Monday, March 2, 2026
31.9 C
Dhaka

মনিরামপুরে ঘের থেকে তরুণের লাশ উদ্ধার

যশোরের মনিরামপুর উপজেলায় একটি মাছের ঘের থেকে আরিফ হোসেন (নাম সংশোধিত বয়স উল্লেখ নেই) নামে এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) দিবাগত রাতে উপজেলার বালিধা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার (২ মার্চ) সকালে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত আরিফ হোসেন বালিধা গ্রামের গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে বলে জানিয়েছে পরিবার। মরদেহ উদ্ধারের পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের মধ্যে নানা ধরনের আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, এলাকার উঠতি বয়সী নেশাগ্রস্ত ও অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত কিছু কিশোর ও যুবকের সঙ্গে আরিফের ওঠাবসা ছিল। সেই সূত্রে কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবার অন্য একটি পক্ষের দাবি, কয়েকদিন আগে আরিফ একটি দামি মোবাইল ফোন কিনেছিলেন। দুর্বৃত্তরা তাকে হত্যা করে মোবাইলটি ছিনিয়ে নিয়ে থাকতে পারে। ঘটনাস্থলে মরদেহের পাশে একটি দিয়াশলাই ও নগদ কিছু টাকা পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নিহতের বাবা আতিয়ার রহমান জানান, রবিবার দিবাগত রাত ১০টার দিকে বাড়িতে আমার সঙ্গে ছেলের দেখা হয়েছে। এরপর আর দেখা হয়নি। পরে সকালে মাছ ধরতে লোকজন মাঠে গেলে ঘেরের পানিতে লাশ দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়।

মনিরামপুর উপজেলার নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, ‘কারা আরিফকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আমরা ঘটনা তদন্ত করে দেখছি।’

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় বাংলাদেশিরা ঝুঁকিতে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন...

সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবি

দ্রুত নতুন জাতীয় পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ঘিরে আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ...

দূষণ কমাতে ডিজেলের বদলে ইলেকট্রিক বাস

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের...

তিন দিনে শতাধিক ফ্লাইট বাতিল শাহজালালে

মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে একাধিক দেশ...

ব্যবসায়ীদের নিরাপত্তায় কঠোর অবস্থানের ঘোষণা

পাবনা-৩ আসনের (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) সংসদ সদস্য মোহাম্মদ...

রমজানকে ঘিরে ভাঙ্গার বাঙ্গির বাজার জমজমাট

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চলতি মৌসুমে বাঙ্গি চাষে আশানুরূপ ফলন...

নলডাঙ্গায় জালে আটকা পেঁচা উদ্ধার

নাটোরের নলডাঙ্গা উপজেলায় একটি লক্ষ্মী পেঁচা উদ্ধার করে পরে...

রাজশাহীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রাজশাহীর পবা উপজেলায় নিখোঁজের প্রায় ১১ ঘণ্টা পর আদিব...

ডিএমপির চার উপকমিশনারের বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চারজন উপকমিশনারকে বদলি করা হয়েছে।...

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের ৬(গ) ধারা সংক্রান্ত হাইকোর্ট রুল

ঢাকার হাইকোর্ট ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার...

স্বস্তিতে বই কিনছেন পাঠক

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার চতুর্থ দিনেও দর্শনার্থীর...

পাবনায় মাঠজুড়ে সূর্যমুখীর হাসি

পাবনা জেলা সদরের টেবুনিয়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের মসজিদকুঁড় গ্রামে কপোতাক্ষ নদের...
spot_img

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় বাংলাদেশিরা ঝুঁকিতে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ...

সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবি

দ্রুত নতুন জাতীয় পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি)। এই উদ্যোগ...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ঘিরে আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে...

দূষণ কমাতে ডিজেলের বদলে ইলেকট্রিক বাস

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের একটি কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী ছয় মাসের মধ্যে ঢাকায় নারী...
spot_img