শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোড সংলগ্ন এলাকায় তিন দিনব্যাপী মুনলাইট ফেস্টিভ্যাল ২.০ শুরু হয়েছে। প্রথম আসরের সাফল্যের পর এবারের আয়োজন আরও বিস্তৃত ও বৈচিত্র্যময়ভাবে অনুষ্ঠিত হচ্ছে। এ ফেস্টিভ্যালের আয়োজক প্রতিষ্ঠান এনেক্স কমিউনিকেশনস লিমিটেড।
মঙ্গলবার থেকে শুরু হওয়া এই উৎসব বুধবার পর্যন্ত চলবে। ইফতার থেকে সাহ্রি পর্যন্ত চলা ফেস্টিভ্যালে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের সমারোহ। ঐতিহ্যবাহী ভাজাপোড়ার ঘ্রাণ থেকে শুরু করে প্রাণবন্ত স্ট্রিট ফুডের টান, ৫০টির বেশি ফুড স্টলে সাজানো লোভনীয় পদ দর্শনার্থীদের মন মাতাচ্ছে। জনপ্রিয় ব্র্যান্ড ওয়াফেল আপ, ফ্রুশ এবং চা টাইম-এর অংশগ্রহণ উৎসবকে করেছে আরও রঙিন। টক, ঝাল, মিষ্টি, হালকা বা ভারী—সব ধরনের স্বাদ পাওয়া যাচ্ছে এখানে।
শুধু খাবারেই সীমাবদ্ধ নয়, ফেস্টিভ্যালে রয়েছে বিভিন্ন অঙ্গনের তারকা শিল্পীদের উপস্থিতি, লাইভ সংগীত পরিবেশনা, চোখ ধাঁধানো ফায়ার শো এবং স্ট্রিট পারফরম্যান্স। এছাড়া আছে ফ্যামিলি প্লে জোন, ইমার্সিভ ব্র্যান্ড এক্সপেরিয়েন্স, আকর্ষণীয় ফটো জোন এবং রোমাঞ্চকর গেমিং জোন।
আয়োজনটির পৃষ্ঠপোষক আশিয়ান সিটি এবং পারটেক্স স্টার গ্রুপ। পেমেন্ট পার্টনার বিকাশ এবং স্পোর্টস পার্টনার বাফুফে। সহযোগিতায় অংশ নিয়েছে পোলার আইসক্রিম, ইউনিভার্সাল হেলথ কেয়ার, ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা।
সিএ/এমই


