Tuesday, March 10, 2026
29.9 C
Dhaka

ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে ৯ দফা প্রস্তাব

ঈদকে কেন্দ্র করে প্রতিবছর দেশের মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সড়ক দুর্ঘটনার ঘটনাও বাড়তে দেখা যায়। এতে প্রাণহানি ও আহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পায়। এই প্রেক্ষাপটে আসন্ন ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে নয়টি সুপারিশ করেছে নিরাপদ সড়ক নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশনের ইয়ুথ ফোরাম।

মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং–এর সমন্বয়কারী মারজানা মুনতাহা এসব সুপারিশ তুলে ধরেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের সময় সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এর পাশাপাশি বেপরোয়া গতিতে গাড়ি চালানো, মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ চলাচল এবং পথচারীদের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটে। ফলে ঈদের সময় সড়ক দুর্ঘটনার সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, গত ঈদুল ফিতরের আট দিনের ছুটিতে সারা দেশে ১১০টি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩২ জন নিহত এবং ২০৮ জন আহত হন। এর আগে ২০২৩ সালের ঈদুল ফিতরে ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ২৩৯ জন।

বিআরটিএর তথ্য বলছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা প্রায় ১৯ শতাংশ বেড়েছে। এ পরিস্থিতিতে সড়ক নিরাপত্তা জোরদার করতে বেশ কিছু বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

ঈদযাত্রায় দুর্ঘটনা কমাতে সংস্থাটি যে নয়টি সুপারিশ দিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে দ্রুত গাইডলাইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং ঈদের সময় নির্ধারিত গতিসীমা কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক করা; মোটরসাইকেল চালক ও আরোহীদের জন্য মানসম্মত হেলমেট ব্যবহার নিশ্চিত করা এবং এ বিষয়ে প্রয়োগ নির্দেশিকা তৈরি করা; ফিটনেসবিহীন যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করা; চালকদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিত করা এবং পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দেওয়া।

এ ছাড়া গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে নছিমন, করিমন, টেম্পোসহ ব্যাটারিচালিত যান ও ভটভটির চলাচল বন্ধ করা; মদ বা নেশাজাতীয় দ্রব্য সেবন করে গাড়ি চালানো ঠেকাতে কঠোর নজরদারি ও আইন প্রয়োগ; পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করা এবং ফুটপাত হকারমুক্ত রাখা ও পদচারী–সেতুর ব্যবহার বাড়ানো; সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জবাবদিহির আওতায় আনা এবং সর্বোপরি আন্তর্জাতিকভাবে সমাদৃত ‘সেইফ সিস্টেম অ্যাপ্রোচ’ অনুসরণ করে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

সংস্থাটি মনে করে, এসব সুপারিশ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কমবে। পাশাপাশি ঈদের মতো বড় উৎসবে মানুষ নিরাপদে নিজ নিজ পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

এআই প্রযুক্তিতে বদলে যেতে পারে স্মার্টফোন অ্যাপ ব্যবহারের ধরণ

স্মার্টফোন এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং মানুষের দৈনন্দিন...

আইফোনের লোভে বন্ধুর হাতে কলেজছাত্র খুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আইফোন ও নগদ টাকার লোভে এক...

চিফ হুইপের সঙ্গে বিরোধী দলের বৈঠক

বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে জাতীয় সংসদের কার্যক্রমকে...

ফেসবুক পোস্ট নিয়ে শাবিপ্রবির নতুন নীতিমালা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো পোস্ট করলে...

নয়াপাড়ায় পারিবারিক দ্বন্দ্বে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে...

এক বছরে তিন ঈদ, ২০৩৯ সালে ঘটতে যাচ্ছে বিরল ঘটনা

মহাজাগতিক ও চন্দ্র ক্যালেন্ডারের বিশেষ বিন্যাসের কারণে ২০৩৯ সালে...

ফিলিং স্টেশনে ভিড়ের প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে ফিলিং স্টেশনে...

নাটোরে কলাবাগান কেটে ফেলার অভিযোগ

নাটোরের লালপুর উপজেলায় এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীর কলাবাগানের ১৫২টি...

কুড়িগ্রামে বিনা লাভের বাজারে ক্রেতাগণের স্বস্তি

বিনা লাভের বাজারে পণ্য ক্রয় করে মো. রওশন বলেন,...

কিডনিতে পাথর জমার সঙ্গে কি চায়ের সম্পর্ক আছে

বাংলাদেশসহ উপমহাদেশের মানুষের দৈনন্দিন জীবনে চা একটি অত্যন্ত জনপ্রিয়...

পাম্পে তেল আছে কি না জানাবে নতুন অ্যাপ ‘তেল কই’

জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ ও পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের...

সংসদে নারীর প্রকৃত প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন

রাজনৈতিক দলগুলোর মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রকৃত...

ইরানের তেলসম্পদ নিয়ন্ত্রণের অভিযোগ তুলল তেহরান

ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে দীর্ঘদিন ধরে কথা বলে আসা...

ইরানে হামলার প্রতিবাদে লন্ডনে হাজারো মানুষের পদযাত্রা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে...
spot_img

আরও পড়ুন

এআই প্রযুক্তিতে বদলে যেতে পারে স্মার্টফোন অ্যাপ ব্যবহারের ধরণ

স্মার্টফোন এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য প্রযুক্তি হয়ে উঠেছে। গান শোনা, ছবি তোলা, ইমেইল দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার...

আইফোনের লোভে বন্ধুর হাতে কলেজছাত্র খুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আইফোন ও নগদ টাকার লোভে এক কলেজছাত্রকে হত্যা করার অভিযোগ উঠেছে তার চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই কিশোরকে...

চিফ হুইপের সঙ্গে বিরোধী দলের বৈঠক

বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে জাতীয় সংসদের কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করতে সরকারের পক্ষ থেকে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এ কথা জানিয়েছেন...

ফেসবুক পোস্ট নিয়ে শাবিপ্রবির নতুন নীতিমালা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো পোস্ট করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়...
spot_img