Wednesday, February 25, 2026
32.5 C
Dhaka

সাভারে অভিযান: দেশীয় অস্ত্র-মাদকসহ চার ছিনতাইকারী আটক

সাভারে গভীর রাতে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযান সম্পর্কে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সাভার আর্মি ক্যাম্প একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্য জানায়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে জাহাঙ্গীর আলম (৩৫), রিপন মিয়া (৪০), মো. শাহিন ইসলাম (১৮) ও মো. রাসেল (১৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে সাভার বাসস্ট্যান্ড এলাকায় রাতে অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে চলছিল। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা এই চক্রের হুমকির মুখে পড়ছিলেন। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তারা ছিনতাই, প্রকাশ্য মাদক লেনদেন এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় অদৃশ্য আতঙ্ক তৈরি করেছিল।

এরই ধারাবাহিকতায় সাভার আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালনকালে একটি দল ছিনতাইকারীকে পথচারীদের ঘিরে ধরার চেষ্টা করতে দেখেন। সেনা সদস্যরা তাদের ধাওয়া করে ঘটনাস্থল থেকে দুইজনকে হাতেনাতে আটক করেন। পরবর্তী সময়ে আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালিয়ে আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তল্লাশি করে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, গাঁজা, মদ, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র, মাদক বিক্রির নগদ টাকা এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে সাভারের বিভিন্ন পয়েন্টে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

অভিযান শেষে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর পদক্ষেপে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, রাতে এলাকা দিয়ে চলাফেরা করা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। সেনাবাহিনীর এই অভিযান শেষে তারা নিরাপদ বোধ করছেন এবং ভবিষ্যতেও এভাবেই নিরাপদে থাকতে চান।

সাভার আর্মি ক্যাম্প জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখা হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের শেষ দুই ম্যাচের রণনীতি

দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারে সুপার এইট পর্ব শুরু...

রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা, শেষ ষোলোয়ের লড়াই

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগ আজ উত্তেজনাপূর্ণ মঞ্চে অনুষ্ঠিত...

পাকিস্তানের সেমিফাইনাল আশা জুড়ে জয় ও ভাগ্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হারের...

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়ঙ্ক পাওয়ারের মৃত্যু

রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-এর পরিচিত মুখ এবং সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’...

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়কের উজ্জ্বল সাফল্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা নেতৃত্ব দিয়ে দলকে...

দীর্ঘ ব্যাটারি লাইফের ইয়ারবাড আনল অপ্পো

নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড বাজারে এনেছে অপ্পো। ‘অপ্পো...

বোডো/গ্লিমট চ্যাম্পিয়নস লিগে ইতিহাস সৃষ্টি

নরওয়ের উত্তরাঞ্চলের ছোট শহর বোডো, যার জনসংখ্যা মাত্র ৫৫...

খান আকরাম মামলার চূড়ান্ত পর্যায়ে বিচার

মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান...

নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন...

নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় কারখানা লুটপাট

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অবস্থিত...

পদ্মার বড় ইলিশ নিলামে বিক্রি, দু’মাছের দাম ১০ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা দুটি বড় ইলিশ মাছ...

জুলাই হত্যাকাণ্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের গ্রেপ্তার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় শিক্ষার্থী নাদিমুল...

ফুলজোড় নদী দূষণ রোধে সিরাজগঞ্জে মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীতে শিল্পকারখানার বর্জ্য ও বিষাক্ত...

নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন আলী হোসেন ফকির

নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির আজ বুধবার...
spot_img

আরও পড়ুন

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের শেষ দুই ম্যাচের রণনীতি

দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারে সুপার এইট পর্ব শুরু করেছে ভারত। আহমেদাবাদের সেই হারের পর বর্তমান চ্যাম্পিয়নরা কিছুটা শঙ্কায় পড়েছে। তবে এই শঙ্কা সূর্যকুমার...

রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা, শেষ ষোলোয়ের লড়াই

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগ আজ উত্তেজনাপূর্ণ মঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদ-বেনফিকা ম্যাচে প্রথম লেগে রিয়াল ১-০ গোলে জয়ী হয়েছে। তবে ম্যাচটি পুরোপুরি...

পাকিস্তানের সেমিফাইনাল আশা জুড়ে জয় ও ভাগ্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হারের পর পাকিস্তান দল হতাশ। এই হারের ফলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে, তবে...

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়ঙ্ক পাওয়ারের মৃত্যু

রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-এর পরিচিত মুখ এবং সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী ফিটনেস তারকা মায়ঙ্ক পাওয়ার না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র...
spot_img