Wednesday, March 4, 2026
33 C
Dhaka

চট্টগ্রামে শিশু হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত

বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় শ্বাসনালী কেটে হত্যাচেষ্টার শিকার হওয়া এক মেয়ে শিশু মঙ্গলবার (৩ মার্চ) মারা গেছে। নিহত শিশুটির চাচা মো. আব্দুল আজিজ জানান, রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তারা মূল অভিযুক্ত বাবু শেখকে গ্রেপ্তার করেছেন। পুলিশ জানায়, বাবু শেখের স্থায়ী ঠিকানা গাইবান্ধা জেলায় হলেও তিনি শিশুটির বাড়ির পাশে ভাড়া থাকতেন। নিহত শিশুর বাবার সঙ্গে বাবু শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন বলেন, চকলেট কিনে দেওয়ার এবং বেড়াতে নেওয়ার কথা বলে শেখ শিশুটিকে বাড়ি থেকে বের করে আনে। তারা প্রথমে বাসে করে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে যান, এরপর সেখান থেকে গহীন জঙ্গলে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি চিৎকার করতে চাইলে বাবু শেখ চাকু দিয়ে শিশুর গলায় আঘাত করেন এবং আহত অবস্থায় তাকে ফেলে রেখে চলে যান।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পার্কের একটি সিসিটিভি ফুটেজে শিশুটিকে বাবু শেখের হাত ধরে হেঁটে যেতে দেখা গেছে। ভিডিওটি সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের বলে স্থানীয় সাংবাদিকরা নিশ্চিত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু শেখ পুলিশকে জানিয়েছেন, জঙ্গলে গিয়ে তিনি প্রথমে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে ও বাবাকে জানালে, বাবু শেখ তার মুখ চেপে ধরেন এবং গলা কেটে সেখানেই রেখে চলে যান। পুলিশ জঙ্গলের ওই স্থানে গিয়ে শিশুটির রক্তমাখা শাওয়ার উদ্ধার করেছে।

পুলিশ, শিশুটির চাচা ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটি বাসা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে, এক হাজার ফুট উঁচু পাহাড়ি এলাকায় গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। ইকোপার্ক থেকে চন্দ্রনাথ মন্দিরে ওঠার রাস্তার একটি অংশে সংস্কারের কাজ চলছিল। রবিবার শিশুটি দুর্গম পাহাড় থেকে রাস্তা ধরে হেঁটে নেমে আসার সময় তার গলা থেকে রক্ত ঝরছিল। রাস্তার কাজ করা এক্সকাভেটরের কাছে এসে সে কিছু বলার চেষ্টা করলেও শ্বাসনালী কাটা থাকায় কোনো শব্দ বের করতে পারেনি। দ্রুত শ্রমিকরা তাকে কাপড় দিয়ে গলায় পেঁচিয়ে বালুর গাড়িতে করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শিশুটিকে রবিবারই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতেই তার গলায় অস্ত্রোপচার করা হয় এবং সোমবার সকালে ওয়ান স্টপ ক্রাইসিস সেলে স্থানান্তরিত করা হয়। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। সীতাকুণ্ড থানার ওসি জানিয়েছেন, জড়িত সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ছোট ভাইকে বনে নিয়ে হত্যা করলেন বড় ভাই

গাজীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্র আবদুর রহিম হত্যার রহস্য উদঘাটন...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব চট্টগ্রাম বিমানবন্দরে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আকাশপথে ব্যাপক ব্যাঘাত দেখা দিয়েছে।...

পুকুর দখলকে কেন্দ্র করে সিরাজগঞ্জে দুই বিএনপি কর্মীর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে সংঘর্ষের...

দুষ্প্রাপ্য হলুদ শিমুলে মুগ্ধ পর্যটক ও স্থানীয়রা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে অবস্থিত বার্ড...

অফিসে তালা ঝুলানো অবস্থায় বারান্দায় বসে প্রতিমন্ত্রীর অপেক্ষা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বুধবার (৪ মার্চ) আকস্মিক...

সরকারি কর্মচারীদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে কঠোর নির্দেশ

সরকারি কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকার অভিযোগে...

দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন দীপেন দেওয়ান

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ...

বিরল জন্ম ঘিরে এলাকায় মানুষের কৌতূহল

পিরোজপুর সদর উপজেলার রায়ারকাঠী এলাকায় একটি বিরল আকৃতির গরুর...

হিলি স্থলবন্দর থেকে কাল থেকে পুনরায় শুরু হবে পণ্য পরিবহন

ভারতে হোলি উৎসব উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বুধবার (৪...

মোটরসাইকেল দুর্ঘটনায় সহযাত্রী আহত, স্থানীয় শোক

ময়মনসিংহের ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহাম্মেদ (২৭)...

জনসেবায় অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কার্যালয়...

কেন নতুন ঘরে ঢুকেই ভুলে যাই আগের কাজ

মানুষের দৈনন্দিন জীবনে প্রায়ই এমন ঘটনা ঘটে—এক ঘর থেকে...

সাবেক এএসপির স্ত্রীর আয়কর নথি আদালতে জব্দের নির্দেশ

শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালত সাবেক...

ঢাবিতে হ্যান্ডস এগেইনস্ট ইমপেরিয়ালিজম মানববন্ধন

শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয়...
spot_img

আরও পড়ুন

ছোট ভাইকে বনে নিয়ে হত্যা করলেন বড় ভাই

গাজীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্র আবদুর রহিম হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নিহতের বড় ভাই আল আমিন (২৩) ও তার...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব চট্টগ্রাম বিমানবন্দরে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আকাশপথে ব্যাপক ব্যাঘাত দেখা দিয়েছে। দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রাম শাহ আমানত...

পুকুর দখলকে কেন্দ্র করে সিরাজগঞ্জে দুই বিএনপি কর্মীর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই বিএনপি কর্মীর মৃত্যু হওয়ার দুই দিন পর মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৪...

দুষ্প্রাপ্য হলুদ শিমুলে মুগ্ধ পর্যটক ও স্থানীয়রা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে অবস্থিত বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজে সম্প্রতি এক বিরল প্রজাতির ‘হলুদ শিমুল’ ফুল ফুটে দর্শনার্থীদের মন জয়...
spot_img