Monday, March 2, 2026
32.4 C
Dhaka

রমজানকে ঘিরে ভাঙ্গার বাঙ্গির বাজার জমজমাট

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চলতি মৌসুমে বাঙ্গি চাষে আশানুরূপ ফলন হয়েছে। আকারে কিছুটা ছোট হলেও উৎপাদন ভালো হওয়ায় এবং পবিত্র রমজান মাসকে ঘিরে চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। ইফতারির জনপ্রিয় ফল হিসেবে বাঙ্গির চাহিদা বাড়ায় সকাল থেকেই ক্ষেত ও মহাসড়কসংলগ্ন এলাকায় জমে উঠছে বেচাকেনা।

উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে প্রায় ৫০ জন কৃষক ২৫ হেক্টর জমিতে বাঙ্গি চাষ করেছেন। ভোর থেকেই ক্ষেত থেকে বাঙ্গি তুলে ঝুড়িতে ভরে সড়কের পাশে স্তূপ করে রাখা হচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক, পিকআপ ও নসিমন নিয়ে আসছেন ব্যবসায়ীরা। অনেকে আবার ঢাকা-বরিশাল মহাসড়কে গাড়ি থামিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে বাঙ্গি কিনে নিচ্ছেন।

সবুজ ক্ষেতজুড়ে হলুদ ফুলে ভরা বাঙ্গির লতাপাতা পথচারীদের দৃষ্টি কাড়ছে। সকাল আটটার পর থেকেই পুরোদমে শুরু হয় বেচাকেনা। ঢাকা, কুমিল্লা, পাবনা, রংপুর, রাজশাহী, মাগুরা, মাদারীপুর ও গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এখানে আসছেন।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঙ্গি শত হিসেবে বিক্রি হয়। প্রতি ১০০ বাঙ্গির দাম ৭ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত উঠছে। ঢাকার ব্যবসায়ী ইব্রাহিম মিয়া জানান, পরিবহন ও শ্রমিক খরচ মিলিয়ে প্রতি বাঙ্গিতে অতিরিক্ত প্রায় ৩০ টাকা যোগ হয়। ফলে ভাঙ্গা থেকে ৭০ টাকায় কেনা একটি বাঙ্গি ঢাকায় পৌঁছাতে খরচ দাঁড়ায় প্রায় ১০০ টাকা। এ কারণেই খুচরা বাজারে দাম তুলনামূলক বেশি।

মাঠ পর্যায়ে দেখা গেছে, অধিকাংশ বাঙ্গির ওজন ৩ থেকে ৫ কেজির মধ্যে। আকার কিছুটা ছোট হলেও স্বাদে ভাঙ্গার বাঙ্গির সুনাম রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মৌসুমের শুরুতে ভাইরাসজনিত আক্রমণে দুশ্চিন্তায় পড়েছিলেন চাষিরা। তবে কৃষি বিভাগের পরামর্শ ও অনুকূল আবহাওয়ার কারণে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে। ফলে উৎপাদন হয়েছে সন্তোষজনক। পূর্ব সদরদী গ্রামের কৃষক মাসুদ শেখ জানান, ২০০০ সালের দিকে ১৬ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে বাঙ্গি চাষ শুরু করেন তিনি। এবার চার বিঘা জমিতে চাষ করেছেন। এতে খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকা। ইতিমধ্যে সমপরিমাণ বাঙ্গি বিক্রি করেছেন, এখনও ক্ষেতে প্রচুর ফল রয়েছে। গত বছর বাঙ্গি বিক্রি করে প্রায় আট লাখ টাকা আয় করেছিলেন বলেও জানান তিনি।

কৃষক কাদের বেপারী দুই বিঘা জমিতে চাষ করে স্বাবলম্বী হয়েছেন। তার ভাষ্য, বাঙ্গি চাষ করেই সংসারের খরচ ও সন্তানের পড়াশোনা চালাতে পারছি। অন্যদিকে কুদ্দুস শেখ তিন বিঘা জমিতে চাষ করে প্রতি বিঘায় ৭০ থেকে ৮০ হাজার টাকা বিক্রির আশা করছেন।

ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন জানান, এ বছর উপজেলায় ২৫ হেক্টর জমিতে বাঙ্গি চাষ হয়েছে। কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। তারা জৈব ও আইপিএম পদ্ধতি অনুসরণ করায় উৎপাদন ভালো হয়েছে। মৌসুমের শুরুতে কিছু সমস্যা থাকলেও বর্তমানে চাষিদের মুখে হাসি ফিরেছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় বাংলাদেশিরা ঝুঁকিতে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন...

সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবি

দ্রুত নতুন জাতীয় পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ঘিরে আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ...

দূষণ কমাতে ডিজেলের বদলে ইলেকট্রিক বাস

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের...

তিন দিনে শতাধিক ফ্লাইট বাতিল শাহজালালে

মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে একাধিক দেশ...

মনিরামপুরে ঘের থেকে তরুণের লাশ উদ্ধার

যশোরের মনিরামপুর উপজেলায় একটি মাছের ঘের থেকে আরিফ হোসেন...

ব্যবসায়ীদের নিরাপত্তায় কঠোর অবস্থানের ঘোষণা

পাবনা-৩ আসনের (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) সংসদ সদস্য মোহাম্মদ...

নলডাঙ্গায় জালে আটকা পেঁচা উদ্ধার

নাটোরের নলডাঙ্গা উপজেলায় একটি লক্ষ্মী পেঁচা উদ্ধার করে পরে...

রাজশাহীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রাজশাহীর পবা উপজেলায় নিখোঁজের প্রায় ১১ ঘণ্টা পর আদিব...

ডিএমপির চার উপকমিশনারের বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চারজন উপকমিশনারকে বদলি করা হয়েছে।...

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের ৬(গ) ধারা সংক্রান্ত হাইকোর্ট রুল

ঢাকার হাইকোর্ট ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার...

স্বস্তিতে বই কিনছেন পাঠক

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার চতুর্থ দিনেও দর্শনার্থীর...

পাবনায় মাঠজুড়ে সূর্যমুখীর হাসি

পাবনা জেলা সদরের টেবুনিয়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের মসজিদকুঁড় গ্রামে কপোতাক্ষ নদের...
spot_img

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় বাংলাদেশিরা ঝুঁকিতে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ...

সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবি

দ্রুত নতুন জাতীয় পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি)। এই উদ্যোগ...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ঘিরে আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে...

দূষণ কমাতে ডিজেলের বদলে ইলেকট্রিক বাস

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের একটি কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী ছয় মাসের মধ্যে ঢাকায় নারী...
spot_img