জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভেন্টিলেশনে রয়েছেন।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। চিকিৎসকদের একটি বোর্ড তার সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে শনিবার সকালে হালনাগাদ তথ্য জানাবে বলে জানা গেছে।
দিলারা হাফিজ দীর্ঘদিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে ঈদুল ফিতরের দিন দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য।
এদিকে একই হাসপাতালে আরেকজন রাজনীতিবিদ মির্জা আব্বাস চিকিৎসাধীন রয়েছেন। তিনি বর্তমানে সিসিইউতে থাকলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।
সিএ/এমআর


