Friday, March 6, 2026
26.3 C
Dhaka

বিএনপি-জামায়াতের ভোট ব্যবধান ১ কোটি ৩৬ লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রাপ্ত ভোটের ব্যবধান এক কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ৭৩৫। বুধবার (৫ মার্চ) নির্বাচন কমিশন ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতের মামলার নিষ্পত্তি পর ঘোষিত হবে।

ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি প্রার্থীরা মোট ৩ কোটি ৭৪ লাখ ৬৮ হাজার ৯৯৪ ভোট পান। দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতে ইসলামীর প্রার্থীরা পায় ২ কোটি ৩৮ লাখ ২৫ হাজার ২৫৯ ভোট। ২৯৯ আসনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৫৮৫। এর মধ্যে ৭ কোটি ৬৬ লাখ ৮১ হাজার ১৯৩ জন ভোট দেন। ভোট পড়ার হার ৬০.২৪ শতাংশ। প্রদত্ত ভোটের মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৭ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ১১৩।

ধানের শীষ প্রতীকের প্রার্থীরা ২১১টি আসন জয়ী হয়েছেন (চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনসহ)। তাদের বৈধ ভোটের হার ৪৯.৯৭ শতাংশ। জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা ৬৮টি আসন জয়ী হন, ভোটের হার ৩১.৭৭ শতাংশ।

অন্যান্য দলের মধ্যে, জাতীয় নাগরিক পার্টি ৬টি আসনে জয়লাভ করেছে। প্রার্থীরা পেয়েছেন ২২ লাখ ৮৬ হাজার ৭৯৫ ভোট (বৈধ ভোটের ৩.০৫ শতাংশ)। বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসন পেলেও মোট ভোট পেয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ১৮৭, ভোটের হার ২.০৯ শতাংশ। খেলাফত মজলিস একটি আসন এবং ভোট পেয়েছে ৫ লাখ ৬৯ হাজার ৭৩০ (০.৭৬ শতাংশ)। গণসংহতি আন্দোলন একটি আসনে জয়লাভ করেছে, ভোট পেয়েছে ১ লাখ ৪ হাজার ৮১২ (০.১৪ শতাংশ)। গণঅধিকার পরিষদ একটি আসনে জয়লাভ করেছে, ভোট পেয়েছে ২ লাখ ৪৩ হাজার ৫১১ (০.৩২ শতাংশ)। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়লাভ করেছে, ভোট পেয়েছে ২০ লাখ ২৪ হাজার ১৪০। বাংলাদেশ জাতীয় পার্টি একটি আসনে জয়ী, ভোট পেয়েছে ১ লাখ ৫ হাজার ৭৭৯ (০.১৪ শতাংশ)। নির্বাচনে অংশ নেওয়া ৫০টির বেশি দলের মধ্যে বাকি ৪১টি দল ১ শতাংশও ভোট পাননি।

পোস্টাল ব্যালটের ফলাফল অনুযায়ী, দেশ ও বিদেশ থেকে ১৫ লাখ ২০ হাজার ৯৩ জন ভোট দিয়েছেন। এর মধ্যে বাতিল ভোট ৫৭ হাজার ৮৯৮। ১০ লাখ ৬৩ হাজার ৮৭৪টি ভোট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে। অধিকাংশ কেন্দ্রে পোস্টাল ব্যালটে জামায়াত জোটের প্রার্থীরা এগিয়ে ছিলেন। দুটি আসনে পোস্টাল ব্যালটের ভোটই জয়-পরাজয় নির্ধারণ করবে।

ভোটের হারে শীর্ষে চুয়াডাঙ্গা-২ (৭৮.২৭%) এবং সর্বনিম্ন ঢাকা-১২ (৩৭.৪২%)। নির্বাচনে ৫০টি দলের ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ২০২৮ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৩৪৭ জন জামানত হারিয়েছেন। প্রতি প্রার্থীর জামানত ছিল ৫০ হাজার টাকা। প্রাথমিক হিসাব অনুযায়ী, জামানত হারানো প্রার্থীদের মোট অর্থ প্রায় পৌনে সাত কোটি টাকা।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, ভোটের ফলাফল গেজেট প্রকাশের পর কোনো সংক্ষুব্ধ ব্যক্তি আদালতে চ্যালেঞ্জ করতে পারেন। চ্যালেঞ্জের জন্য ৪৫ দিন সময় রয়েছে। এই সময়সীমা পেরিয়ে গেলে যারা জামানতের অর্থ ফেরত পাবেন, তাদের আবেদন করতে হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সাশ্রয়ী দামে আইফোন ১৭ই উন্মোচন করল অ্যাপল

প্রযুক্তি পণ্যের বাজারে নতুন সংযোজন হিসেবে ফ্ল্যাগশিপ সিরিজের একটি...

