Wednesday, February 25, 2026
25.3 C
Dhaka

হাদিয়া ছাড়া খতমে তারাবির বিরল নজির

চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ঐতিহ্যবাহী মমিনপুর মাদরাসা ও মসজিদে গত ছয় দশক ধরে হাদিয়া ছাড়াই খতমে তারাবির নামাজ পড়ানোর অনন্য দৃষ্টান্ত বজায় রাখা হয়েছে। মাদরাসা-সংযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এখানে তারাবি পড়ানোর বিনিময়ে কোনো আর্থিক হাদিয়া গ্রহণ বা দেওয়ার প্রচলন নেই।

জেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত মমিনপুর মাদরাসা ও মসজিদে রিকশা কিংবা অটোবাইকে সহজেই পৌঁছানো যায়। নদীপথে ইঞ্জিনচালিত নৌকায়ও সেখানে যাতায়াতের সুযোগ রয়েছে। চান্দ্রা-গল্লাক সংযুক্ত পাকা সড়ক থেকে উত্তর-পশ্চিম দিকে সাহেব বাজার এবং পূর্ব দিকে মাদরাসার ক্যাম্পাসের অবস্থান। ডাকাতিয়া নদীর পাড়ে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা।

মাদরাসা ভবনের দক্ষিণ দিক থেকে স্থাপনার শুরু, মাঝখানে রয়েছে দৃষ্টিনন্দন নকশার দ্বিতল মসজিদ। একসঙ্গে অন্তত ৫০০ থেকে ৬০০ মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। নিচতলা ও ওপরতলা—উভয় অংশেই সমানসংখ্যক মুসল্লির ব্যবস্থা রয়েছে। খোলামেলা পরিবেশের কারণে মসজিদের ভেতর স্বস্তিদায়ক আবহ বিরাজ করে।

মমিনপুর মাদরাসার শিক্ষক মাওলানা কেফায়েত উল্লাহ জানান, জেলা সদরের বিভিন্ন মসজিদে তারাবি পড়ানো হাফেজদের হাদিয়া দেওয়া হলেও মমিনপুর মাদরাসা মসজিদে সেই প্রচলন কখনো ছিল না। প্রতিষ্ঠাতা মরহুম হাফেজ মাওলানা মুহসিন (রহ.) এই নীতি চালু করেন এবং তা আজও অনুসৃত হচ্ছে।

এ বছর মাদরাসা মসজিদে খতমে তারাবি পড়াচ্ছেন হাফেজ মো. মাহমুদ ও হাফেজ ওবায়দা। হাফেজ মো. মাহমুদ বলেন, আমি বিগত দুই বছর এই মসজিদে খতমে তারাবি পড়াচ্ছি। আমি কখনো বিনিময়ে হাদিয়া নেইনি। এভাবে নামাজ পড়িয়ে আমি খুবই আনন্দিত।
হাফেজ ওবায়দা বলেন, কোনো বিনিময় ছাড়া আমি এর আগে অন্য মসজিদে তারাবি পড়িয়েছি। বিগত ৩ বছর এই মসজিদে তারাবি পড়াচ্ছি। আমার কাছে খুবই ভালো লাগে।

স্থানীয় মুসল্লি জিয়া জানান, মসজিদের নকশা অত্যন্ত সুন্দর ও সুবিন্যস্ত। গ্রামের বহু মানুষ এখানে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ আদায় করেন। খোলামেলা পরিবেশের কারণে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারেন।

মমিনপুর মাদরাসার মুহতামিম হাফেজ রাশেদ বলেন, প্রতিবছর এই মাদরাসা থেকে যারা হিফজ সম্পন্ন করেন, তারাই মমিনপুর গ্রামের বিভিন্ন মসজিদে খতমে তারাবি পড়ান। একেক মসজিদে দুই থেকে চারজন হাফেজ দায়িত্ব পালন করেন। এবছরও সে অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। মূলত এখানকার শিক্ষার্থীরাই তারাবি পড়ানোর মাধ্যমে ইমামতি জীবনের সূচনা করেন।

তিনি আরো বলেন, মাদরাসা মসজিদে প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে খতমে তারাবি পড়িয়েছেন চাচা হাফেজ ফজলুর রহমান। তার ইন্তেকালের পর শিক্ষার্থীরাই সেই ধারা অব্যাহত রেখেছে এবং এখনো হাদিয়া ছাড়াই তারাবি পড়ানোর ঐতিহ্য ধরে রাখা হয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করলেন শবনম ফারিয়া

সামাজিক মাধ্যমে সবসময় সরব থাকেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী...

দার্জিলিংয়ের অচেনা বাস্তবতা

পরিমল ভট্টাচার্যের লেখার ধাঁচ নিয়ে আলোচনা করতে গেলে অনেকেই...

উপকূলীয় চরাঞ্চলে সয়াবিন চাষের নতুন সম্ভাবনা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দেশে প্রথমবারের মতো উচ্চ খরা...

পরিদর্শনে গিয়ে হামলার অভিযোগ এমপির

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে...

নদী ভরাটে হুমকিতে ২০ হাজার বিঘা কৃষিজমি

নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ...

খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবনের দাবি

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ‘দেশের জলাবদ্ধতা...

আ. লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি...

পেশাদার কাজে কেন পেইড এআই বেশি কার্যকর

ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন ব্যক্তিগত জীবন...

ইফতারের আগে সড়কে ঝরল তরুণ চালকের প্রাণ

ইফতারের ঠিক আগে বাড়ি ফেরার আশ্বাস দিয়েও আর ফেরা...

এজলাসে হট্টগোলের জেরে বরিশালে আইনি অচলাবস্থা

আদালতের এজলাসে হামলা ও বিচার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে...

১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্য

নাটোরের বাগাতিপাড়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো....

কিয়ামত ও হাশরের দিনে মানুষের অনুভূতি

কোরআনুল কারিমে কিয়ামত ও পরকালের নানা দৃশ্য বিভিন্ন আয়াতে...

গাছের যত্নে যেসব ভুল এড়িয়ে চলবেন

ফ্ল্যাট বা বাসাবাড়িতে প্রকৃতির ছোঁয়া আনতে ইনডোর প্ল্যান্টের জনপ্রিয়তা...

বাফটা মঞ্চে হিন্দিতে কথা বলে প্রশংসিত আলিয়া ভাট

ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম এন্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা) অনুষ্ঠানে উপস্থিত...
spot_img

আরও পড়ুন

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করলেন শবনম ফারিয়া

সামাজিক মাধ্যমে সবসময় সরব থাকেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পরিচালিত একটি মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ...

দার্জিলিংয়ের অচেনা বাস্তবতা

পরিমল ভট্টাচার্যের লেখার ধাঁচ নিয়ে আলোচনা করতে গেলে অনেকেই ঘোরলাগা কিংবা সম্মোহনী শব্দ ব্যবহার করেন। তবে কেবল বিশেষণ দিয়ে তাঁর লেখার ব্যাপ্তি ও গভীরতা...

উপকূলীয় চরাঞ্চলে সয়াবিন চাষের নতুন সম্ভাবনা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দেশে প্রথমবারের মতো উচ্চ খরা সহনশীল সয়াবিনের ইনব্রিড নতুন জাত উদ্ভাবন করা হয়েছে। নতুন জাতটির নাম দেওয়া হয়েছে ‘জিএইউ সয়াবিন...

পরিদর্শনে গিয়ে হামলার অভিযোগ এমপির

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক...
spot_img