Sunday, March 1, 2026
34.3 C
Dhaka

মাদক বিরোধী অভিযানে অভিযুক্তরা আটক

বগুড়ার ধুনট উপজেলায় বিস্ফোরক আইনের একাধিক মামলার পলাতক আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মী ইমা করিম (৪৮) ও তার সহযোগী শাকিল (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

রবিবার (১ মার্চ) সকালে গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আওয়ামী লীগ কর্মী ইমা করিম উপজেলার পারলক্ষীপুর গ্রামের আশরাফ আলীর ছেলে এবং শাকিল চিকাশি গ্রামের সুরুতজামানের ছেলে।

আওয়ামী লীগ কর্মী ইমা করিমের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপির দায়ের করা বিস্ফোরক আইনের একাধিক মামলা বগুড়া, শেরপুর ও ধুনট থানায় দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্র এবং মামলার তথ্য অনুযায়ী, ইমা করিম এলাকায় চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কৌশলে মাদক সেবীদের কাছে মাদক দ্রব্য বিক্রি করে আসছেন। অনেক সময় মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি সেবনকারীদের কাছে মাদক পৌঁছে দেন।

এ ধারাবাহিকতায় শনিবার রাতে ইমা করিম তার সহযোগী শাকিলকে সঙ্গে নিয়ে নিমগাছি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের কাঁচা রাস্তায় দাড়িয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, ‘মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

রূপালী ব্যাংকের আনোয়ারা শাখায় নিরাপত্তাকর্মীর অকাল মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরে রূপালী ব্যাংকের শাখা থেকে অঞ্জন...

পুরস্কার প্রদানের নীতিমালা সংস্কারের দাবি তুললেন কবি মোহন রায়হান

জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান বাংলা একাডেমি...

ইরানে খামেনি নিহত, ক্ষমতার পালাবদল নিয়ে অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী...

ঐতিহ্যবাহী বড় জামে মসজিদে বাড়ছে মুসল্লির সমাগম

মাদারীপুর শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র পুরাণ বাজারে অবস্থিত পুরাণ বাজার...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুই...

ময়মনসিংহে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

ময়মনসিংহে চতুর্থ শ্রেণির এক শিশুকে (১০) বাসায় ডেকে নিয়ে...

ঢাকা বিমানবন্দরে আটকে যাত্রীদের জন্য ব্যবস্থা ঘোষণা মন্ত্রীর

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের...

দ্রুত চার্জ ও বড় ব্যাটারির নতুন ফোন আনল টেকনো

দেশের স্মার্টফোন বাজারে শক্তিশালী ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে...

১৮০ দিনের মধ্যে কাপ্তাই হ্রদ খননের আশ্বাস

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান জানিয়েছেন, আগামী...

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন মির্জা ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপির মহাসচিব...

ইকবাল করিমের জেরায় গুমের সংখ্যা অজানা

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ...

সীতাকুণ্ডে একেএস স্টিল কারখানায় গ্রেপ্তার সাতজন

চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড (একেএসএমএল) কারখানায়...

কিশোরী হত্যার ঘটনায় আদালতের রিমান্ড আদেশ

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার সাত আসামির...

ঈশ্বরদীর জোড়া হত্যাকাণ্ডে আসামির স্বীকারোক্তি

পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যা এবং নাতনিকে ধর্ষণের পর হত্যার...
spot_img

আরও পড়ুন

রূপালী ব্যাংকের আনোয়ারা শাখায় নিরাপত্তাকর্মীর অকাল মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরে রূপালী ব্যাংকের শাখা থেকে অঞ্জন মল্লিক (৫২) নামের এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে...

পুরস্কার প্রদানের নীতিমালা সংস্কারের দাবি তুললেন কবি মোহন রায়হান

জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে তিনি ব্যক্তিগতভাবে পুরস্কারের অর্থ গ্রহণ করবেন না। একই...

ইরানে খামেনি নিহত, ক্ষমতার পালাবদল নিয়ে অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। গতকাল শনিবার ইরানে হামলা চালায় ইসরায়েল, পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যৌথভাবে হামলার ঘোষণা...

ঐতিহ্যবাহী বড় জামে মসজিদে বাড়ছে মুসল্লির সমাগম

মাদারীপুর শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র পুরাণ বাজারে অবস্থিত পুরাণ বাজার বড় জামে মসজিদ জেলার ইতিহাস ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। দেড়শ বছরের বেশি সময় ধরে...
spot_img