Monday, March 9, 2026
27.4 C
Dhaka

গুম হওয়া পরিবারের সহায়তায় রাষ্ট্রীয় ভাতার দাবি

গুম হওয়া ব্যক্তিদের পরিবার ও সন্তানদের জন্য সরকারি ভাতা চালুর দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিখোঁজ ব্যক্তিদের পরিবার দীর্ঘদিন ধরে কষ্টের মধ্যে জীবনযাপন করছে এবং তাদের সহায়তায় রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন।

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে বিশ্ব নারী দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গুম হওয়া মানুষের পরিবারগুলো অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। তাদের সন্তানদের লালন-পালন, শিক্ষা ও জীবিকা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব পরিবারকে সহায়তা দিতে সরকারের পক্ষ থেকে এখনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, গুম হওয়া পরিবারের ভাতা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি লিখে আবেদন করা হবে।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি এসব কর্মকাণ্ডকে ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করেন।

বিএনপির মহাসচিব বলেন, দেশে বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের ফলে কেউ মন্ত্রী হয়েছেন, কেউ সংসদ সদস্য হয়েছেন এবং কেউ বড় পদে চাকরি পেয়েছেন। কিন্তু যাদের আত্মত্যাগের কারণে এই পরিবর্তন সম্ভব হয়েছে, তাদের সন্তানরা অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়ে আছে।

তিনি বলেন, এসব পরিবারের সন্তানদের শিক্ষিত করে তোলা এবং তাদের নতুনভাবে জীবন গড়ার সুযোগ তৈরি করা এখন সবার দায়িত্ব হওয়া উচিত।

মির্জা ফখরুল এ সময় সানজিদা তুলির সংগ্রামের কথা তুলে ধরে তাকে একজন সত্যিকারের নায়ক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, কঠিন সময়ে তুলি এককভাবে সংগ্রাম চালিয়ে গেছেন এবং আন্তর্জাতিক পরিসরেও বিষয়টি তুলে ধরেছেন, যা প্রশংসনীয়।

তিনি ‘মায়ের ডাক’ প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই চলচ্চিত্রে দেশের সংগ্রাম, আত্মত্যাগ এবং গণতন্ত্র অর্জনের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা প্রয়োজন।

মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলনসহ বিভিন্ন জাতীয় সংগ্রাম রয়েছে, কিন্তু সেসব নিয়ে আন্তর্জাতিক মানের সাহিত্য ও শিল্পকর্ম খুব বেশি তৈরি হয়নি। তিনি আশা প্রকাশ করেন, নতুন উদ্যোগগুলো দেশের সংগ্রামের ইতিহাস বিশ্ব দরবারে তুলে ধরতে সহায়ক হবে।

অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে তিনি বলেন, আন্দোলনে নিখোঁজ বা নিহত অনেক ব্যক্তির সন্তানদের তিনি ছোটবেলা থেকে দেখেছেন। অনেকেই বাবাকে হারিয়ে বড় হয়েছে। ভবিষ্যতে যেন কোনো শিশুকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে জন্য সমাজ ও রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ভুয়া মোবাইল টাওয়ার দিয়ে নতুন ধরনের প্রতারণা

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন কৌশলে বাড়ছে অনলাইন ও...

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ দুজন নিহত

সৌদি আরবের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় একজন বাংলাদেশিসহ দুজন নিহত...

সার্বিক মূল্যস্ফীতি ৯.১৩ শতাংশ, খাদ্যে অস্বস্তি আরও বেড়েছে

ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে খাদ্য...

ইফতারে দই-চিড়া কতটা পুষ্টিকর

রমজান মাসে সারাদিন রোজা রাখার ফলে শরীরের শক্তি অনেকটাই...

রমজানে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত

মাহে রমজান মুসলমানদের জন্য রহমত, বরকত ও ক্ষমা লাভের...

ইরান ইস্যুতে পেন্টাগনের অতিরিক্ত তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতকে ঘিরে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের...

স্মার্টফোন দিয়েও শুরু করা যায় ফ্রিল্যান্সিং ক্যারিয়ার

বর্তমান বিশ্ব দ্রুত ডিজিটাল প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। ফলে কাজের...

মিলছে না লবণের ন্যায্য দাম, দিশেহারা কক্সবাজারের চাষিরা

কক্সবাজার উপকূলের লবণ চাষিরা চলতি মৌসুমের চার মাস পার...

ইফতারিতে নতুন স্বাদ আনবে কিমা বেগুনি

রমজানে ইফতারির টেবিলে বেগুনি একটি জনপ্রিয় খাবার। তবে একই...

এপস্টেইনের কথিত আত্মহত্যার আগে কারারক্ষীর সন্দেহজনক লেনদেনের তথ্য প্রকাশ

মার্কিন বিচার বিভাগের নতুন নথিতে উঠে এসেছে, কুখ্যাত অর্থলগ্নিকারী...

বিদেশি ওয়েবসাইট ছাড়াই এআই ব্যবহারের সুযোগ ইরানে

ইন্টারনেট সংযোগ ছাড়াই উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের সুযোগ...

সাহরি না খেলেও কি রোজা সহিহ হবে

রমজান মাসে রোজা পালন মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি ফরজ...

গরমে স্বস্তি দেবে পুদিনা ও লেবুর শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা ও হালকা পানীয়ের...

হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হল মেসেজ হিস্টোরি শেয়ার সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে গ্রুপ ব্যবহারকারীদের জন্য চালু করা...
spot_img

আরও পড়ুন

ভুয়া মোবাইল টাওয়ার দিয়ে নতুন ধরনের প্রতারণা

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন কৌশলে বাড়ছে অনলাইন ও মোবাইলভিত্তিক প্রতারণা। সম্প্রতি ভুয়া মোবাইল টাওয়ার ব্যবহার করে এসএমএসের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা বেড়ে...

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ দুজন নিহত

সৌদি আরবের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় একজন বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনায় হতাহতের সংখ্যা...

সার্বিক মূল্যস্ফীতি ৯.১৩ শতাংশ, খাদ্যে অস্বস্তি আরও বেড়েছে

ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দামে চাপ আরও বাড়ার ঘটনা লক্ষ্য করা গেছে। রোববার (৮ মার্চ) বাংলাদেশ...

ইফতারে দই-চিড়া কতটা পুষ্টিকর

রমজান মাসে সারাদিন রোজা রাখার ফলে শরীরের শক্তি অনেকটাই কমে যায়। দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে শরীরের প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি পুনরুদ্ধারের জন্য...
spot_img