Wednesday, February 25, 2026
32.5 C
Dhaka

পদ্মার বড় ইলিশ নিলামে বিক্রি, দু’মাছের দাম ১০ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা দুটি বড় ইলিশ মাছ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এর মধ্যে একটি মাছের ওজন দুই কেজি ১০০ গ্রাম, অপরটির ওজন এক কেজি ৯০০ গ্রাম। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ এই মাছ দুটি বিক্রি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দে পদ্মার পানি ও স্রোত কমে যাওয়ায় জেলেদের জালে বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়লেও ইলিশ তুলনামূলকভাবে কম ধরা পড়ছে।

বিক্রির বিস্তারিত বিবরণে বলা হয়েছে, বুধবার ভোর ৫টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চরকর্ণেশন এলাকায় জেলে সেকেন হলদারের জালে বড় দুটি ইলিশ ধরা পড়ে। পরে মাছ দুটি দৌলতদিয়া ফেরিঘাটে হালিম সরদারের মাছের আড়তে নেওয়া হয়। সেখানে মোট চার কেজি ওজন মেপে চার হাজার ৬০০ টাকা প্রতি কেজি দরে নিলামে বিক্রি করা হয়।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ কালের কণ্ঠকে জানান, ‘জেলে সেকেন হলদারের জালে ধরা দুই কেজি ১০০ গ্রাম ও এক কেজি ৯০০ গ্রাম ওজনের দুটি বড় ইলিশ আমি নিলামে কিনেছি। পরে অনলাইনের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলা শহরের ইতালিপ্রবাসী এক ব্যক্তির কাছে ওই দুটি ইলিশ মোট ১০ হাজার টাকায় বিক্রি করেছি।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ডটিনের বিতর্কিত আউট, আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্কিত আউটের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী...

শূন্য রানে আউট: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের অনুন্নয়ন

১৯৪৮ সালের ইংল্যান্ড সফরে স্যার ডন ব্র্যাডম্যানের শেষ টেস্ট...

রোনালদোকে বিশ্বকাপ জয়েই না, পুরো ক্যারিয়ারেই বিচার করুন

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে শুধুমাত্র বিশ্বকাপ...

এবার জুনিয়র বৃত্তি পাচ্ছে ৪৬ হাজার শিক্ষার্থী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশ হওয়ার সম্ভাবনা...

৯৯.৯৪-এর জাদু: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের কাহিনি

দেখতে দেখতে ২৪ বছর অতিবাহিত হয়েছে। ২০০১ সালের ২৫...

বিজিবির অভিযানে স্বর্ণ পাচার চক্রে ধাক্কা

যশোরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে...

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের শেষ দুই ম্যাচের রণনীতি

দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারে সুপার এইট পর্ব শুরু...

রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা, শেষ ষোলোয়ের লড়াই

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগ আজ উত্তেজনাপূর্ণ মঞ্চে অনুষ্ঠিত...

পাকিস্তানের সেমিফাইনাল আশা জুড়ে জয় ও ভাগ্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হারের...

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়ঙ্ক পাওয়ারের মৃত্যু

রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-এর পরিচিত মুখ এবং সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’...

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়কের উজ্জ্বল সাফল্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা নেতৃত্ব দিয়ে দলকে...

দীর্ঘ ব্যাটারি লাইফের ইয়ারবাড আনল অপ্পো

নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড বাজারে এনেছে অপ্পো। ‘অপ্পো...

বোডো/গ্লিমট চ্যাম্পিয়নস লিগে ইতিহাস সৃষ্টি

নরওয়ের উত্তরাঞ্চলের ছোট শহর বোডো, যার জনসংখ্যা মাত্র ৫৫...

খান আকরাম মামলার চূড়ান্ত পর্যায়ে বিচার

মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান...
spot_img

আরও পড়ুন

ডটিনের বিতর্কিত আউট, আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্কিত আউটের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী দলের তারকা অলরাউন্ডার ডিয়ান্ড্রা ডটিন। নারী–পুরুষ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম খেলোয়াড় হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’...

শূন্য রানে আউট: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের অনুন্নয়ন

১৯৪৮ সালের ইংল্যান্ড সফরে স্যার ডন ব্র্যাডম্যানের শেষ টেস্ট ইনিংস ক্রিকেট ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। সেই ইনিংসে তিনি শূন্য রানে আউট হন, যা তৎকালীন দর্শক...

রোনালদোকে বিশ্বকাপ জয়েই না, পুরো ক্যারিয়ারেই বিচার করুন

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে শুধুমাত্র বিশ্বকাপ জয় দিয়ে বিচার করা ঠিক হবে না। ২০২৬ বিশ্বকাপের আগে তিনি স্পষ্ট করে জানান, বিশ্বকাপ...

এবার জুনিয়র বৃত্তি পাচ্ছে ৪৬ হাজার শিক্ষার্থী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী এই বৃত্তি পাবে। শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে...
spot_img