মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরাম হোসেনের করা আপিলের ওপর বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে উভয় পক্ষের শুনানি শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়।
এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৩ সালের ৩০ নভেম্বর খান আকরাম খানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে খান আকরাম হোসেন আপিল করেন, যার শুনানি শেষে এখন চূড়ান্ত রায়ের অপেক্ষা।
রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় আসামিরা অপহরণ, আটক, নির্যাতন, গণহত্যা, হত্যা ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন। ট্রাইব্যুনালের রায়ে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় সাত আসামিকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়।
আপিল বিভাগের রায়ের মাধ্যমে এই মামলার আইনি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপের নিষ্পত্তি হতে যাচ্ছে। রায় ঘোষণাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে নজর রয়েছে।
সিএ/এমআর


