Wednesday, April 1, 2026
30 C
Dhaka

খাল দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার,

চলতি মাসের মধ্যেই ফেনী এবং ঝিনাইদহ জেলায় দুটি বড় খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে পানিসম্পদ ব্যবস্থাপনা ও সারাদেশে খাল খনন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর এ তথ্য নিশ্চিত করেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ড. আইনুন নিশাতসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের সার্বিক পানিসম্পদ ব্যবস্থাপনা, খাল ও জলাধার পুনঃখনন এবং সেচ ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পানিসম্পদমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল ও জলাধার খননের মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষিজ উৎপাদন বৃদ্ধি এবং পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, এই উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে গত ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সরকারের লক্ষ্য দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কৃষি অর্থনীতিকে শক্তিশালী করা।

বৈঠক শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খাল ও নদী দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ যেন নদী বা খাল দখল করতে না পারে সে বিষয়ে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন।

এ ছাড়া সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় ইতোমধ্যে ১২০০ কিলোমিটার খাল খননের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

আঞ্চলিক ও আন্তর্জাতিক পানি বণ্টন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং ফারাক্কার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কারিগরি পর্যায়ে কাজ চলমান রয়েছে। দেশের পানিসম্পদ সংরক্ষণ ও সেচ সুবিধা বৃদ্ধিতে সরকার দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধানের দিকে অগ্রসর হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ঢাকায় পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদারে আলোচনা

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-এর...

সংসদীয় রীতিতে মতভেদ, বিরোধী-সরকার মুখোমুখি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ইস্যুতে জাতীয় সংসদে তীব্র...

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে অগ্রগতি

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ...

ক্ষেপণাস্ত্র হুমকি নিয়ে পেন্টাগনের অবস্থান বদল

ইরানের অস্ত্র কর্মসূচি ও পারমাণবিক সক্ষমতাকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি...

উত্তরাঞ্চলে উন্নত চিকিৎসা সংকটে রোগীদের দুর্ভোগ

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের (রমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে...

পানি সংকট নিরসনে সেচ প্রকল্পের দাবি জোরালো

বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রাজশাহী অঞ্চল...

গোপালগঞ্জে ১৫ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে...

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু...

পলাতক আসামি পুনরায় গ্রেপ্তার করলো পুলিশ,

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আটক থাকা এক আসামি থানা হেফাজত থেকে...

নতুন নেতৃত্বে চট্টগ্রাম পুলিশের কার্যক্রমে পরিবর্তনের ইঙ্গিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ...

কেন্দুয়ায় ২ শিশুতে হাম শনাক্ত, হাসপাতালে ৩ হাজার ডোজ টিকা সংরক্ষিত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাঠ পর্যায়ে দুই শিশুর শরীরে হাম...

নদীতে টাকার বস্তা নিয়ে ভাইরাল ছবি, বাস্তবতা কী

নদীতে টাকার বস্তা ভাসছে—এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে...

রূপগঞ্জে স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগের ঘোষণা

নারায়ণগঞ্জে হামের টিকা পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলে জানিয়েছেন...

বজ্রপাতে নবীগঞ্জে প্রাণ গেল এক কৃষকের

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে এবং আরও...
spot_img

আরও পড়ুন

ঢাকায় পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদারে আলোচনা

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বুধবার (১ এপ্রিল) রাজধানীর সংসদ...

সংসদীয় রীতিতে মতভেদ, বিরোধী-সরকার মুখোমুখি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ইস্যুতে জাতীয় সংসদে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার (১ এপ্রিল) স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে গণভোটের...

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে অগ্রগতি

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে অস্থিরতা দেখা দিয়েছে। এর মধ্যেই শিগগিরই ৬টি বাংলাদেশি জাহাজ এই প্রণালি অতিক্রম...

ক্ষেপণাস্ত্র হুমকি নিয়ে পেন্টাগনের অবস্থান বদল

ইরানের অস্ত্র কর্মসূচি ও পারমাণবিক সক্ষমতাকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান চলার প্রায় এক মাস পর...
spot_img