Sunday, March 1, 2026
34.3 C
Dhaka

জীবননগরে জামায়াত-বিএনপির সংঘর্ষ, নিহত ১

চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে হাফিজুর রহমান (৪০) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। এছাড়া উভয়পক্ষের আরও ৬ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে হাফিজুর রহমান মারা যান। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮টার দিকে উপজেলার হাসাদাহ বাজারে।

আহতরা হলেন বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মফিজুর রহমান, কর্মী মাহফুজ হোসেন (২৫) এবং হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান (৩৬) ও তার পিতা জসিম উদ্দিন (৬৫) এবং তৌফিক (৪০)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নির্বাচনের পর গত ১৩ ফেব্রুয়ারি পূর্ব শত্রুতার জের ধরে স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান হাসুয়া নিয়ে উপজেলার সুটিয়া গ্রামে যান, যেখানে স্থানীয়রা তাকে আটকে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় প্রতিশোধ হিসেবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সুটিয়া গ্রামের বাসিন্দা খায়রুল ইসলাম হাসাদহ বাজারে আসলে স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান, জসিম উদ্দিন, ইমরান ও বাপ্পা তাকে কিল ঘুষি মেরে আহত করেন।

এরপর আহত খায়রুল ইসলাম জামায়াতের দলীয় লোকজন নিয়ে ইফতারের পর মেহেদী হাসানের বাড়িতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহত ৬ জনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ৪ জনকে যশোরের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়, বাকি ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়।

আহতদের মধ্যে হাফিজুর রহমানের অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

জীবননগর থানার ওসি সুলাইমান শেখ জানিয়েছেন, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর মারা গেছেন। এলাকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের অভিযান অব্যাহত আছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ঢাকা বিমানবন্দরে আটকে যাত্রীদের জন্য ব্যবস্থা ঘোষণা মন্ত্রীর

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের...

দ্রুত চার্জ ও বড় ব্যাটারির নতুন ফোন আনল টেকনো

দেশের স্মার্টফোন বাজারে শক্তিশালী ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে...

১৮০ দিনের মধ্যে কাপ্তাই হ্রদ খননের আশ্বাস

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান জানিয়েছেন, আগামী...

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন মির্জা ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপির মহাসচিব...

ইকবাল করিমের জেরায় গুমের সংখ্যা অজানা

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ...

সীতাকুণ্ডে একেএস স্টিল কারখানায় গ্রেপ্তার সাতজন

চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড (একেএসএমএল) কারখানায়...

কিশোরী হত্যার ঘটনায় আদালতের রিমান্ড আদেশ

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার সাত আসামির...

ঈশ্বরদীর জোড়া হত্যাকাণ্ডে আসামির স্বীকারোক্তি

পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যা এবং নাতনিকে ধর্ষণের পর হত্যার...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত

ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক...

খামেনির মৃত্যুতে ইয়েমেনের হুথিরা সমবেদনা প্রকাশ

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা...

মিনাবের বিদ্যালয়ে ১৪৮ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে ইসরায়েলের বিমানবাহিনী শনিবার (২৮ ফেব্রুয়ারি)...

বাবুগঞ্জ ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করবেন

শিলন্দিয়ার শনিবারের রাতটা শুধু আগুনের নয়, এটি ছিল একটি...

মাদক বিরোধী অভিযানে অভিযুক্তরা আটক

বগুড়ার ধুনট উপজেলায় বিস্ফোরক আইনের একাধিক মামলার পলাতক আসামি...

চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিলেন এমপিপুত্র

সিএনজি অটোরিকশা থেকে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ)...
spot_img

আরও পড়ুন

ঢাকা বিমানবন্দরে আটকে যাত্রীদের জন্য ব্যবস্থা ঘোষণা মন্ত্রীর

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের ভোগান্তি লাঘবে সব ধরনের...

দ্রুত চার্জ ও বড় ব্যাটারির নতুন ফোন আনল টেকনো

দেশের স্মার্টফোন বাজারে শক্তিশালী ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও উন্নত ক্যামেরা সুবিধাসহ নতুন দুটি মডেল উন্মোচন করেছে টেকনো বাংলাদেশ। নতুন এই ফোন দুটি...

১৮০ দিনের মধ্যে কাপ্তাই হ্রদ খননের আশ্বাস

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান জানিয়েছেন, আগামী ১৮০ দিনের মধ্যেই কাপ্তাই হ্রদ খননসহ পার্বত্য জেলার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম শুরু হবে। এসব উদ্যোগের...

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন মির্জা ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। আজ রোববার সকাল নয়টার...
spot_img