Friday, February 27, 2026
22.9 C
Dhaka

মৎস্যসম্পদ সুরক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাটকা সংরক্ষণের বিশেষ অভিযানে দুটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ট্রলার দুটি তল্লাশি করে প্রায় ১০ মণ জাটকা মাছসহ তিন জেলেকে আটক করা হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার কঁচা নদী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

জব্দকৃত ট্রলারের নাম ‘এফ বি মায়ের দয়া’ ও ‘এফ বি সোলায়মান’। আটক জেলেরা হলেন—সবুজ হাসন (৩৫), নুরুল ইমন সিকদার (৪২) এবং হাসন খান (২৫)।

কোস্ট গার্ড সূত্র জানায়, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণ ও পরিবহন করার তথ্যের ভিত্তিতে কঁচা নদীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। নদীতে সন্দেহজনক দুটি মাছ ধরার ট্রলার থামিয়ে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ জাটকা মাছ উদ্ধার করা হয়।

পরে আটক তিন জেলেকে ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উদ্ধারকৃত জাটকা স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার বলেন, জাটকা নিধন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং মৎস্যসম্পদ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কর্মকর্তা মা. রাজু আহম্মদ জানান, নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান চলমান থাকবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ইসলামী শাসন ছাড়া দুর্নীতি রোধ সম্ভব নয়

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, ইসলামী...

সংরক্ষিত নারী আসনে টাঙ্গাইলে বিএনপির পাঁচ নেত্রীর মনোনয়ন দৌড়

সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার লক্ষ্যে টাঙ্গাইলে...

দীর্ঘমেয়াদি রোগীদের রমজান প্রস্তুতি

রমজান মাসে সিয়াম সাধনা ও ইবাদত পালনের জন্য শারীরিক...

চার দিনের ব্যবধানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ছয় বছর বয়সী শিশু...

আদালতে হাজিরের পর জামিন নামঞ্জুর, ১ মার্চ পরবর্তী শুনানি

রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদারকে হত্যাচেষ্টার অভিযোগে করা...

চুয়েটে দ্বিতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়া শুরু ১০ মার্চ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক...

১৫৮ শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন স্থগিত করেছে ব্যানবেইস

বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ ২০২৫-এ প্রয়োজনীয় তথ্য না দেওয়ায় দেশের...

স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতির নির্দেশনা

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান...

দূর্নীতির অভিযোগ আইন অনুযায়ী যাচাই-বাছাইয়ের পর্যায়ে

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে ‘মব’ সৃষ্টি করে...

বিদেশি চাপ ও বাণিজ্য আলোচনায় প্রভাবের উল্লেখ

বিদায়ি অন্তর্বর্তী সরকারের বড় বড় সিদ্ধান্ত কেবিনেটে না নিয়ে...

মুরাদ খানকে কুপিয়ে হত্যা, পুলিশ তৎপর

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে পূর্বশত্রুতার জের ধরে মুরাদ...

গোসাইরহাটে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা

শরীয়তপুরের গোসাইরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন অনলাইন...

জাকাত বণ্টনে যে ভুলগুলো এড়াতে হবে

ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতগুলোর মধ্যে সালাতের পরেই জাকাতের অবস্থান।...

আখাউড়ায় ১৯ মামলার আসামি উদয় মিয়া গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদয় মিয়া (৩০) নামের ১৯ মামলার এক...
spot_img

আরও পড়ুন

ইসলামী শাসন ছাড়া দুর্নীতি রোধ সম্ভব নয়

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, ইসলামী হুকুমত তথা কোরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠা ছাড়া দেশ থেকে সুদ, ঘুষ ও দুর্নীতি বন্ধ করা এবং...

সংরক্ষিত নারী আসনে টাঙ্গাইলে বিএনপির পাঁচ নেত্রীর মনোনয়ন দৌড়

সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার লক্ষ্যে টাঙ্গাইলে তৎপরতা শুরু করেছেন দলের পাঁচজন নারী নেত্রী। শুক্রবার ( ৫ ডিসেম্বর) স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ...

দীর্ঘমেয়াদি রোগীদের রমজান প্রস্তুতি

রমজান মাসে সিয়াম সাধনা ও ইবাদত পালনের জন্য শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় না খেয়ে থাকা, ঘুমের রুটিনে পরিবর্তন এবং খাদ্যাভ্যাসের ভিন্নতার কারণে...

চার দিনের ব্যবধানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ছয় বছর বয়সী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আনোয়ারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ভুক্তভোগী শিশুর পরিবার গত ২৩ ফেব্রুয়ারি...
spot_img