Thursday, March 12, 2026
25.2 C
Dhaka

চ্যালেঞ্জ পেরিয়ে প্রকৌশলী হিসেবে তেরো বছরের পথচলা

প্রকৌশলবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর থেকেই নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে নাজমুন নাহার মুন্নিকে। তিনি জানান, মেয়ে হয়ে কেন এই বিষয়ে পড়াশোনা করলেন—এমন প্রশ্ন প্রায়ই শুনতে হয়েছে তাঁকে। পরে কর্মজীবনে প্রবেশের পর প্রশ্নের ধরন বদলে যায়। অনেকেই জানতে চাইতেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো কঠিন ও চ্যালেঞ্জিং পেশায় একজন নারী কীভাবে কাজ করবেন কিংবা ভারী যন্ত্রপাতি ও পাওয়ার প্ল্যান্টের দায়িত্ব সামলাতে পারবেন কি না।

তবে এসব প্রশ্ন ও সংশয়কে উপেক্ষা করেই নিজের সিদ্ধান্তে অটল ছিলেন নাজমুন নাহার মুন্নি। তিনি বলেন, স্বপ্ন পূরণের পথে আত্মবিশ্বাসই ছিল তাঁর সবচেয়ে বড় শক্তি। দীর্ঘ এক যুগের বেশি সময় পেশাজীবনে কাজ করার অভিজ্ঞতার আলোকে তিনি মনে করেন, মেধা ও পরিশ্রমের ক্ষেত্রে নারী-পুরুষের কোনো বিভাজন নেই।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশ করার পরই বড় ধরনের প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হন তিনি। কামিন্স, এমডব্লিউএম কিংবা গুয়াসকরের মতো বড় জেনারেটর এবং জটিল সাবস্টেশনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তাঁর নিত্যদিনের কাজের অংশ। সে সময় অনেকেই মনে করতেন, জেনারেটর রুমের তেল-কালি আর যান্ত্রিক জটিলতার ভেতরে কাজ করা একজন নারীর জন্য কঠিন। কিন্তু নিজের দক্ষতা ও আত্মবিশ্বাসের ওপর ভর করেই তিনি প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন।

পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন থেকে শুরু করে জটিল প্রযুক্তিগত সমস্যা সমাধান—প্রতিটি ধাপে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন নাজমুন নাহার মুন্নি। দীর্ঘ তেরো বছরের কর্মজীবনে তিনি শুধু একজন দক্ষ প্রকৌশলী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেননি, পাশাপাশি একজন মা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, তিন বছরের সন্তান যখন তাঁকে কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করতে দেখে, তখন তিনি চান সন্তান জানুক—তার মা একজন লড়াকু মানুষ। সংসার, সন্তান এবং বিশাল পাওয়ার প্ল্যান্টের দায়িত্ব একসঙ্গে সামলানো সহজ ছিল না। তবু গভীর রাতে জরুরি রক্ষণাবেক্ষণের ডাক এলেও ক্লান্তি ভুলে কাজে ঝাঁপিয়ে পড়ার মানসিকতাই তাঁকে এগিয়ে যেতে শক্তি জুগিয়েছে।

যন্ত্রের গর্জনের মাঝেও যখন নিখুঁতভাবে কোনো জটিল সমস্যার সমাধান করতে পারেন, তখন যে তৃপ্তি পান সেটিই তাঁর দীর্ঘ তেরো বছরের পরিশ্রমের সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি বিশ্বাস করেন, একজন নারীর প্রকৃত সৌন্দর্য তাঁর আত্মবিশ্বাস ও অর্জিত দক্ষতায় নিহিত। সমাজ সীমা নির্ধারণ করে দেওয়ার আগেই নিজের দক্ষতায় সেই সীমানা অতিক্রম করার সাহস থাকা প্রয়োজন বলেও তিনি মনে করেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায়...

কারাগারে বন্দির মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের অপেক্ষা

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির...

কার্ডের তালিকা নিয়ে বিরোধ, চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে...

পণ্যে অগ্রিম তারিখ বসানোয় ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

রাজবাড়ীর একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে পচা ও দুর্গন্ধযুক্ত ডিম...

মোহাম্মদপুরে বিড়াল হত্যার মামলায় এক আসামিকে ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যা মামলায়...

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর...

নতুন মাদারীপুরে হত্যার জের ধরে সংঘর্ষ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর হাওলাদার (৫০) নামে...

প্রবাসীদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও...

অস্ত্র ও গুলিসহ তিনজন সন্ত্রাসী আটক

চট্টগ্রামে সাব মেশিনগান (এসএমজি), পিস্তল ও রিভলবারসহ তিন সন্ত্রাসীকে...
spot_img

আরও পড়ুন

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও চীনের মতো অর্থনৈতিক সুবিধা নয়াদিল্লিকে দেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে, দুই...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে এক গৃহবধূ সুমনা বাদশা (৪৫) সারা শরীরে দগ্ধ হন। তাঁকে বাঁচাতে এগিয়ে যান তাঁর স্বামী...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায় চালু এবং ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন বরিশাল...

কারাগারে বন্দির মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের অপেক্ষা

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ বলছে, জ্বর থেকে খিঁচুনি হয়ে বুধবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। তবে...
spot_img