই সেবা

বন্ধ্যত্ব নিরসনে ইনট্রা-ইউটেরিন ইনসেমিনেশন বা আইইউআই বর্তমানে বহুল ব্যবহৃত একটি চিকিৎসাপদ্ধতি হিসেবে বিবেচিত হচ্ছে। তুলনামূলকভাবে সহজ ও কম ব্যয়বহুল হওয়ায় এটি অনেক দম্পতির জন্য...

কেন সম্পর্ক সীমিত রাখা জরুরি, মানসিক স্বাস্থ্যের জন্য নতুন ভাবনা

বর্তমান সময়ে ব্যক্তিগত সম্পর্কের ধরনে পরিবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সব সম্পর্ক সমানভাবে গভীর হওয়া প্রয়োজন নয়—এই ধারণা এখন মানসিক সুস্থতার গুরুত্বপূর্ণ...

জুলাই সনদ বাস্তবায়নে মানববন্ধন

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে বলে মন্তব্য করেছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে...

ডিজিটাল যুদ্ধক্ষেত্রে বাড়ছে ইরানের প্রভাব

প্রযুক্তি বিশ্বে দৃশ্যমান যুদ্ধের পাশাপাশি অদৃশ্য আরেকটি লড়াইও ক্রমেই তীব্র হয়ে উঠছে। সামরিক শক্তির প্রদর্শনে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যেখানে খোলামেলা অবস্থান নেয়, সেখানে সাইবার...
spot_img