Saturday, February 28, 2026
30.6 C
Dhaka

পাঠ্যপুস্তকে নেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা

সীমান্তবর্তী জেলা সুনামগঞ্জের কয়েকটি উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষা হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভাষা সংরক্ষণ ও চর্চার প্রাতিষ্ঠানিক উদ্যোগের অভাব এবং শিক্ষাব্যবস্থায় নিজস্ব ভাষার অন্তর্ভুক্তি না থাকায় নতুন প্রজন্ম দ্রুত মাতৃভাষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায় খাসিয়া, হাজং, গারো, চাকমাসহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের বসবাস। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, এসব এলাকায় প্রায় ২০ থেকে ২৫ হাজার আদিবাসী জনগোষ্ঠীর বাস। নিজস্ব ভাষা ও সংস্কৃতি থাকা সত্ত্বেও ভাষা সংরক্ষণে কার্যকর সরকারি উদ্যোগ নেই বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় আদিবাসী নেতাদের মতে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে তাদের মাতৃভাষার কোনো অন্তর্ভুক্তি নেই। ফলে শিশুরা বাংলা ভাষাভিত্তিক শিক্ষায় অভ্যস্ত হয়ে পড়ছে এবং নিজস্ব ভাষা ব্যবহারের সুযোগ কমে যাচ্ছে। পরিবার পর্যায়েও ধীরে ধীরে মাতৃভাষার চর্চা হ্রাস পাচ্ছে।

এক শিক্ষার্থী জানান, বিদ্যালয়ে নিজস্ব ভাষায় কথা বললে সহপাঠীদের কটূক্তি ও উপহাসের শিকার হতে হয়। এ কারণে অনেকেই লজ্জা ও সংকোচে মাতৃভাষা ব্যবহার এড়িয়ে চলে। প্রবীণদের ভাষ্যেও উঠে এসেছে একই অভিজ্ঞতার কথা। হাট-বাজার বা জনসমাগমে মাতৃভাষায় কথা বললে উপহাসের মুখে পড়তে হয়।

স্থানীয় আদিবাসী নেতা তুমুল বলেন, প্রতিটি গোষ্ঠীর নিজস্ব ভাষায় অন্তত একটি করে পাঠ্যপুস্তক প্রণয়ন করা হলে শিশুরা তাদের ভাষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকবে। বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক এন্ড্রো সলোমার জানান, ভাষা চর্চা কেন্দ্র স্থাপন ও পাঠ্যপুস্তকে আদিবাসী ভাষা অন্তর্ভুক্ত না হলে অদূর ভবিষ্যতে এসব মাতৃভাষা পুরোপুরি বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি বাড়ছে

বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন...

কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীরা সরে যেতেই মিলল গণকবর, ১৭১ মরদেহ উদ্ধার

কঙ্গোর পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহীরা পিছু হটার পর সেখানে দুটি...

ভারতীয় ভিসা নিয়ে আশার বার্তা

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা খুব শিগগিরই চালু হবে...

পুলিশে বড় রদবদলের আভাস

বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা বাহিনীতে বদলি,...

অর্থমন্ত্রীর সঙ্গে বিজিএমইএর পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক...

বইমেলায় শিশুদের রঙিন আনন্দ

অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে শিশুদের জন্য ছিল বিশেষ...

রোজা রেখে মুখের পরিচ্ছন্নতা কীভাবে বজায় রাখবেন

রমজান মাসে রোজা অবস্থায় দৈনন্দিন নানা কাজ নিয়ে মুসলমানদের...

হাজারো তরুণ কেন আয়ারল্যান্ড ছেড়ে যাচ্ছেন?

উন্নত জীবনের সন্ধানে আয়ারল্যান্ড ছাড়ছেন ক্রমবর্ধমান সংখ্যক নাগরিক। গত...

আজ সূর্যাস্তের পর আকাশে এক সারিতে দেখা যাবে ছয় গ্রহ

মহাজাগতিক এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। সৌরজগতের...

প্রথম সিলেট সফরে প্রটোকল নিলেন না বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে প্রথমবার নিজ শহর সিলেট...

মার্কিন পোশাকের বাজার মন্দার মধ্যে বাংলাদেশি রফতানি ১২ শতাংশ বৃদ্ধি

২০২৫ সালে মার্কিন বাজারে তৈরি পোশাকের আমদানি সামান্য কমলেও...

মূত্রাশয়ের দুর্বলতায় করণীয়

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই প্রস্রাব ধরে রাখার ক্ষমতা...

ট্রাম্পের মানসিক সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে মার্কিনিদের: জরিপ

মার্কিন প্রেসিডেন্ট Donald Trump–এর বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে...

বাংলাদেশসহ ৪০ দেশের ডিম-মুরগি আমদানিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা

সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসডিএফ) ঘোষণা করেছে,...
spot_img

আরও পড়ুন

বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি বাড়ছে

বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, এই অঞ্চলে সবশেষ প্রায় ৯৬ বছর আগে ১৯৩০ সালে ৭...

কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীরা সরে যেতেই মিলল গণকবর, ১৭১ মরদেহ উদ্ধার

কঙ্গোর পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহীরা পিছু হটার পর সেখানে দুটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং নাগরিক সমাজ সংগঠনগুলো জানিয়েছে, এসব কবর থেকে অন্তত...

ভারতীয় ভিসা নিয়ে আশার বার্তা

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা খুব শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ বিষয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে এবং...

পুলিশে বড় রদবদলের আভাস

বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা বাহিনীতে বদলি, পদোন্নতি ও নতুন নিয়োগকে কেন্দ্র করে তৎপরতা বেড়েছে। পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা কাঙ্ক্ষিত পদ...
spot_img