Wednesday, February 25, 2026
32.5 C
Dhaka

বিজিবির অভিযানে স্বর্ণ পাচার চক্রে ধাক্কা

যশোরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীর দরগাহ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম আব্দুর রউফ। তিনি যশোরের শার্শা উপজেলার লাউতারা গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-৪৯ ব্যাটালিয়নের একটি দল ভোর সাড়ে পাঁচটার দিকে গাজীর দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আব্দুর রউফকে আটক করা হয়।

তল্লাশিকালে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫৮২ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকার বেশি। এ ছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং নগদ কিছু অর্থ জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর ও ঝিকরগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল যাচ্ছিলেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

উদীয়মান গন্তব্যে ঝুঁকছেন বিশ্ব পর্যটকরা

বিশ্ব পর্যটন শিল্পে ২০২৬ সাল ঘিরে নতুন আশাবাদের সঞ্চার...

ডটিনের বিতর্কিত আউট, আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্কিত আউটের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী...

শূন্য রানে আউট: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের অনুন্নয়ন

১৯৪৮ সালের ইংল্যান্ড সফরে স্যার ডন ব্র্যাডম্যানের শেষ টেস্ট...

রোনালদোকে বিশ্বকাপ জয়েই না, পুরো ক্যারিয়ারেই বিচার করুন

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে শুধুমাত্র বিশ্বকাপ...

এবার জুনিয়র বৃত্তি পাচ্ছে ৪৬ হাজার শিক্ষার্থী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশ হওয়ার সম্ভাবনা...

৯৯.৯৪-এর জাদু: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের কাহিনি

দেখতে দেখতে ২৪ বছর অতিবাহিত হয়েছে। ২০০১ সালের ২৫...

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের শেষ দুই ম্যাচের রণনীতি

দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারে সুপার এইট পর্ব শুরু...

রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা, শেষ ষোলোয়ের লড়াই

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগ আজ উত্তেজনাপূর্ণ মঞ্চে অনুষ্ঠিত...

পাকিস্তানের সেমিফাইনাল আশা জুড়ে জয় ও ভাগ্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হারের...

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়ঙ্ক পাওয়ারের মৃত্যু

রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-এর পরিচিত মুখ এবং সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’...

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়কের উজ্জ্বল সাফল্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা নেতৃত্ব দিয়ে দলকে...

দীর্ঘ ব্যাটারি লাইফের ইয়ারবাড আনল অপ্পো

নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড বাজারে এনেছে অপ্পো। ‘অপ্পো...

বোডো/গ্লিমট চ্যাম্পিয়নস লিগে ইতিহাস সৃষ্টি

নরওয়ের উত্তরাঞ্চলের ছোট শহর বোডো, যার জনসংখ্যা মাত্র ৫৫...

খান আকরাম মামলার চূড়ান্ত পর্যায়ে বিচার

মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান...
spot_img

আরও পড়ুন

উদীয়মান গন্তব্যে ঝুঁকছেন বিশ্ব পর্যটকরা

বিশ্ব পর্যটন শিল্পে ২০২৬ সাল ঘিরে নতুন আশাবাদের সঞ্চার হয়েছে। পর্যটকরা এখন আর শুধু প্যারিস, লন্ডন বা নিউ ইয়র্কের মতো পরিচিত শহরে সীমাবদ্ধ থাকছেন...

ডটিনের বিতর্কিত আউট, আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্কিত আউটের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী দলের তারকা অলরাউন্ডার ডিয়ান্ড্রা ডটিন। নারী–পুরুষ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম খেলোয়াড় হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’...

শূন্য রানে আউট: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের অনুন্নয়ন

১৯৪৮ সালের ইংল্যান্ড সফরে স্যার ডন ব্র্যাডম্যানের শেষ টেস্ট ইনিংস ক্রিকেট ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। সেই ইনিংসে তিনি শূন্য রানে আউট হন, যা তৎকালীন দর্শক...

রোনালদোকে বিশ্বকাপ জয়েই না, পুরো ক্যারিয়ারেই বিচার করুন

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে শুধুমাত্র বিশ্বকাপ জয় দিয়ে বিচার করা ঠিক হবে না। ২০২৬ বিশ্বকাপের আগে তিনি স্পষ্ট করে জানান, বিশ্বকাপ...
spot_img