আগামী ১৪ এপ্রিল থেকে ‘কৃষক কার্ড’ প্রদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘ফার্মারস কার্ড’ বা কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে দেশের কৃষকদের সহায়তা আরও জোরদার করা হবে। সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
একই অনুষ্ঠানে ‘ক্রীড়া কার্ড’ কার্যক্রমও শুরু হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না।’
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য একাধিক কর্মসূচি চালু করেছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, ধর্মীয় নেতাদের জন্য ভাতা এবং দেশজুড়ে খাল খনন কর্মসূচি।
সিএ/এমআর


