Sunday, March 1, 2026
33 C
Dhaka

মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ঘোষণা

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে আপাতত দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম ফেব্রুয়ারির মতোই অপরিবর্তিত থাকবে। এতে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম আগের মতোই বজায় থাকবে।

মন্ত্রণালয়ের পাঠানো অফিস আদেশে বলা হয়েছে, ভোক্তাপর্যায় প্রতি লিটার ডিজেলের দাম মার্চে ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা। এই দাম আজ ১ মার্চ থেকে কার্যকর হয়েছে। এর আগে জানুয়ারিতে প্রতি লিটার ২ টাকা এবং ফেব্রুয়ারিতে আরও ২ টাকা করে কমানো হয়েছিল।

সরকার ২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে। এর আওতায় প্রতিমাসে আমদানি খরচ অনুযায়ী নতুন দাম নির্ধারণ করা হয়। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি এই স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র ও নির্দেশিকা প্রকাশ করা হয়।

নির্দেশিকায় বলা হয়েছে, দেশে ব্যক্তিগত যানবাহনে বেশি ব্যবহৃত অকটেন ও পেট্রলকে বিলাসদ্রব্য হিসেবে বিবেচনা করে ডিজেলের তুলনায় তাদের দাম বেশি রাখা হয়। অন্যদিকে, উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্বাহী আদেশে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নির্ধারণ করে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের গোয়েন্দা পুলিশের সংস্থা...

রেয়ার ডিজিজে আক্রান্ত কোটি মানুষের লড়াই

অসুখ-বিসুখ নিয়ে আলোচনায় প্রায়ই শোনা যায় ‘লাখে একজন’ বা...

রমজানের প্রথম দশকেই হারামাইনে বিপুল সমাগম

পবিত্র রমজানের প্রথম ১০ দিনে মক্কার মসজিদুল হারাম ও...

দক্ষিণ কোরিয়ায় প্রযুক্তি খাতে বড় বাজি হুন্দাইয়ের

দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা হুন্দাই মোটর গ্রুপ দেশটির...

শৈশবে ভালো অভ্যাস কেন জরুরি

শিশুর শৈশবকালেই ভালো অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট...

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন

দেশের পাঁচ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার...

প্রতারণার বিয়ের পর তীব্র প্রতিক্রিয়ায় স্বামীর বর্বরতা

দিনাজপুরের হাকিমপুরে শাহিনুর ইসলাম (৩২) নামের এক যুবক প্রথম...

ঈশ্বরদীতে হত্যার ঘটনায় পুলিশ তদন্তে অগ্রগতি

পাবনার ঈশ্বরদী উপজেলায় দাদি (৬৫) ও নাতনির (১৫) লাশ...

ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি

গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলিরেজা আরাফি–কে ইরানের লিডারশিপ কাউন্সিলের ধর্মীয়...

আধুনিক শিক্ষাব্যবস্থায় জোর সরকারের

দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট...

নতুন শাখার উদ্বোধনে ৬৫% পর্যন্ত বিশেষ ছাড়ের ঘোষণা

ময়মনসিংহে যাত্রা শুরু করেছে দেশের জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন...

০ শতাংশ অগ্রিমে ফোন কেনার সুযোগ আনছে ইনফিনিক্স

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তি ব্র্যান্ড...

বাউফলে শতবর্ষী মন্দিরে কালী প্রতিমা ভাঙচুর, থানায় মামলা দায়ের

পটুয়াখালীর বাউফলে শীতলা-কালীমাতা মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।...

মশার কয়েল থেকে আগুনে নিঃস্ব পরিবার

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি ছাগল ও দুটি...
spot_img

আরও পড়ুন

তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের গোয়েন্দা পুলিশের সংস্থা ফারাজার প্রধান গোলাম রেজা রেজাইয়ান নিহত হয়েছেন। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে...

রেয়ার ডিজিজে আক্রান্ত কোটি মানুষের লড়াই

অসুখ-বিসুখ নিয়ে আলোচনায় প্রায়ই শোনা যায় ‘লাখে একজন’ বা ‘হাজারে একজন’। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এসব রোগকে বলা হয় বিরল ব্যাধি। নামের সঙ্গে মিল রেখে এগুলোকে...

রমজানের প্রথম দশকেই হারামাইনে বিপুল সমাগম

পবিত্র রমজানের প্রথম ১০ দিনে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ৩ কোটি ১৯ লাখ ৫০ হাজার মুসল্লি ও ওমরাহ পালনকারী উপস্থিত হয়েছেন।...

দক্ষিণ কোরিয়ায় প্রযুক্তি খাতে বড় বাজি হুন্দাইয়ের

দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা হুন্দাই মোটর গ্রুপ দেশটির পশ্চিম উপকূলীয় অঞ্চল সামানগিউমে বড় অঙ্কের বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী পাঁচ বছরে এই অঞ্চলে...
spot_img