Sunday, March 1, 2026
19.1 C
Dhaka

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ, আটকা হাজারো বাংলাদেশি

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা দেখা দিয়েছে। নিরাপত্তার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সাময়িকভাবে মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা করা অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইনসও আপাতত তাদের রুট বন্ধ রেখেছে।

ফলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ ঢাকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমানবন্দরে হাজারো বাংলাদেশি যাত্রী আটকা পড়েছেন। এই পরিস্থিতিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) শনিবার সন্ধ্যায় বিমানবন্দর পরিদর্শন করেন। তিনি টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং আটকে পড়া যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের থাকার ও খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন। মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।

সৌদি আরবে আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ওমরাহ পালন শেষে দুবাই হয়ে দেশে ফেরার পথে ফ্লাইট বাতিল হওয়ায় তিনি জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন। মুশফিকুর রহিম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, সকালেই জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশে ইকে–০৮০৬ ফ্লাইটে উড্ডয়ন করা হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের কারণে সব ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে তাদের সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। যাত্রীদের বিমান কর্তৃপক্ষের সঙ্গে আগাম যোগাযোগ ছাড়া সরাসরি বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ইরানে হামলার পর বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ কয়েকটি দেশ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ফলে ওই অঞ্চলের বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব বা পুনর্নির্ধারণ করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে নির্দেশ দিয়েছে যে, যাত্রীদের ফ্লাইট বাতিল বা বিলম্বের তথ্য এসএমএস, ই-মেইল এবং কল সেন্টারের মাধ্যমে আগেভাগেই জানাতে হবে। এছাড়া বিমানবন্দরে এয়ারলাইনসের কর্মীরা উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দিতে হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

তরুণ বয়সে স্ট্রোক, বাড়ছে চিকিৎসকদের উদ্বেগ

স্ট্রোককে দীর্ঘদিন বয়স্কদের রোগ বলে মনে করা হলেও সাম্প্রতিক...

শাহরিয়ার উদ্দিনকে বহিষ্কার, যোগাযোগ সম্পাদক পদ থেকে অব্যাহতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শাহরিয়ার উদ্দিনকে সাংগঠনিক...

রমজানে লিবিয়ার ঐতিহ্য ও আতিথেয়তা

রমজান এলেই লিবিয়ায় নেমে আসে আধ্যাত্মিকতা, ঐতিহ্য ও আতিথেয়তার...

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারী শনাক্ত

রাজধানীর নয়াপল্টন, গুলিস্তান ও কমলাপুর রেলস্টেশন থেকে এক যুবকের...

বাংলাদেশ মধ্যপ্রাচ্যে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ

ইরানসহ মধ্যপ্রাচ্যে উদ্ভূত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ওই অঞ্চলে অবস্থানরত...

‘আলো’ প্রদর্শনীতে সাংবাদিকরা হামলার ভয়াবহতা অনুভব করেছেন

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর সংঘবদ্ধ উগ্রবাদীদের...

আটকা যাত্রীদের নিরাপদ থাকার ব্যবস্থায় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত হওয়ার পর শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল...

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চলছে

সরকার মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন...

ঢাকাসহ বদ্বীপের শহরগুলোতে বাড়ছে ভূমি ধসের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনায় সাধারণত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা...

চন্দনাইশে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

চট্টগ্রামের চন্দনাইশে শনিবার দুপুর একটার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে...

গোবিন্দগঞ্জে শিক্ষিকার লাশ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু

গাইবান্ধা – গোবিন্দগঞ্জ উপজেলায় চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী...

খুলনায় যুবদল নেতার হত্যায় ছাত্রদল নেতার বহিষ্কার

খুলনা – দিঘলিয়া উপজেলায় যুবদল নেতা খান মুরাদ হত্যাকাণ্ডে...

আশুলিয়ায় অন্তঃসত্ত্বা কিশোরী খুন, স্বামী পালিয়ে গেছে

সাভার – ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একটি ভাড়া বাসা...

ভাত খেয়েও কি সম্ভব ওজন নিয়ন্ত্রণ

সাদা ভাত অনেকেরই প্রিয় খাবার। তরকারি, ভাজি কিংবা ডালের...
spot_img

আরও পড়ুন

তরুণ বয়সে স্ট্রোক, বাড়ছে চিকিৎসকদের উদ্বেগ

স্ট্রোককে দীর্ঘদিন বয়স্কদের রোগ বলে মনে করা হলেও সাম্প্রতিক চিকিৎসা পরিসংখ্যান সেই ধারণা বদলে দিয়েছে। চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়ে দিয়ে ৫০ বছরের কম বয়সী তরুণ-তরুণীদের...

শাহরিয়ার উদ্দিনকে বহিষ্কার, যোগাযোগ সম্পাদক পদ থেকে অব্যাহতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শাহরিয়ার উদ্দিনকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠনের যোগাযোগবিষয়ক সম্পাদক পদ থেকে...

রমজানে লিবিয়ার ঐতিহ্য ও আতিথেয়তা

রমজান এলেই লিবিয়ায় নেমে আসে আধ্যাত্মিকতা, ঐতিহ্য ও আতিথেয়তার বিশেষ আবহ। ত্রিপোলির প্রাচীন অলিগলি থেকে বেনগাজির সমুদ্রতীর—পুরো দেশজুড়ে রমজান মানেই এক ধরনের প্রশান্তি ও...

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারী শনাক্ত

রাজধানীর নয়াপল্টন, গুলিস্তান ও কমলাপুর রেলস্টেশন থেকে এক যুবকের কাটা দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে...
spot_img