Tuesday, March 10, 2026
33.9 C
Dhaka

দাম কমে বিপাকে কুড়িগ্রামের আলুচাষিরা

বাজারে আলুর দাম কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন কুড়িগ্রামের আলুচাষিরা। উৎপাদন খরচের তুলনায় অনেক কম দামে আলু বিক্রি করতে বাধ্য হওয়ায় লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। অনেকেই ক্ষেত থেকে আলু উত্তোলন করে অর্ধেক দামে বিক্রি করছেন বলে জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, আলু পরিপক্ব হওয়ায় শ্রমিক লাগিয়ে ক্ষেত থেকে আলু উত্তোলন করছেন কৃষকরা। কেউ কেউ উৎপাদিত আলু বস্তায় ভরে বাজারে বিক্রি করছেন, আবার অনেকেই ভালো দামের আশায় হিমাগার কিংবা বাড়িতে সংরক্ষণ করছেন।

গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলুর আবাদ করেছিলেন কুড়িগ্রামের কৃষকরা। অনুকূল আবহাওয়ার কারণে উৎপাদন ভালো হলেও মৌসুমের শুরুতেই বাজারে দাম পড়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন তারা।

আলুচাষিদের অভিযোগ, সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় প্রতিকেজি আলু উৎপাদনে তাদের খরচ পড়েছে প্রায় ১৭ থেকে ১৮ টাকা। অথচ বাজারে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে মাত্র ৯ থেকে ১০ টাকায়। এমন পরিস্থিতিতে বারবার লোকসানে পড়ে অনেকেই ভবিষ্যতে আলু চাষ বন্ধ করে দেওয়ার কথাও ভাবছেন।

রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকার আলুচাষি সাইফুল ইসলাম বলেন, গত বছর আলুতে লস হয়েছে। ভেবেছিলাম এবার ভালো দাম পাওয়া যেতে পারে। কিন্তু এবারও একই অবস্থা। শেষ পর্যন্ত ভালো দাম পাওয়া না গেলে আগামীতে আলু আবাদ করবো না।

সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের কৃষক সবুজ মিয়া বলেন, বাজারে বর্তমানে আলুর কেজি ৯ থেকে ১০ টাকা। আর প্রতিকেজি আলু উৎপাদনে ব্যয় হয়েছে ১৭ থেকে ১৮ টাকা। সরকারিভাবে বিদেশে আলু রফতানির মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে আলুর আবাদ কমে আসবে।

এ বিষয়ে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. মেহেদী হাসান জানান, এ বছর জেলায় আলুর উৎপাদন ভালো হওয়ায় দাম কিছুটা কমেছে। উৎপাদিত আলুর ভালো বাজার মূল্য পেতে হিমাগারের পাশাপাশি দেশীয় পদ্ধতিতে তিন থেকে চার মাস সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

চলতি মৌসুমে জেলার ৯ উপজেলায় ৭ হাজার ১০০ হেক্টর জমিতে আলুর আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাস্তবে আবাদ হয়েছে ৭ হাজার ৯৯৫ হেক্টর জমিতে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নয়াপাড়ায় পারিবারিক দ্বন্দ্বে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে...

এক বছরে তিন ঈদ, ২০৩৯ সালে ঘটতে যাচ্ছে বিরল ঘটনা

মহাজাগতিক ও চন্দ্র ক্যালেন্ডারের বিশেষ বিন্যাসের কারণে ২০৩৯ সালে...

ফিলিং স্টেশনে ভিড়ের প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে ফিলিং স্টেশনে...

নাটোরে কলাবাগান কেটে ফেলার অভিযোগ

নাটোরের লালপুর উপজেলায় এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীর কলাবাগানের ১৫২টি...

ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে ৯ দফা প্রস্তাব

ঈদকে কেন্দ্র করে প্রতিবছর দেশের মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে...

কুড়িগ্রামে বিনা লাভের বাজারে ক্রেতাগণের স্বস্তি

বিনা লাভের বাজারে পণ্য ক্রয় করে মো. রওশন বলেন,...

কিডনিতে পাথর জমার সঙ্গে কি চায়ের সম্পর্ক আছে

বাংলাদেশসহ উপমহাদেশের মানুষের দৈনন্দিন জীবনে চা একটি অত্যন্ত জনপ্রিয়...

পাম্পে তেল আছে কি না জানাবে নতুন অ্যাপ ‘তেল কই’

জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ ও পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের...

সংসদে নারীর প্রকৃত প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন

রাজনৈতিক দলগুলোর মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রকৃত...

ইরানের তেলসম্পদ নিয়ন্ত্রণের অভিযোগ তুলল তেহরান

ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে দীর্ঘদিন ধরে কথা বলে আসা...

ইরানে হামলার প্রতিবাদে লন্ডনে হাজারো মানুষের পদযাত্রা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে...

ইরানের ড্রোন প্রতিরোধে ইউক্রেনের সহায়তা চাইছে ১১ দেশ

ইরানের ব্যবহৃত ড্রোন মোকাবিলা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ব্যবস্থাপনায়...

মোগল ধাঁচের স্থাপত্যে নির্মিত ভাউকসারের ঐতিহাসিক মসজিদ

কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার গ্রামে শত বছরেরও বেশি সময়...

মধ্যপ্রাচ্যের সংঘাতে অর্থনৈতিক চাপ বাড়ছে ইউরোপে

ইরানে চলমান সংঘাতের প্রভাব ইউরোপেও স্পষ্টভাবে পড়ছে বলে মন্তব্য...
spot_img

আরও পড়ুন

নয়াপাড়ায় পারিবারিক দ্বন্দ্বে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দুই ছেলের বিরুদ্ধে। সোমবার (৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার...

এক বছরে তিন ঈদ, ২০৩৯ সালে ঘটতে যাচ্ছে বিরল ঘটনা

মহাজাগতিক ও চন্দ্র ক্যালেন্ডারের বিশেষ বিন্যাসের কারণে ২০৩৯ সালে মুসলিম বিশ্ব একটি বিরল ঘটনার সাক্ষী হতে পারে। ওই বছরে একই ইংরেজি পঞ্জিকাবর্ষে তিনটি ঈদ...

ফিলিং স্টেশনে ভিড়ের প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে ফিলিং স্টেশনে ভিড় করার কোনো যৌক্তিক কারণ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য...

নাটোরে কলাবাগান কেটে ফেলার অভিযোগ

নাটোরের লালপুর উপজেলায় এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীর কলাবাগানের ১৫২টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বিজয়পুর গ্রামে প্রকাশ্যে...
spot_img