এসি ব্যবহারে কয়েকটি অভ্যাস বদলালেই কমবে বিদ্যুৎ বিল

বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি...

বালু ব্যবসায়ীর কাজ নিয়ে গ্রামবাসীর তীব্র ক্ষোভ

সাতক্ষীরার শ্যামনগরে নওয়াবেঁকী খেয়াঘাটের দক্ষিণে কুপোট গ্রামে বালুর আড়ত...

ইরানের বিরুদ্ধে চার দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু হওয়ার প্রথম ১০০...

বসরা বিমানবন্দরে ড্রোন হামলা, তদন্ত শুরু

ইরাকের দক্ষিণাঞ্চলের বসরা শহরের বসরা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন...

ইরানের প্রতি কড়া বার্তা ট্রাম্পের, চাইলেন নিঃশর্ত আত্মসমর্পণ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের...

ডিজেল সংকটে বোরো চাষে শঙ্কা কৃষকদের

মেহেরপুরে জ্বালানি তেলের সংকটের কারণে অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ...

যুদ্ধক্ষেত্রে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার

আধুনিক যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর কল্পনার...

অতিরিক্ত তেল মজুদ ঠেকাতে কড়াকড়ি ব্যবস্থা

দেশে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ে জনমনে তৈরি হওয়া...

জ্বালানি সংকটের আশঙ্কায় অতিরিক্ত তেল কিনছেন গ্রাহকরা

রাজশাহীতে পেট্রোল ও অকটেনের সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় বেশ...

শ্রীপুরে প্রায় ২৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল...

সিংড়ায় তথ্য সংগ্রহে গিয়ে গ্রামবাসীর হামলায় আহত তিন পুলিশ

নাটোরের সিংড়া উপজেলায় একটি গ্রামে তথ্য সংগ্রহ করতে গিয়ে...

পরিবেশবান্ধব পাটপণ্যের বৈশ্বিক বাজার ধরার আহ্বান রাষ্ট্রপতির

শুক্রবার (৬ মার্চ) ‘জাতীয় পাট দিবস ২০২৬’ উপলক্ষে রাজধানীর...

২৭ বছরেও উদীচী বোমা হামলার রহস্য উদঘাটিত হয়নি

শুক্রবার (৬ মার্চ) যশোরে উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলনে বোমা...
spot_img

আরও পড়ুন

সাশ্রয়ী দামে আইফোন ১৭ই উন্মোচন করল অ্যাপল

প্রযুক্তি পণ্যের বাজারে নতুন সংযোজন হিসেবে ফ্ল্যাগশিপ সিরিজের একটি সাশ্রয়ী সংস্করণ বাজারে এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। নতুন এই ডিভাইসটির নাম আইফোন ১৭ই। উন্নত প্রযুক্তি...

এসি ব্যবহারে কয়েকটি অভ্যাস বদলালেই কমবে বিদ্যুৎ বিল

বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তেল ও গ্যাসের সরবরাহ ও দামের...

বালু ব্যবসায়ীর কাজ নিয়ে গ্রামবাসীর তীব্র ক্ষোভ

সাতক্ষীরার শ্যামনগরে নওয়াবেঁকী খেয়াঘাটের দক্ষিণে কুপোট গ্রামে বালুর আড়ত থেকে পানি নিষ্কাশনের জন্য উপকূল রক্ষা বাঁধে ছিদ্র করে পাইপ বসানো হয়েছে। ১০-১২ দিন ধরে...

ইরানের বিরুদ্ধে চার দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু হওয়ার প্রথম ১০০ ঘণ্টায় প্রায় ৩.৭ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে খরচ হয়েছে প্রায় ৮৯১.৪ মিলিয়ন...
spot_img