ঈদুল ফিতরের ছুটি শেষে দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ছুটির পর প্রথম কার্যদিবসে সকাল থেকেই বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন তিনি। দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এশিয়া ও প্যাসিফিক বিভাগের এক কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এরপর দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন নিয়েও একটি বৈঠক নির্ধারিত রয়েছে।
দুপুরে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ বিষয়ক কার্যক্রম পর্যালোচনা করা হবে। বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ করবেন প্রধানমন্ত্রী।
সিএ/এমআর


