বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেল ৫টা ২৮ মিনিটে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। এ সময় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষ নেতারা তাঁকে স্বাগত জানান।
অনুষ্ঠানস্থলে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ইফতার মাহফিলে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও রমজানের তাৎপর্য নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আয়োজকেরা জানিয়েছেন, রমজানের সৌহার্দ্য ও ঐক্যের বার্তা তুলে ধরতেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
সিএ/এমআর


