Wednesday, March 4, 2026
33 C
Dhaka

ছোট ভাইকে বনে নিয়ে হত্যা করলেন বড় ভাই

গাজীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্র আবদুর রহিম হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নিহতের বড় ভাই আল আমিন (২৩) ও তার বন্ধু আশিক আহমেদ (২০)-কে। বুধবার (৪ মার্চ) সকালে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন এই তথ্য জানান।

আল আমিন গাজীপুর সদর উপজেলার ডগরী নয়াপাড়া গ্রামের নূরুল ইসলাম কোহিনূরের ছেলে এবং তার বন্ধু একই গ্রামের কাজী নজরুল ইসলামের ছেলে।

পুলিশ সুপার জানিয়েছেন, গত ২৬ ফেব্রুয়ারি জয়দেবপুর থানার পুলিশ গজারি বন থেকে শিয়ালে খাওয়া রহিমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আল আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ছোট ভাই হত্যার বিষয়টি স্বীকার করেন।

মঙ্গলবার গাজীপুর আদালতে দেওয়া স্বীকারোক্তিতে আল আমিন জানান, রহিম বাবার কাছে স্মার্ট ফোন কিনে দেওয়ার জন্য বায়না করায় চেঁচামেচি করছিল। বিষয়টি জেনে আল আমিন ভয় দেখানোর উদ্দেশ্যে বন্ধু আশিকের সহায়তায় ছোট ভাইকে ১ ফেব্রুয়ারি বাড়ির অদূরে গজারি বনে নিয়ে যান।

সেখানে মাফলার দিয়ে রহিমকে গজারি গাছের সঙ্গে বেঁধে মুখ স্ক্রচটেপ দিয়ে পেঁচিয়ে চড়-থাপ্পড় দেওয়া হয়। কিছুক্ষণ পর স্ক্রচটেপ খুলে দিলে রহিম পুরো ঘটনা বাবার কাছে বলার হুমকি দেয়। ক্ষিপ্ত হয়ে আল আমিন তার বন্ধুর সহায়তায় রহিমকে গলাটিপে হত্যা করেন এবং পাশেই খুঁড়তে থাকা গর্তে মাটিচাপা দেন। পরে রহিমের গায়ের জ্যাকেটটি বড়চালা এলাকার তিন রাস্তার মোড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন।

পুলিশ সুপার আরও জানান, হত্যাকাণ্ডের সময় আল আমিনের সঙ্গে দুই বন্ধু ছিলেন। এদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৯২১৪ টাকা

টানা ছয় দফা বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের...

কুয়েতে ড্রোনের টুকরো পড়ে শিশুর মৃত্যু

কুয়েতের একটি আবাসিক এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ১১ বছর...

নদীভাঙন ও ক্ষয়ক্ষতি রোধে বরিশালে তৎপর প্রশাসন

বরিশালের হিজলা উপজেলায় যৌথ অভিযানে ১৪টি ড্রেজারের প্রয়োজনীয় নথিপত্র...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব চট্টগ্রাম বিমানবন্দরে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আকাশপথে ব্যাপক ব্যাঘাত দেখা দিয়েছে।...

পুকুর দখলকে কেন্দ্র করে সিরাজগঞ্জে দুই বিএনপি কর্মীর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে সংঘর্ষের...

দুষ্প্রাপ্য হলুদ শিমুলে মুগ্ধ পর্যটক ও স্থানীয়রা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে অবস্থিত বার্ড...

অফিসে তালা ঝুলানো অবস্থায় বারান্দায় বসে প্রতিমন্ত্রীর অপেক্ষা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বুধবার (৪ মার্চ) আকস্মিক...

সরকারি কর্মচারীদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে কঠোর নির্দেশ

সরকারি কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকার অভিযোগে...

দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন দীপেন দেওয়ান

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ...

বিরল জন্ম ঘিরে এলাকায় মানুষের কৌতূহল

পিরোজপুর সদর উপজেলার রায়ারকাঠী এলাকায় একটি বিরল আকৃতির গরুর...

হিলি স্থলবন্দর থেকে কাল থেকে পুনরায় শুরু হবে পণ্য পরিবহন

ভারতে হোলি উৎসব উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বুধবার (৪...

মোটরসাইকেল দুর্ঘটনায় সহযাত্রী আহত, স্থানীয় শোক

ময়মনসিংহের ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহাম্মেদ (২৭)...

জনসেবায় অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কার্যালয়...
spot_img

আরও পড়ুন

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৯২১৪ টাকা

টানা ছয় দফা বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটল। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন—বাজুস স্বর্ণের নতুন দর ঘোষণা করেছে, যেখানে ২২...

কুয়েতে ড্রোনের টুকরো পড়ে শিশুর মৃত্যু

কুয়েতের একটি আবাসিক এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ১১ বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় মধ্যরাতে কুয়েত রাজধানী গভর্নরেট এলাকার একটি...

ইরানে হামলার প্রথম চার দিনেই দুই বিলিয়ন ডলারের সামরিক সম্পদ হারালো যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হওয়ার পর মাত্র চার দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র প্রায় দুই বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম হারিয়েছে বলে জানা গেছে। বিভিন্ন ওপেন–সোর্স...

নদীভাঙন ও ক্ষয়ক্ষতি রোধে বরিশালে তৎপর প্রশাসন

বরিশালের হিজলা উপজেলায় যৌথ অভিযানে ১৪টি ড্রেজারের প্রয়োজনীয় নথিপত্র জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত অভিযানে কোস্ট গার্ডের বেইস ভোলা, স্টেশন...
spot_img