Tuesday, March 10, 2026
33.9 C
Dhaka

জ্বালানি তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে দেশের জ্বালানি তেলের মজুত সংরক্ষণ এবং সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে সরকার বিভিন্ন নির্দেশনা জারি করেছে।

এর পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যানবাহনের ধরন অনুযায়ী পাম্প থেকে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নেওয়ার নির্দেশ দিয়েছে। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকায় কিছু অসাধু চক্র জ্বালানি তেল অবৈধভাবে পাচারের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই আশঙ্কার প্রেক্ষিতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিশেষ করে টেকনাফ সীমান্তে বিভিন্ন চেকপোস্টে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

টেকনাফস্থ ২ বিজিবি সূত্রে জানা যায়, জ্বালানি তেল পাচার প্রতিরোধে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি নাফ নদীতে টহল বৃদ্ধি করা হয়েছে এবং চলাচলকারী নৌযানগুলোতেও নিয়মিত তল্লাশি করা হচ্ছে। সন্দেহজনক নৌযান ও ব্যক্তিদের ওপর কঠোর নজরদারি রাখা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে বিজিবি বিভিন্ন জনসচেতনতামূলক সভার আয়োজন করছে। এতে সীমান্তবর্তী এলাকার মানুষকে অবৈধ কর্মকাণ্ডের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে টেকনাফ জেটিঘাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান বলেন, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় বিজিবি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছে। জ¦ালানি তেল পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ বিভিন্ন সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে বিজিবি অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছে।

মো. হানিফুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বিজিবি আধুনিক প্রযুক্তিও ব্যবহার করছে। ড্রোন, থার্মাল ইমেজার, রাডার, বডি-ওয়ার্ন ক্যামেরা, আধুনিক সিগন্যাল সরঞ্জাম, নৌযান এবং ডগ স্কোয়াড ব্যবহারের মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি কার্যক্রম আরও শক্তিশালী করা হয়েছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় অর্থনীতির স্বার্থ রক্ষায় বিজিবি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন ও সংবিধানের আলোকে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

এক বছরে তিন ঈদ, ২০৩৯ সালে ঘটতে যাচ্ছে বিরল ঘটনা

মহাজাগতিক ও চন্দ্র ক্যালেন্ডারের বিশেষ বিন্যাসের কারণে ২০৩৯ সালে...

ফিলিং স্টেশনে ভিড়ের প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে ফিলিং স্টেশনে...

নাটোরে কলাবাগান কেটে ফেলার অভিযোগ

নাটোরের লালপুর উপজেলায় এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীর কলাবাগানের ১৫২টি...

ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে ৯ দফা প্রস্তাব

ঈদকে কেন্দ্র করে প্রতিবছর দেশের মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে...

কুড়িগ্রামে বিনা লাভের বাজারে ক্রেতাগণের স্বস্তি

বিনা লাভের বাজারে পণ্য ক্রয় করে মো. রওশন বলেন,...

কিডনিতে পাথর জমার সঙ্গে কি চায়ের সম্পর্ক আছে

বাংলাদেশসহ উপমহাদেশের মানুষের দৈনন্দিন জীবনে চা একটি অত্যন্ত জনপ্রিয়...

পাম্পে তেল আছে কি না জানাবে নতুন অ্যাপ ‘তেল কই’

জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ ও পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের...

সংসদে নারীর প্রকৃত প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন

রাজনৈতিক দলগুলোর মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রকৃত...

ইরানের তেলসম্পদ নিয়ন্ত্রণের অভিযোগ তুলল তেহরান

ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে দীর্ঘদিন ধরে কথা বলে আসা...

ইরানে হামলার প্রতিবাদে লন্ডনে হাজারো মানুষের পদযাত্রা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে...

ইরানের ড্রোন প্রতিরোধে ইউক্রেনের সহায়তা চাইছে ১১ দেশ

ইরানের ব্যবহৃত ড্রোন মোকাবিলা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ব্যবস্থাপনায়...

দাম কমে বিপাকে কুড়িগ্রামের আলুচাষিরা

বাজারে আলুর দাম কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন কুড়িগ্রামের...

মোগল ধাঁচের স্থাপত্যে নির্মিত ভাউকসারের ঐতিহাসিক মসজিদ

কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার গ্রামে শত বছরেরও বেশি সময়...

মধ্যপ্রাচ্যের সংঘাতে অর্থনৈতিক চাপ বাড়ছে ইউরোপে

ইরানে চলমান সংঘাতের প্রভাব ইউরোপেও স্পষ্টভাবে পড়ছে বলে মন্তব্য...
spot_img

আরও পড়ুন

এক বছরে তিন ঈদ, ২০৩৯ সালে ঘটতে যাচ্ছে বিরল ঘটনা

মহাজাগতিক ও চন্দ্র ক্যালেন্ডারের বিশেষ বিন্যাসের কারণে ২০৩৯ সালে মুসলিম বিশ্ব একটি বিরল ঘটনার সাক্ষী হতে পারে। ওই বছরে একই ইংরেজি পঞ্জিকাবর্ষে তিনটি ঈদ...

ফিলিং স্টেশনে ভিড়ের প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে ফিলিং স্টেশনে ভিড় করার কোনো যৌক্তিক কারণ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য...

নাটোরে কলাবাগান কেটে ফেলার অভিযোগ

নাটোরের লালপুর উপজেলায় এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীর কলাবাগানের ১৫২টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বিজয়পুর গ্রামে প্রকাশ্যে...

ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে ৯ দফা প্রস্তাব

ঈদকে কেন্দ্র করে প্রতিবছর দেশের মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সড়ক দুর্ঘটনার ঘটনাও বাড়তে দেখা যায়। এতে প্রাণহানি ও আহতের সংখ্যা উদ্বেগজনকভাবে...
spot_img