Friday, March 6, 2026
24.7 C
Dhaka

মানবাধিকার লঙ্ঘনের শিকাররা আইনে শক্তিশালী কমিশন চান

জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) এবং গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের ক্ষমতা অক্ষুণ্ণ রেখে সংসদে আইনে রূপান্তরের আহ্বান জানানো হয়েছে। ভুক্তভোগী ও তাঁদের স্বজনরা মনে করছেন, যদি সংশ্লিষ্ট অধ্যাদেশসমূহের ক্ষমতা পরিবর্তিত হয়, তাহলে কমিশন আবারও দুর্বল প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। এতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের সুরক্ষা ও প্রতিকার নিশ্চিত করা কঠিন হয়ে যাবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় মানবাধিকার কমিশনের সম্মেলনকক্ষে কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি প্রকাশ করা হয়।

সভায় ভুক্তভোগীরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরে ন্যায়বিচার প্রাপ্তিতে যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তা কমিশনের সামনে তুলে ধরেন। তাঁরা বলেন, পূর্ববর্তী সময়ে আইনি সীমাবদ্ধতা ও ক্ষমতার ঘাটতির কারণে কমিশন অনেক ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। এই পরিপ্রেক্ষিতে বর্তমান কমিশনের কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

সভায় উপস্থিত র‍্যাবের গুলিতে পা হারানো লিমন বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ এবং গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৫ কমিশনকে শক্তিশালী করেছে। আমাদের মতো ভুক্তভোগীদের প্রতিকার নিশ্চিত করতে এই অধ্যাদেশগুলো যথেষ্ট ক্ষমতা দিয়েছে। আমরা চাই, কমিশনকে প্রদত্ত ক্ষমতা অক্ষুণ্ণ রেখে অধ্যাদেশগুলো আইনে রূপান্তরিত হোক।’

গুমের শিকার এক ভুক্তভোগীর ছেলে জাহিদ বলেন, ‘বর্তমান কমিশনাররা মানবাধিকারকর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তাই তাঁদের প্রতি আমাদের আস্থা আছে।’

কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী বলেন, ‘বর্তমান কমিশন মানবাধিকার লঙ্ঘনের শিকারদের পক্ষে দৃঢ় পদক্ষেপ নেবে। সংশ্লিষ্ট অধ্যাদেশসমূহ অক্ষুণ্ণ রেখে তা দ্রুত আইনে পরিণত হওয়ার আশা করি।’

কমিশনার মো. শরীফুল ইসলাম বলেন, কমিশন মানবাধিকার সুরক্ষায় পক্ষপাতদুষ্ট হবে না এবং ন্যায়সংগতভাবে কাজ করবে। কমিশনার মো. নূর খান বলেন, একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে পরিবার ও সমাজও ক্ষতিগ্রস্ত হয়। তাই কমিশন ভুক্তভোগীদের পাশে থাকবে এবং কোনো চাপের কাছে মাথা নত করবে না।

কমিশনার ইলিরা দেওয়ান বলেন, কমিশন অধ্যাদেশ অনুযায়ী আইনি ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করবে এবং স্বাধীনভাবে কাজ করবে। কমিশনার নাবিলা ইদ্রিস বলেন, সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো আইনে রূপান্তরের ক্ষেত্রে অপরিবর্তিত থাকবে কি না, এ বিষয়ে তারা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়।

মতবিনিময় সভায় অংশ নেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন, অধিকারের সাজ্জাদ হোসেন, পুলিশের হাতে গ্রেপ্তারের পর মৃত্যুর শিকার জনির ভাই রকি, পুলিশি হেফাজতে মৃত্যুর শিকার ফারুকের স্ত্রী, জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে মাথায় গুলিবিদ্ধ কাজল মিয়া, গণপিটুনিতে নিহত দিপু দাসের পরিবার এবং গুমের শিকার ভুক্তভোগীদের স্বজনেরা। এছাড়া গুমের শিকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাসিনুর রহমানও বক্তব্য দেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত: চারটি হত্যা মামলার সঙ্গে আরও এক মামলা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হত্যার...

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে হত্যা: মামলায় চারজনকে আসামি করা হলো

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতের দিকে সমাজকল্যাণ বিভাগের সহকারী...

সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল ২০৫ কেজির বিরল বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায়

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে শুক্রবার ধরা পড়েছে...

জামায়াত চালু করল ‘নাগরিক সেবা অ্যাপ’, ডিএনসিসির সমস্যা জানাতে

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নাগরিক সমস্যার সরাসরি সমাধানের...

উগ্রবাদ নিয়ে দেওয়া বক্তব্যকে নির্বাচনের সঙ্গে জুড়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজওয়ানা

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নারীর...

নীতিনির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ জরুরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা মাত্র ৮৫,...

সহিংসতার মামলায় বদিকে হাইকোর্টের জামিন স্থগিত

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার অভিযোগে করা মামলায়...

নির্জন সরদারকে হামলার ঘটনায় তিন শিক্ষার্থী কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী...

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান...

নাভানা লিমিটেডের অভিযোগের মামলায় তিন কর্মকর্তাকে জামিন

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় আত্মসমর্পণ...

জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে দুই মামলায় ট্রাইব্যুনালে তিনজনের সাক্ষ্য

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা...

‘ব্রিজ রিটার্নশিপ’ কর্মসূচিতে সুযোগ পাচ্ছেন কর্মবিরতিতে থাকা নারীরা

পারিবারিক দায়িত্ব, মাতৃত্বকালীন সময় কিংবা সামাজিক ও কর্মপরিবেশগত নানা...

এসএম হলের পাশে পথশিশু ঘিরে উত্তেজনা, যুবককে থানায় দেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক পথশিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে—এমন...

ইতিহাস আর স্থাপত্যে অনন্য ফুলবাড়িয়ার প্রাচীন খানবাড়ি মসজিদ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া গ্রামের প্রত্যন্ত এলাকায় প্রায় আড়াই...
spot_img

আরও পড়ুন

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত: চারটি হত্যা মামলার সঙ্গে আরও এক মামলা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হত্যার অভিযোগে চারটি এবং হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন...

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে হত্যা: মামলায় চারজনকে আসামি করা হলো

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতের দিকে সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া (৩৫)কে তাঁর অফিসকক্ষে হত্যা করার ঘটনায় তাঁর স্বামী মুহা. ইমতিয়াজ সুলতান চারজনকে...

সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল ২০৫ কেজির বিরল বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায়

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে শুক্রবার ধরা পড়েছে ২০৫ কেজি (পাঁচ মণ পাঁচ কেজি) ওজনের একটি বিরল বোল মাছ। মাছটি পরে টেকনাফের আড়তে...

জামায়াত চালু করল ‘নাগরিক সেবা অ্যাপ’, ডিএনসিসির সমস্যা জানাতে

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নাগরিক সমস্যার সরাসরি সমাধানের জন্য জামায়াতে ইসলামী নতুন উদ্যোগ নিয়েছে—‘নাগরিক সেবা অ্যাপ’। এই অ্যাপের মাধ্যমে নগরবাসী তাদের সমস্যা সরাসরি...
spot_img