Wednesday, March 4, 2026
33 C
Dhaka

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব চট্টগ্রাম বিমানবন্দরে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আকাশপথে ব্যাপক ব্যাঘাত দেখা দিয়েছে। দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

বুধবার (৪ মার্চ) সকালে বিমানবন্দরে ১১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত এই বিমানবন্দর থেকে মোট ৪৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, বুধবার সকালের তফসিলে থাকা আন্তর্জাতিক রুটের বড় অংশ স্থগিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে আগমনী ফ্লাইটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার ৩টি ফ্লাইট। বহির্গমন বাতিল ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১টি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার ৩টি ফ্লাইট।

বিপত্তির মাঝেও সকাল থেকে ওমান ও সৌদি আরব রুটের ৩টি ফ্লাইট তাদের কার্যক্রম চালিয়েছে। মাস্কাট থেকে আসা সালাম এয়ারের (ওভি-৪০১) ফ্লাইট সকাল ৭:৫৫ মিনিটে অবতরণ করে এবং ৯ মিনিটে পুনরায় মাস্কাটের উদ্দেশ্যে রওনা হয়। মদিনা থেকে আসা বিমান বাংলাদেশের (বিজি-১৩৬) ফ্লাইট সকাল ৮:৪০ মিনিটে চট্টগ্রামে নামে এবং ৯:৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। এছাড়া মাস্কাট থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের (বিএস-৩২২) ফ্লাইট সকাল ৯:০০ মিনিটে অবতরণ করে এবং ৯:৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত পাঁচ দিনের মধ্যে চট্টগ্রাম থেকে একে একে ৪৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় প্রবাসী শ্রমিক ও ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও কাতারগামী যাত্রীদের জন্য অপেক্ষার সময় দীর্ঘ হয়ে দাঁড়িয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি নজরে রাখছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে এমন অস্থিরতা চলতে পারে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৯২১৪ টাকা

টানা ছয় দফা বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের...

কুয়েতে ড্রোনের টুকরো পড়ে শিশুর মৃত্যু

কুয়েতের একটি আবাসিক এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ১১ বছর...

নদীভাঙন ও ক্ষয়ক্ষতি রোধে বরিশালে তৎপর প্রশাসন

বরিশালের হিজলা উপজেলায় যৌথ অভিযানে ১৪টি ড্রেজারের প্রয়োজনীয় নথিপত্র...

ছোট ভাইকে বনে নিয়ে হত্যা করলেন বড় ভাই

গাজীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্র আবদুর রহিম হত্যার রহস্য উদঘাটন...

পুকুর দখলকে কেন্দ্র করে সিরাজগঞ্জে দুই বিএনপি কর্মীর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে সংঘর্ষের...

দুষ্প্রাপ্য হলুদ শিমুলে মুগ্ধ পর্যটক ও স্থানীয়রা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে অবস্থিত বার্ড...

অফিসে তালা ঝুলানো অবস্থায় বারান্দায় বসে প্রতিমন্ত্রীর অপেক্ষা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বুধবার (৪ মার্চ) আকস্মিক...

সরকারি কর্মচারীদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে কঠোর নির্দেশ

সরকারি কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকার অভিযোগে...

দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন দীপেন দেওয়ান

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ...

বিরল জন্ম ঘিরে এলাকায় মানুষের কৌতূহল

পিরোজপুর সদর উপজেলার রায়ারকাঠী এলাকায় একটি বিরল আকৃতির গরুর...

হিলি স্থলবন্দর থেকে কাল থেকে পুনরায় শুরু হবে পণ্য পরিবহন

ভারতে হোলি উৎসব উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বুধবার (৪...

মোটরসাইকেল দুর্ঘটনায় সহযাত্রী আহত, স্থানীয় শোক

ময়মনসিংহের ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহাম্মেদ (২৭)...

জনসেবায় অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কার্যালয়...
spot_img

আরও পড়ুন

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৯২১৪ টাকা

টানা ছয় দফা বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটল। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন—বাজুস স্বর্ণের নতুন দর ঘোষণা করেছে, যেখানে ২২...

কুয়েতে ড্রোনের টুকরো পড়ে শিশুর মৃত্যু

কুয়েতের একটি আবাসিক এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ১১ বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় মধ্যরাতে কুয়েত রাজধানী গভর্নরেট এলাকার একটি...

ইরানে হামলার প্রথম চার দিনেই দুই বিলিয়ন ডলারের সামরিক সম্পদ হারালো যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হওয়ার পর মাত্র চার দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র প্রায় দুই বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম হারিয়েছে বলে জানা গেছে। বিভিন্ন ওপেন–সোর্স...

নদীভাঙন ও ক্ষয়ক্ষতি রোধে বরিশালে তৎপর প্রশাসন

বরিশালের হিজলা উপজেলায় যৌথ অভিযানে ১৪টি ড্রেজারের প্রয়োজনীয় নথিপত্র জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত অভিযানে কোস্ট গার্ডের বেইস ভোলা, স্টেশন...
spot_img