Monday, February 23, 2026
26.1 C
Dhaka

মাদকের টাকার জন্য পরিবারকে হুমকি, যুবকের সাজা

বগুড়ার ধুনট উপজেলায় মাদকের টাকার জন্য বাবা ও শিশুপুত্রকে হত্যাচেষ্টা এবং ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় রাজু মিয়া (২৩) নামের এক মাদকাসক্ত যুবককে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রাজু মিয়া উপজেলার গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামের বেলাল হোসেনের ছেলে।

উপজেলা ভূমি অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজু মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই বাবার কাছে টাকা দাবি করতেন। টাকা না পেলে বাবাকে মারধর করা, শিশুপুত্রকে হত্যাচেষ্টাসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করা তার নিয়মিত আচরণ ছিল। তার নির্যাতন সহ্য করতে না পেরে ছয় মাস আগে তার স্ত্রী তাদের কোলের শিশুসন্তান রেখে বাবার বাড়িতে চলে যান।

এ ঘটনায় অসহায় বাবা বেলাল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে নজরদারির একপর্যায়ে সোমবার দুপুরে রাজু মিয়া নিজ বাড়িতে ইয়াবা সেবনের সময় ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থল থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাৎক্ষণিকভাবে দণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত রাজু মিয়াকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান বলেন, মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি একই সঙ্গে মাদক ও জুয়া প্রতিরোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

রমজানে সহজ ও দ্রুত পকেট সমুচা

রমজানে ইফতারের আয়োজনকে আরও আকর্ষণীয় করতে পকেট সমুচা একটি...

চীনের কুংফু জানা রোবট ঘিরে বিশ্বজুড়ে আলোচনা

রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে...

সুবিদখালী বাজারে ব্যবসায়ীকে মারধর, চাঁদা দাবির অভিযোগ

পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী বাজারের ফল ব্যবসায়ী নির্মল দাসকে (৫০)...

বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দুই পক্ষের মারামারি

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে...

গফরগাঁওয়ের মসজিদে আগুন, কার্পেট ও জেনারেটর পুড়ে ছাই

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

ডামুড্যায় নসিমন দুর্ঘটনায় যুবকের মৃত্যু

শরীয়তপুরের ডামুড্যার চর শিধলকুড়া এলাকায় নসিমন ও ইজি বাইকের...

ঈশ্বরগঞ্জে অবৈধ পুকুর খনন, শতবর্ষী কবরস্থান বিপন্ন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফসলি জমির সীমানা অমান্য করে পুকুর খনন...

৭ প্রতিষ্ঠানকে জরিমানা ও অনুমোদনহীন কেমিক্যাল ধ্বংস

পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার ও খাদ্যপ্রতিষ্ঠান নিয়মিত তদারকির...

রমজান মাসে ব্যবসায়ীদের মানবিকতা প্রদর্শনের আহ্বান

পবিত্র কুরআন নাজিলের মাস রমজান উপলক্ষে রোজাদারদের স্বস্তি দিতে...

জাতীয় নির্বাচনের পর এবার রংপুর সিটির জন্য প্রার্থীদের লড়াই

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাত্র কিছু সময় পার হওয়ার আগেই...

উজ্জ্বল আকন্দের স্বজনদের মারধরের ঘটনায় পুলিশ তদন্ত

গাইবান্ধার সাদুল্লাপুরে ফরিদপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি উজ্জ্বল আকন্দের বাড়ি...

হোয়াটসঅ্যাপে ব্রাউজার কল সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সুযোগ নিয়ে...

প্রতিবাদ করতে গিয়ে খুন হলেন ইব্রাহিম হোসেন

সাতক্ষীরার কলারোয়ায় ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন নামের এক যুবক নিহত...

ময়মনসিংহে রেল দুর্ঘটনায় প্রাক্তন বিজিবি সদস্যের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে জোহরের নামাজ শেষে রেললাইন পার হওয়ার সময়...
spot_img

আরও পড়ুন

রমজানে সহজ ও দ্রুত পকেট সমুচা

রমজানে ইফতারের আয়োজনকে আরও আকর্ষণীয় করতে পকেট সমুচা একটি জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে। চপ ও বেগুনির পাশাপাশি এটি ইফতারের প্লেটে ভিন্নতা আনতে পারে। পকেট...

চীনের কুংফু জানা রোবট ঘিরে বিশ্বজুড়ে আলোচনা

রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। সম্প্রতি দেশটির একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এমন মানবসদৃশ রোবট তৈরি করেছে, যা মার্শাল আর্ট...

সুবিদখালী বাজারে ব্যবসায়ীকে মারধর, চাঁদা দাবির অভিযোগ

পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী বাজারের ফল ব্যবসায়ী নির্মল দাসকে (৫০) মারধর ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন সিকদারের...

বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দুই পক্ষের মারামারি

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিলু মুন্সী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও ১০ জন আহত হয়েছেন। নিহত...
spot_img