Wednesday, April 1, 2026
30 C
Dhaka

পানি সংকট নিরসনে সেচ প্রকল্পের দাবি জোরালো

বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রাজশাহী অঞ্চল রক্ষায় এবং নির্বাচনী ইশতেহারে ঘোষিত পদ্মা ব্যারেজ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। বুধবার (১ এপ্রিল) সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা কমিটি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘পদ্মা নদী বাঁচলে, রাজশাহী বাঁচবে’, ‘ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত কর’, ‘অবিলম্বে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন করতে হবে’, ‘পদ্মা নদীকে ক্যাপিটাল ড্রেজিং করে পরিবেশ বাঁচাও’, ‘কৃষি ও কৃষক বাঁচাও, মানুষ বাঁচাও’সহ নানা স্লোগান দেন।

বক্তারা বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও রাজশাহীর পদ্মাসহ দেশের অনেক নদ-নদী এখন সংকটে পড়েছে। খরা মৌসুমে পদ্মায় পানির প্রবাহ কমে যায়, অনেক জায়গায় নদী চর জেগে উঠছে। এতে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ ব্যবস্থায় কৃষকরা বড় ধরনের সমস্যার মুখে পড়ছেন।

তারা আরও অভিযোগ করেন, প্রশাসনের নজরের বাইরে থেকেই অনেক স্থানে অবৈধভাবে বালু উত্তোলন চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই পরিস্থিতি নদী ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে বলে দাবি তাদের।

বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলের পানির সংকট নিরসনে কার্যকর ও টেকসই সমাধান প্রয়োজন। ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে এবং কৃষিকে টিকিয়ে রাখতে অবিলম্বে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে পদ্মা নদীর ওপর পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

তাদের মতে, পানি ছাড়া জীবন ও প্রকৃতি—উভয়ই অচল। এই সংকট দীর্ঘায়িত হলে একটি বিশাল অঞ্চল স্থায়ী বিপর্যয়ের মুখে পড়তে পারে। তাই এখনই কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধনে রাজশাহীর স্বাস্থ্যসেবা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, রাজশাহী শিক্ষার নগরী ও পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিত হলেও চিকিৎসাসেবার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। চিকিৎসা ব্যবস্থায় অবহেলার কারণে অনেক শিশুর অকাল মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেন তারা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা সভাপতি মাহমুদ হোসেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও বাপার সাবেক সভাপতি জামাত খান, বাপা রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মোছা. সেলিনা বেগম, সহসভাপতি ও রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জুয়েল কিবরিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সংসদে উত্তেজনা, বিরোধী-সরকার মুখোমুখি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ইস্যুকে কেন্দ্র করে জাতীয়...

সংসদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের উদ্যোগ

জাতীয় সংসদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ করেছে সংসদীয়...

ঢাকায় পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদারে আলোচনা

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-এর...

সংসদীয় রীতিতে মতভেদ, বিরোধী-সরকার মুখোমুখি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ইস্যুতে জাতীয় সংসদে তীব্র...

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে অগ্রগতি

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ...

ক্ষেপণাস্ত্র হুমকি নিয়ে পেন্টাগনের অবস্থান বদল

ইরানের অস্ত্র কর্মসূচি ও পারমাণবিক সক্ষমতাকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি...

উত্তরাঞ্চলে উন্নত চিকিৎসা সংকটে রোগীদের দুর্ভোগ

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের (রমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে...

গোপালগঞ্জে ১৫ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে...

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু...

খাল দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার,

চলতি মাসের মধ্যেই ফেনী এবং ঝিনাইদহ জেলায় দুটি বড়...

পলাতক আসামি পুনরায় গ্রেপ্তার করলো পুলিশ,

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আটক থাকা এক আসামি থানা হেফাজত থেকে...

নতুন নেতৃত্বে চট্টগ্রাম পুলিশের কার্যক্রমে পরিবর্তনের ইঙ্গিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ...

কেন্দুয়ায় ২ শিশুতে হাম শনাক্ত, হাসপাতালে ৩ হাজার ডোজ টিকা সংরক্ষিত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাঠ পর্যায়ে দুই শিশুর শরীরে হাম...

নদীতে টাকার বস্তা নিয়ে ভাইরাল ছবি, বাস্তবতা কী

নদীতে টাকার বস্তা ভাসছে—এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে...
spot_img

আরও পড়ুন

সংসদে উত্তেজনা, বিরোধী-সরকার মুখোমুখি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ইস্যুকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে অধিবেশনে বিষয়টি উত্থাপিত হলে আলোচনা শুরু...

সংসদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের উদ্যোগ

জাতীয় সংসদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি ইন্টারনেটের ধীরগতি দূর করা এবং সংসদের বিভিন্ন সেবার মান উন্নয়নের লক্ষ্যে একাধিক সুপারিশ...

ঢাকায় পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদারে আলোচনা

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বুধবার (১ এপ্রিল) রাজধানীর সংসদ...

সংসদীয় রীতিতে মতভেদ, বিরোধী-সরকার মুখোমুখি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ইস্যুতে জাতীয় সংসদে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার (১ এপ্রিল) স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে গণভোটের...
spot_img