Wednesday, March 4, 2026
33 C
Dhaka

বিরল জন্ম ঘিরে এলাকায় মানুষের কৌতূহল

পিরোজপুর সদর উপজেলার রায়ারকাঠী এলাকায় একটি বিরল আকৃতির গরুর বাছুরের জন্ম হয়েছে। সোমবার দুপুরে রাজবাড়ি এলাকায় ঝন্টু দাস ও নবিতা রানী দাস দম্পতির গাভি তিন চোখ ও দুই মুখবিশিষ্ট একটি বাছুর প্রসব করে।

ঘটনাটি জানাজানি হলে আশপাশের এলাকা থেকে কৌতূহলী মানুষজন বাছুরটিকে দেখতে ভিড় করেন। গরুর মালিক নবিতা রানী দাস জানান, পাঁচ থেকে ছয় বছর ধরে তারা গাভিটি লালন-পালন করছেন। এর আগে গাভিটি একটি সুস্থ বাছুরের জন্ম দিয়েছিল, তবে এবার জন্ম নেওয়া বাছুরটির শারীরিক গঠনে ব্যতিক্রম দেখা গেছে। জন্মের পর থেকে বাছুরটি সুস্থ রয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার শিকদার বলেন, অনেক সময় গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধ প্রয়োগের কারণে এমন বিকলাঙ্গ বাছুরের জন্ম হতে পারে। তিনি বলেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ধরনের বাছুর অনেক ক্ষেত্রেই দীর্ঘদিন বেঁচে থাকে। সঠিক পরিচর্যা এবং প্রয়োজনীয় পরামর্শের জন্য প্রাণিসম্পদ কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

বিরল এই জন্মকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এটিকে অস্বাভাবিক ঘটনা হিসেবে দেখলেও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বিষয়টিকে প্রাকৃতিক জৈবিক ত্রুটির ফল হিসেবে বিবেচনা করছেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নদীভাঙন ও ক্ষয়ক্ষতি রোধে বরিশালে তৎপর প্রশাসন

বরিশালের হিজলা উপজেলায় যৌথ অভিযানে ১৪টি ড্রেজারের প্রয়োজনীয় নথিপত্র...

ছোট ভাইকে বনে নিয়ে হত্যা করলেন বড় ভাই

গাজীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্র আবদুর রহিম হত্যার রহস্য উদঘাটন...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব চট্টগ্রাম বিমানবন্দরে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আকাশপথে ব্যাপক ব্যাঘাত দেখা দিয়েছে।...

পুকুর দখলকে কেন্দ্র করে সিরাজগঞ্জে দুই বিএনপি কর্মীর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে সংঘর্ষের...

দুষ্প্রাপ্য হলুদ শিমুলে মুগ্ধ পর্যটক ও স্থানীয়রা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে অবস্থিত বার্ড...

অফিসে তালা ঝুলানো অবস্থায় বারান্দায় বসে প্রতিমন্ত্রীর অপেক্ষা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বুধবার (৪ মার্চ) আকস্মিক...

সরকারি কর্মচারীদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে কঠোর নির্দেশ

সরকারি কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকার অভিযোগে...

দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন দীপেন দেওয়ান

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ...

হিলি স্থলবন্দর থেকে কাল থেকে পুনরায় শুরু হবে পণ্য পরিবহন

ভারতে হোলি উৎসব উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বুধবার (৪...

মোটরসাইকেল দুর্ঘটনায় সহযাত্রী আহত, স্থানীয় শোক

ময়মনসিংহের ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহাম্মেদ (২৭)...

জনসেবায় অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কার্যালয়...

চট্টগ্রামে শিশু হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত

বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় শ্বাসনালী কেটে হত্যাচেষ্টার...

কেন নতুন ঘরে ঢুকেই ভুলে যাই আগের কাজ

মানুষের দৈনন্দিন জীবনে প্রায়ই এমন ঘটনা ঘটে—এক ঘর থেকে...

সাবেক এএসপির স্ত্রীর আয়কর নথি আদালতে জব্দের নির্দেশ

শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালত সাবেক...
spot_img

আরও পড়ুন

নদীভাঙন ও ক্ষয়ক্ষতি রোধে বরিশালে তৎপর প্রশাসন

বরিশালের হিজলা উপজেলায় যৌথ অভিযানে ১৪টি ড্রেজারের প্রয়োজনীয় নথিপত্র জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত অভিযানে কোস্ট গার্ডের বেইস ভোলা, স্টেশন...

ছোট ভাইকে বনে নিয়ে হত্যা করলেন বড় ভাই

গাজীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্র আবদুর রহিম হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নিহতের বড় ভাই আল আমিন (২৩) ও তার...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব চট্টগ্রাম বিমানবন্দরে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আকাশপথে ব্যাপক ব্যাঘাত দেখা দিয়েছে। দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রাম শাহ আমানত...

পুকুর দখলকে কেন্দ্র করে সিরাজগঞ্জে দুই বিএনপি কর্মীর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই বিএনপি কর্মীর মৃত্যু হওয়ার দুই দিন পর মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৪...
spot_img