Sunday, February 22, 2026
32 C
Dhaka

প্রেমিকার বাবার মামলায় প্রেমিকের যাবজ্জীবন, জামালপুরে মানববন্ধন

জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রেমিকার বাবার করা অপহরণ মামলায় যুবক আপেল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। আন্দোলনকারীরা রায় প্রত্যাখ্যান করে আপেল মিয়ার মুক্তির দাবি জানিয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনে স্থানীয় বাসিন্দাদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসী, সহপাঠী ও স্বজনরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা দাবি করেন, ঘটনাটি প্রেমঘটিত হলেও প্রভাব খাটিয়ে অপহরণের মামলা করা হয়েছে।

বক্তাদের ভাষ্য অনুযায়ী, মেলান্দহ উপজেলার ছবিলাপুর এলাকার বাসিন্দা আপেল মিয়া ও নাবিলা একই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি বাড়িতে বসবাসের কারণে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২১ সালে তারা পালিয়ে বিয়ে করেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।

অভিযোগ রয়েছে, কয়েকদিন পর নাবিলার বাবা লাল মিয়া তাঁদের বাড়িতে এনে আপেল মিয়াকে মারধর করেন এবং তাঁর বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেন। পরে পুলিশ আপেলকে গ্রেপ্তার করে। কিছুদিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। এদিকে নাবিলাকে অন্যত্র বিয়ে দেওয়া হয় বলে স্বজনরা জানান।

প্রায় পাঁচ বছর বিচার প্রক্রিয়া চলার পর গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আসামির উপস্থিতিতে আপেল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেন। এই রায়ের প্রতিবাদেই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া সহপাঠীরা বলেন, এটি প্রেমঘটিত বিষয় হলেও অপহরণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। তারা রায় প্রত্যাখ্যান করে আপেল মিয়ার মুক্তির দাবি জানান।

সাজাপ্রাপ্ত আপেলের খালা ইসরাত জাহান অনন্য বলেন, দুজনের সম্মতিতেই বিয়ে হয়েছিল। পরে জোরপূর্বক তালাক নেওয়া হয়। পরবর্তীতে তাঁদের পরিবারকে এলাকা থেকে উচ্ছেদ করা হয় এবং পরিবারের সদস্যদের ওপর ব্যাপক মারধর করা হয়। তিনি বলেন, দীর্ঘদিন পর এই মামলায় আদালত যে রায় দিয়েছেন, তা আমরা মানি না। পাশাপাশি তিনি মেয়ে নাবিলার বাবা লাল মিয়ার বিচারের দাবি জানান।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ডিজিটাল রূপান্তরে নতুন ভিশনের কথা বললেন মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের...

ফ্যামিলি কার্ড বিতরণে তিন স্তরের পর্যবেক্ষণ

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন,...

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা হবে শিগগির

বিমানমন্ত্রী আফরোজা খানম (রিতা) জানিয়েছেন, দ্রুত সময়ে হযরত শাহজালাল...

কারাগার থেকে দেড় ঘণ্টার প্যারোল, বাবার জানাজায় ছাত্রদল নেতা

রাজবাড়ীতে কারাগারে থাকা অবস্থায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায়...

রমজানে বিয়ে ও দাম্পত্য জীবনের বিধান

রমজান মাসে বিয়ে করা ইসলামে নিষিদ্ধ বা অপছন্দনীয়—এমন ধারণা...

রাষ্ট্রপতির ডাকে অনুষ্ঠিত হবে প্রথম অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার...

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা করেছেন মন্ত্রী মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল...

জায়েদ খানের সঙ্গে মুখোমুখি আড্ডায় কাজী মারুফ

ঢালিউডের প্রখ্যাত অভিনেতা কাজী মারুফ, যিনি এক সময় ‘ইতিহাস’...

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত...

পুরোনো টুথব্রাশ কেন ক্ষতিকর

দাঁত সুস্থ রাখতে নিয়মিত দাঁত ব্রাশ করার গুরুত্ব সবাই...

২৯ বছর পরও ঝুলে আছে সালমান শাহ হত্যা মামলার তদন্ত

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের...

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

রাজধানীর যাত্রাবাড়ীর জুরাইন এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত, পাশে থাকা ১১ কোটি টাকার ট্রমা সেন্টার এখনো চালু হয়নি

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার...

এপস্টেইনকে পেন্টাগন–এফবিআই ভবন কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল: রিপোর্ট

দণ্ডপ্রাপ্ত প্রয়াত শিশু যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনকে ২০১৬ সালে...
spot_img

আরও পড়ুন

ডিজিটাল রূপান্তরে নতুন ভিশনের কথা বললেন মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে সরকারের...

ফ্যামিলি কার্ড বিতরণে তিন স্তরের পর্যবেক্ষণ

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করার ক্ষেত্রে তিনটি পর্যায়ের পর্যবেক্ষণ...

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা হবে শিগগির

বিমানমন্ত্রী আফরোজা খানম (রিতা) জানিয়েছেন, দ্রুত সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করার পরিকল্পনা রয়েছে। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত থার্ড টার্মিনাল বিষয়ক...

কারাগার থেকে দেড় ঘণ্টার প্যারোল, বাবার জানাজায় ছাত্রদল নেতা

রাজবাড়ীতে কারাগারে থাকা অবস্থায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮) নামে এক ছাত্রদল নেতা। পুলিশি পাহারায় নির্ধারিত সময়ের জন্য...
spot_img