Saturday, March 7, 2026
32.3 C
Dhaka

জরুরি রক্ত না পেয়ে ভোগান্তিতে পাহাড়ি জেলার মানুষ

খাগড়াছড়ি জেলায় জরুরি রক্ত সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে প্রসূতি রোগী, দুর্ঘটনায় আহত ব্যক্তি কিংবা জরুরি অস্ত্রোপচারের ক্ষেত্রে সময়মতো রক্তের ব্যবস্থা করতে না পারায় বাড়ছে মৃত্যুঝুঁকি। এ অবস্থায় জেলায় দ্রুত একটি ব্লাড ব্যাংক স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

খাগড়াছড়ি জেলায় প্রায় সাত লাখ মানুষের বসবাস। শুধু জেলার বাসিন্দারাই নয়, পাশের রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ি উপজেলার অনেক মানুষও চিকিৎসাসেবা নিতে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে আসেন। তবে পুরো জেলায় আধুনিক জেলা সদর হাসপাতালসহ ৪০টির বেশি সরকারি ও বেসরকারি চিকিৎসাকেন্দ্র থাকলেও কোথাও কোনো ব্লাড ব্যাংক নেই।

রক্ত সংরক্ষণের জন্য প্রয়োজনীয় রেফ্রিজারেটর না থাকায় অনেক সময় জরুরি রোগীদের দ্রুত রক্ত দেওয়া সম্ভব হয় না। বিশেষ করে থ্যালাসেমিয়া রোগী, প্রসূতি নারী কিংবা অস্ত্রোপচারের রোগীদের জন্য রক্ত জোগাড় করতে গিয়ে স্বজনদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।

খাগড়াছড়ি শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা নির্ঝরা খীসা ও সুজেস চাকমা জানান, এক প্রসূতি রোগীর জন্য দুই ব্যাগ রক্তের প্রয়োজন হলেও হাসপাতালে তা পাওয়া যায়নি। পরে বাইরে থেকে রক্তদাতা খুঁজে এনে রক্তের ব্যবস্থা করতে হয়েছে। সাধারণ মানুষের কথা বিবেচনা করে দ্রুত ব্লাড ব্যাংক স্থাপনের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি শাখার স্বাস্থ্য ও সেবা বিভাগের প্রধান মো. জাহিদুল আলম বলেন, ‘বিশেষত রাতের বেলায় দুর্ঘটনায় আহত রোগীদের জন্য জরুরি রক্তের প্রয়োজন হলেও অনেক সময় তা সরবরাহ করা সম্ভব হয় না। রক্ত সংরক্ষণের জন্য রেফ্রিজারেটর চেয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হলেও এখনো তা কার্যকর হয়নি।’ তিনি জানান, বিকল্প হিসেবে সংগঠনের প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক প্রয়োজন হলে রক্ত দিতে প্রস্তুত থাকেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বাপ্পি চাকমা বলেন, ‘বিভিন্ন দুর্ঘটনায় আহত রোগীদের জরুরি রক্তের প্রয়োজন হলেও আমাদের কাছে তা সংরক্ষিত থাকে না। গভীর রাতে কোনো রোগী এলে দ্রুত সেবা দেওয়া কঠিন হয়ে পড়ে। আমরা কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, তবে এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি।’

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. দুলাল হোসেন জানান, দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে গুরুতর রোগীদের দ্রুত ঢাকা বা চট্টগ্রামে স্থানান্তর করাও অনেক সময় সম্ভব হয় না। তাই স্থানীয়ভাবে চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলায় ব্লাড ব্যাংক স্থাপন জরুরি।

এ বিষয়ে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বলেন, ব্লাড ব্যাংক না থাকায় প্রত্যন্ত এলাকার মানুষ অনেক সময় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ২৫০ শয্যার হাসপাতালের নির্মাণকাজ শেষ হলে সেখানে ব্লাড ব্যাংক স্থাপনের সুযোগ তৈরি হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঝিনাইদহে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামী–শ্বশুর–শাশুড়ির বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ সদর উপজেলার ভূপতিপুর গ্রামে গৃহবধূ চান্দিনা খাতুন (২২)কে...

সেন্ট মার্টিনে ধরা বড় বোল মাছের বাজারে উৎসাহ

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে ধরা পড়া প্রায়...

পাঁচ লাখ টাকার জাল নোট ও সরঞ্জাম জব্দ

কক্সবাজারের রামুতে একটি ভাড়া বাসায় গোপনে ১ হাজার ও...

দেওভোগে গ্যাস বিস্ফোরণ, আহত তিনজন

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ পাক্কারোড এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনের...

বারহাট্টায় ঘর থেকে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ঘরের ভেতর থেকে এক ৯ বছর...

বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ড, কয়েক লাখ টাকার ক্ষতি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভোরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই...

৭২০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো ভিভোর নতুন স্মার্টফোন

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন একটি ডিভাইস উন্মোচন করেছে বৈশ্বিক...

বন বিভাগের অভিযানে উদ্ধার বনমোরগ নিয়ে বিতর্ক

খাগড়াছড়িতে বন বিভাগের অভিযানে উদ্ধার হওয়া বনমোরগ অবমুক্ত না...

সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়ছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আবদুল জব্বার (৫৩) নামের...

চলতি ৮ মাসে তৈরি পোশাক রফতানি আয় কমেছে ৩.৭৩ শতাংশ

২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৮ মাসে দেশের তৈরি পোশাক (আরএমজি)...

শাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু, ঘটনার তদন্তে পুলিশ

বরগুনা সদর উপজেলায় নিজ ঘর থেকে এক গৃহবধূর থেঁতলানো...

জমি নিয়ে বিরোধ থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক...

মাঝনদীতে দিক হারিয়ে আটকে পড়ে দুটি ফেরি

ফাল্গুনের শেষ দিকেও ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও...

হরমুজ সংকটে ভবিষ্যৎ জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে হরমুজ প্রণালি...
spot_img

আরও পড়ুন

ঝিনাইদহে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামী–শ্বশুর–শাশুড়ির বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ সদর উপজেলার ভূপতিপুর গ্রামে গৃহবধূ চান্দিনা খাতুন (২২)কে যৌতুকের টাকা না দেওয়ার অভিযোগে তাঁর স্বামী আমিরুল চৌধুরী, শ্বশুর ও শাশুড়ি নির্যাতন করে মাথার...

সেন্ট মার্টিনে ধরা বড় বোল মাছের বাজারে উৎসাহ

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে ধরা পড়া প্রায় পাঁচ মণ ওজনের বিশাল বোল মাছ টেকনাফে কেটে বিক্রি করা হয়েছে। মাছটির প্রতি কেজি দাম...

পাঁচ লাখ টাকার জাল নোট ও সরঞ্জাম জব্দ

কক্সবাজারের রামুতে একটি ভাড়া বাসায় গোপনে ১ হাজার ও ৫০০ টাকার জাল নোট তৈরি হচ্ছিল। পুলিশ জানিয়েছে, কয়েক দিনের মধ্যে এই জাল নোটের পরিমাণ...

দেওভোগে গ্যাস বিস্ফোরণ, আহত তিনজন

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ পাক্কারোড এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন দগ্ধসহ তিনজন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের চারটি...
spot_img