Wednesday, April 1, 2026
30 C
Dhaka

মেহেরপুরে যৌথ অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পুলিশের অভিযানে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে। একই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত প্রায় ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমানের নেতৃত্বে সদর থানা ও ডিবি পুলিশের যৌথ টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন দক্ষিণ শালিকা গ্রামের পশ্চিমপাড়ায় অবস্থিত ‘ফারাবী ট্রেডার্স’-এর একটি গোডাউনে অভিযান চালানো হয়। সেখান থেকে ড্রামভর্তি ২৬টি ব্যারেল থেকে মোট ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করা হয়। একই সময়ে ফতেপুর গ্রামেও পৃথক অভিযান চালিয়ে আরও ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

অভিযানের সময় জব্দ করা তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা। এ ঘটনায় ফারাবী ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সুফিয়ান এবং ফতেপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদ রাখা এ ডিজেল জব্দ করা হয়েছে। তিনি বলেন, ‘জব্দকৃত তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এদিকে সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সংসদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের উদ্যোগ

জাতীয় সংসদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ করেছে সংসদীয়...

ঢাকায় পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদারে আলোচনা

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-এর...

সংসদীয় রীতিতে মতভেদ, বিরোধী-সরকার মুখোমুখি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ইস্যুতে জাতীয় সংসদে তীব্র...

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে অগ্রগতি

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ...

ক্ষেপণাস্ত্র হুমকি নিয়ে পেন্টাগনের অবস্থান বদল

ইরানের অস্ত্র কর্মসূচি ও পারমাণবিক সক্ষমতাকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি...

উত্তরাঞ্চলে উন্নত চিকিৎসা সংকটে রোগীদের দুর্ভোগ

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের (রমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে...

পানি সংকট নিরসনে সেচ প্রকল্পের দাবি জোরালো

বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রাজশাহী অঞ্চল...

গোপালগঞ্জে ১৫ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে...

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু...

খাল দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার,

চলতি মাসের মধ্যেই ফেনী এবং ঝিনাইদহ জেলায় দুটি বড়...

পলাতক আসামি পুনরায় গ্রেপ্তার করলো পুলিশ,

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আটক থাকা এক আসামি থানা হেফাজত থেকে...

নতুন নেতৃত্বে চট্টগ্রাম পুলিশের কার্যক্রমে পরিবর্তনের ইঙ্গিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ...

কেন্দুয়ায় ২ শিশুতে হাম শনাক্ত, হাসপাতালে ৩ হাজার ডোজ টিকা সংরক্ষিত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাঠ পর্যায়ে দুই শিশুর শরীরে হাম...

নদীতে টাকার বস্তা নিয়ে ভাইরাল ছবি, বাস্তবতা কী

নদীতে টাকার বস্তা ভাসছে—এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে...
spot_img

আরও পড়ুন

সংসদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের উদ্যোগ

জাতীয় সংসদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি ইন্টারনেটের ধীরগতি দূর করা এবং সংসদের বিভিন্ন সেবার মান উন্নয়নের লক্ষ্যে একাধিক সুপারিশ...

ঢাকায় পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদারে আলোচনা

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বুধবার (১ এপ্রিল) রাজধানীর সংসদ...

সংসদীয় রীতিতে মতভেদ, বিরোধী-সরকার মুখোমুখি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ইস্যুতে জাতীয় সংসদে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার (১ এপ্রিল) স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে গণভোটের...

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে অগ্রগতি

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে অস্থিরতা দেখা দিয়েছে। এর মধ্যেই শিগগিরই ৬টি বাংলাদেশি জাহাজ এই প্রণালি অতিক্রম...
spot_img