Wednesday, February 25, 2026
32.5 C
Dhaka

নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন আলী হোসেন ফকির

নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির আজ বুধবার সকালেই আইজিপির দায়িত্বভার গ্রহণ করেছেন। পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার মো. আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আলী হোসেন ফকির ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগদান করেন। পরবর্তীতে তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার, আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা ও ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আলী হোসেন ফকির কসোভো ও আইভরিকোস্টে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন। সরকারি দায়িত্ব পালন এবং প্রশিক্ষণের জন্য তিনি যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন। আইভরিকোস্টে শান্তি রক্ষা মিশন শেষ করে ২০১৩ সালের জানুয়ারিতে রাজশাহী রেঞ্জ ডিআইজির দপ্তরে সংযুক্ত হন। তবে এরপর কিছু সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব বা পদোন্নতি পাননি। ২০২২ সালে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর, বহু পুলিশ কর্মকর্তাকে বাহিনীতে ফিরিয়ে আনা হয়। এসপি হিসেবে পুনরায় যোগদানের পর আলী হোসেন ফকির উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পান। এরপর তিনি পুলিশ সদর দপ্তর ও স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন) দায়িত্ব পালন করেন। সর্বশেষ অতিরিক্ত আইজিপি হিসেবে এপিবিএনে কর্মরত ছিলেন।

আলী হোসেন ফকিরের জন্ম ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক, স্নাতকোত্তর এবং এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া, তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এবং ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক। ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।

নতুন আইজিপি আলী হোসেন ফকিরের সহধর্মিণী অধ্যাপক নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজের ফিন্যান্স বিভাগের প্রধান হিসেবে কর্মরত। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আলী হোসেন ফকির আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হয়েছেন। বাহারুল আলমকে ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের জন্য আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। চুক্তি অনুযায়ী মেয়াদ এখনও প্রায় ৯ মাস বাকি থাকলেও তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার গতকাল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে।

চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন নতুন আইজিপি।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

শূন্য রানে আউট: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের অনুন্নয়ন

১৯৪৮ সালের ইংল্যান্ড সফরে স্যার ডন ব্র্যাডম্যানের শেষ টেস্ট...

রোনালদোকে বিশ্বকাপ জয়েই না, পুরো ক্যারিয়ারেই বিচার করুন

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে শুধুমাত্র বিশ্বকাপ...

এবার জুনিয়র বৃত্তি পাচ্ছে ৪৬ হাজার শিক্ষার্থী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশ হওয়ার সম্ভাবনা...

৯৯.৯৪-এর জাদু: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের কাহিনি

দেখতে দেখতে ২৪ বছর অতিবাহিত হয়েছে। ২০০১ সালের ২৫...

বিজিবির অভিযানে স্বর্ণ পাচার চক্রে ধাক্কা

যশোরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে...

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের শেষ দুই ম্যাচের রণনীতি

দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারে সুপার এইট পর্ব শুরু...

রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা, শেষ ষোলোয়ের লড়াই

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগ আজ উত্তেজনাপূর্ণ মঞ্চে অনুষ্ঠিত...

পাকিস্তানের সেমিফাইনাল আশা জুড়ে জয় ও ভাগ্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হারের...

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়ঙ্ক পাওয়ারের মৃত্যু

রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-এর পরিচিত মুখ এবং সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’...

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়কের উজ্জ্বল সাফল্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা নেতৃত্ব দিয়ে দলকে...

দীর্ঘ ব্যাটারি লাইফের ইয়ারবাড আনল অপ্পো

নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড বাজারে এনেছে অপ্পো। ‘অপ্পো...

বোডো/গ্লিমট চ্যাম্পিয়নস লিগে ইতিহাস সৃষ্টি

নরওয়ের উত্তরাঞ্চলের ছোট শহর বোডো, যার জনসংখ্যা মাত্র ৫৫...

খান আকরাম মামলার চূড়ান্ত পর্যায়ে বিচার

মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান...

নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন...
spot_img

আরও পড়ুন

শূন্য রানে আউট: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের অনুন্নয়ন

১৯৪৮ সালের ইংল্যান্ড সফরে স্যার ডন ব্র্যাডম্যানের শেষ টেস্ট ইনিংস ক্রিকেট ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। সেই ইনিংসে তিনি শূন্য রানে আউট হন, যা তৎকালীন দর্শক...

রোনালদোকে বিশ্বকাপ জয়েই না, পুরো ক্যারিয়ারেই বিচার করুন

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে শুধুমাত্র বিশ্বকাপ জয় দিয়ে বিচার করা ঠিক হবে না। ২০২৬ বিশ্বকাপের আগে তিনি স্পষ্ট করে জানান, বিশ্বকাপ...

এবার জুনিয়র বৃত্তি পাচ্ছে ৪৬ হাজার শিক্ষার্থী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী এই বৃত্তি পাবে। শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে...

৯৯.৯৪-এর জাদু: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের কাহিনি

দেখতে দেখতে ২৪ বছর অতিবাহিত হয়েছে। ২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি চিরবিদায় নেন সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান। তার মৃত্যু পরবর্তী সময় এবং ক্রিকেটপ্রেমীদের...
spot_img