Tuesday, March 3, 2026
31.5 C
Dhaka

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে কূটনৈতিক তৎপরতা

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে মধ্যপ্রাচ্যের চার দেশের শীর্ষ কূটনীতিকেরা টেলিফোনে কথা বলেছেন। সোমবার বিকেলে আলাদাভাবে এসব ফোনালাপ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল আহমেদ আল সাবাহ, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি, সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি এ সময় কথা বলেন।

আলোচনায় মধ্যপ্রাচ্যে চলমান সংকট ও সেখানে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা গুরুত্ব পায়। সংশ্লিষ্ট দেশগুলোর মন্ত্রীরা তাদের নিজ নিজ দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তারা দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশি অভিবাসীদের তারা নিজেদের দেশের বাসিন্দা হিসেবে বিবেচনা করেন। দেশগুলোর অর্থনীতিতে বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টিও তুলে ধরা হয়।

চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই বাংলাদেশির মৃত্যু ও সাতজন আহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রীরা শোক ও উদ্বেগ প্রকাশ করেন। বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়। এ প্রেক্ষাপটে সংহতি প্রকাশের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানানো হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সাড়ে ৮০০ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রথম আলোর মানবিক উদ্যোগ

প্রথম আলো আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে দুটি মাদ্রাসার এতিম...

এয়ারফিল্ড বন্ধে আন্তর্জাতিক রুটে প্রভাব

মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ...

ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া প্রচারণা

দেশের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার নামে প্রতারণার...

রাকসু নির্বাচনে শিবির বিরোধী ভিপি প্রার্থী মেহেদী সজীব

চব্বিশের গণ–অভ্যুত্থানের দেড় বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরানের কঠোর পদক্ষেপ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার জবাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি...

সংঘাত অব্যাহত, তেলের দাম আরও বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের দাম ক্রমেই বৃদ্ধি...

ক্ষমতাধর দেশগুলোর প্রতিক্রিয়া ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ টানা চতুর্থ দিনে...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পেছনের যুক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পক্ষে যুক্তি...

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সতর্কতা

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে...

রমজানে খেজুর কেন স্বাস্থ্যকর পছন্দ

রমজান মাসে ইফতারে খেজুর রাখা একটি সুপ্রচলিত ঐতিহ্য। ধর্মীয়...

বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তর ধ্বংসের দাবি ইরানের

বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে...

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় শিশুসহ নিহত ১৬৯

দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলে এক ভয়াবহ সশস্ত্র হামলায় নারী ও...

সৌদি প্রবাসী বাংলাদেশিদের মানতে হবে সতর্কতা ও নির্দেশনা

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে...

শ্রীপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় নির্মাণশ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ার ঘটনায় আহত আকরাম...
spot_img

আরও পড়ুন

সাড়ে ৮০০ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রথম আলোর মানবিক উদ্যোগ

প্রথম আলো আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে দুটি মাদ্রাসার এতিম শিশু এবং শিক্ষার্থীদের জন্য ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছে। এতে মোট সাড়ে ৮০০ শিক্ষার্থী...

এয়ারফিল্ড বন্ধে আন্তর্জাতিক রুটে প্রভাব

মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সকালে সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা...

ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া প্রচারণা

দেশের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার নামে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সম্প্রতি একটি প্রতারকচক্র প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত...

রাকসু নির্বাচনে শিবির বিরোধী ভিপি প্রার্থী মেহেদী সজীব

চব্বিশের গণ–অভ্যুত্থানের দেড় বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও রাকসু নির্বাচনের আলোচিত ভিপি প্রার্থী মেহেদী সজীব তার রাজনৈতিক পরিচয় প্রকাশ...
spot_img