Monday, March 9, 2026
27.4 C
Dhaka

পরিবেশ খাতে অনিয়ম বন্ধে কঠোর অবস্থানের কথা জানালেন মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ খাতে অতীতে যেসব অনিয়ম বা লুটপাট হয়েছে, ভবিষ্যতে তা আর হতে দেওয়া হবে না। তিনি বলেন, পরিবেশ খাতে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্টদের দায় নির্ধারণ করা হবে।

রোববার ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হওয়ার পর নিজ জেলা ফেনী ও তার সংসদীয় এলাকায় এটিই ছিল তার প্রথম সরকারি সফর।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা শহরের দূষণের মাত্রা বর্তমানে বিশ্বের সবচেয়ে খারাপগুলোর একটি। তাই জনগণের জীবনমান উন্নত করতে পরিবেশের উন্নয়ন অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, অতীতের ভুল নিয়ে শুধু দোষারোপ করলে সমস্যার সমাধান হবে না। এখন দূষণ কমানো এবং পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মন্ত্রী জানান, মাটি পোড়ানো প্রচলিত ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহারে সরকার গুরুত্ব দিচ্ছে। তবে এই পরিবর্তন এক বা দুই বছরের মধ্যে পুরোপুরি বাস্তবায়ন সম্ভব নয়, কারণ এটি সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া।

তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় ধাপে ধাপে পরিবেশবান্ধব প্রযুক্তি ও নির্মাণ উপকরণের ব্যবহার বাড়াতে হবে। এজন্য সংশ্লিষ্ট খাতগুলোকে প্রস্তুত করতে সরকার কাজ করছে।

এ সময় ফেনী জেলা প্রশাসক মুনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নবী নেওয়াজ, পরিবেশ অধিদফতরের উপপরিচালক মোবাশ্বের হোসেন মো. রাজিব, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিকসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) বিল পরিশোধের পর কমেছে দেশের রিজার্ভ

আঞ্চলিক আর্থিক লেনদেনের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) বিলে...

ভুয়া মোবাইল টাওয়ার দিয়ে নতুন ধরনের প্রতারণা

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন কৌশলে বাড়ছে অনলাইন ও...

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ দুজন নিহত

সৌদি আরবের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় একজন বাংলাদেশিসহ দুজন নিহত...

সার্বিক মূল্যস্ফীতি ৯.১৩ শতাংশ, খাদ্যে অস্বস্তি আরও বেড়েছে

ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে খাদ্য...

ইফতারে দই-চিড়া কতটা পুষ্টিকর

রমজান মাসে সারাদিন রোজা রাখার ফলে শরীরের শক্তি অনেকটাই...

রমজানে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত

মাহে রমজান মুসলমানদের জন্য রহমত, বরকত ও ক্ষমা লাভের...

ইরান ইস্যুতে পেন্টাগনের অতিরিক্ত তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতকে ঘিরে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের...

স্মার্টফোন দিয়েও শুরু করা যায় ফ্রিল্যান্সিং ক্যারিয়ার

বর্তমান বিশ্ব দ্রুত ডিজিটাল প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। ফলে কাজের...

মিলছে না লবণের ন্যায্য দাম, দিশেহারা কক্সবাজারের চাষিরা

কক্সবাজার উপকূলের লবণ চাষিরা চলতি মৌসুমের চার মাস পার...

ইফতারিতে নতুন স্বাদ আনবে কিমা বেগুনি

রমজানে ইফতারির টেবিলে বেগুনি একটি জনপ্রিয় খাবার। তবে একই...

এপস্টেইনের কথিত আত্মহত্যার আগে কারারক্ষীর সন্দেহজনক লেনদেনের তথ্য প্রকাশ

মার্কিন বিচার বিভাগের নতুন নথিতে উঠে এসেছে, কুখ্যাত অর্থলগ্নিকারী...

বিদেশি ওয়েবসাইট ছাড়াই এআই ব্যবহারের সুযোগ ইরানে

ইন্টারনেট সংযোগ ছাড়াই উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের সুযোগ...

সাহরি না খেলেও কি রোজা সহিহ হবে

রমজান মাসে রোজা পালন মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি ফরজ...

গরমে স্বস্তি দেবে পুদিনা ও লেবুর শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা ও হালকা পানীয়ের...
spot_img

আরও পড়ুন

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) বিল পরিশোধের পর কমেছে দেশের রিজার্ভ

আঞ্চলিক আর্থিক লেনদেনের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) বিলে বাংলাদেশ ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার পরিশোধ করায় দেশের রিজার্ভে হ্রাস দেখা দিয়েছে। রোববার (৮...

ভুয়া মোবাইল টাওয়ার দিয়ে নতুন ধরনের প্রতারণা

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন কৌশলে বাড়ছে অনলাইন ও মোবাইলভিত্তিক প্রতারণা। সম্প্রতি ভুয়া মোবাইল টাওয়ার ব্যবহার করে এসএমএসের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা বেড়ে...

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ দুজন নিহত

সৌদি আরবের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় একজন বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনায় হতাহতের সংখ্যা...

সার্বিক মূল্যস্ফীতি ৯.১৩ শতাংশ, খাদ্যে অস্বস্তি আরও বেড়েছে

ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দামে চাপ আরও বাড়ার ঘটনা লক্ষ্য করা গেছে। রোববার (৮ মার্চ) বাংলাদেশ...
spot_img