Wednesday, February 25, 2026
25.3 C
Dhaka

নদী ভরাটে হুমকিতে ২০ হাজার বিঘা কৃষিজমি

নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ও ঈশ্বরীপুর ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত আইবুড়ি নদী। নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় প্রায় ২০ হাজার বিঘা কৃষিজমি এবং নদীতীরবর্তী অন্তত ৭০০ পরিবারের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ পরিস্থিতিতে নদীটি দ্রুত পুনঃখননের দাবিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শ্যামনগরের ধুমঘাট হাটখোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজা প্রতাপাদিত্যর রাজধানী খ্যাত এ এলাকায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও স্থানীয় সংগঠনের নেতারা অংশ নেন।

ঈশ্বরীপুর ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের সভাপতি এম জিল্লুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বীরেন্দ্রনাথ বিশ্বাস, প্রজন্ম রক্তদান সংস্থার সভাপতি আহমেদ রাজু, এসডি মিলন সংঘের শরীফ হোসেন, জেলেখালি ভাই ভাই সংঘের সাধারণ সম্পাদক সাধন কুমার পরমাণ্য, শাপলা নারী উন্নয়ন সংগঠনের অল্পনা রানী মিস্ত্রি, সাইমুম যুবসংঘের সুমন হোসেন, মধুদ্যুতি মণ্ডলসহ অন্যরা।

বক্তারা বলেন, নিষিদ্ধ জাল ও পাটা দিয়ে নদীর বিভিন্ন অংশে অস্থায়ী বাঁধ দেওয়ায় স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে নদীতে পলি জমে নাব্যতা কমে গেছে। বর্ষা মৌসুমে দুই তীরের গ্রামগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার ফলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।

তারা আরও জানান, কৃষিপ্রধান মুন্সীগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালী ও কচুখালী গ্রামের প্রায় ছয় হাজার বিঘা এবং ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট ও দক্ষিণ শ্রীফলকাটিতে প্রায় ১৪ হাজার বিঘা জমিতে ধান, সবজি ও চিংড়ি চাষ হয়। এসব এলাকার ভেতর দিয়ে প্রবাহিত আইবুড়ি নদীই ছিল সেচ ও জীবিকার প্রধান ভরসা। নদীর প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় সেচ ও পানি নিষ্কাশন—দুই ক্ষেত্রেই সংকট দেখা দিয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে কৃষি অর্থনীতি আরও বিপর্যস্ত হবে। তারা সরকারি উদ্যোগে আইবুড়ি নদী পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ এবং জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবি জানান। তাদের মতে, নদীটি পুনরুদ্ধার না হলে কৃষি, পরিবেশ ও স্থানীয় মানুষের জীবন-জীবিকা দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করলেন শবনম ফারিয়া

সামাজিক মাধ্যমে সবসময় সরব থাকেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী...

দার্জিলিংয়ের অচেনা বাস্তবতা

পরিমল ভট্টাচার্যের লেখার ধাঁচ নিয়ে আলোচনা করতে গেলে অনেকেই...

উপকূলীয় চরাঞ্চলে সয়াবিন চাষের নতুন সম্ভাবনা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দেশে প্রথমবারের মতো উচ্চ খরা...

পরিদর্শনে গিয়ে হামলার অভিযোগ এমপির

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে...

খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবনের দাবি

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ‘দেশের জলাবদ্ধতা...

আ. লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি...

পেশাদার কাজে কেন পেইড এআই বেশি কার্যকর

ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন ব্যক্তিগত জীবন...

হাদিয়া ছাড়া খতমে তারাবির বিরল নজির

চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ঐতিহ্যবাহী মমিনপুর মাদরাসা ও...

ইফতারের আগে সড়কে ঝরল তরুণ চালকের প্রাণ

ইফতারের ঠিক আগে বাড়ি ফেরার আশ্বাস দিয়েও আর ফেরা...

এজলাসে হট্টগোলের জেরে বরিশালে আইনি অচলাবস্থা

আদালতের এজলাসে হামলা ও বিচার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে...

১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্য

নাটোরের বাগাতিপাড়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো....

কিয়ামত ও হাশরের দিনে মানুষের অনুভূতি

কোরআনুল কারিমে কিয়ামত ও পরকালের নানা দৃশ্য বিভিন্ন আয়াতে...

গাছের যত্নে যেসব ভুল এড়িয়ে চলবেন

ফ্ল্যাট বা বাসাবাড়িতে প্রকৃতির ছোঁয়া আনতে ইনডোর প্ল্যান্টের জনপ্রিয়তা...

বাফটা মঞ্চে হিন্দিতে কথা বলে প্রশংসিত আলিয়া ভাট

ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম এন্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা) অনুষ্ঠানে উপস্থিত...
spot_img

আরও পড়ুন

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করলেন শবনম ফারিয়া

সামাজিক মাধ্যমে সবসময় সরব থাকেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পরিচালিত একটি মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ...

দার্জিলিংয়ের অচেনা বাস্তবতা

পরিমল ভট্টাচার্যের লেখার ধাঁচ নিয়ে আলোচনা করতে গেলে অনেকেই ঘোরলাগা কিংবা সম্মোহনী শব্দ ব্যবহার করেন। তবে কেবল বিশেষণ দিয়ে তাঁর লেখার ব্যাপ্তি ও গভীরতা...

উপকূলীয় চরাঞ্চলে সয়াবিন চাষের নতুন সম্ভাবনা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দেশে প্রথমবারের মতো উচ্চ খরা সহনশীল সয়াবিনের ইনব্রিড নতুন জাত উদ্ভাবন করা হয়েছে। নতুন জাতটির নাম দেওয়া হয়েছে ‘জিএইউ সয়াবিন...

পরিদর্শনে গিয়ে হামলার অভিযোগ এমপির

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক...
spot_img