Saturday, February 21, 2026
23.9 C
Dhaka

বেকারত্বের হতাশায় যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। চিরকুটে পরিবারের প্রতি গভীর আবেগ ও নিজের অক্ষমতার কথা উল্লেখ করেছেন তিনি। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

শুক্রবার গভীর রাতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের সুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক আবুল কালাম স্থানীয় বাসিন্দা গোলজার আলীর ছেলে। পরিবারের সদস্যদের সঙ্গে একই ঘরে তার বসবাস ছিল।

স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময় তিনি নিজ ঘরে গলায় ফাঁস দেন। সেহরির সময় তার মা তাকে ডাকতে গিয়ে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেন।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা চিরকুটে তিনি পরিবারের কাছে ক্ষমা চেয়ে লেখেন যে, বেকার থাকার কারণে তিনি নিজেকে পরিবারের জন্য বোঝা মনে করতেন। সেখানে নিজের অক্ষমতার জন্য গভীর অনুশোচনার কথাও উঠে আসে।

যদিও চিরকুটে বেকারত্বজনিত হতাশার কথা উল্লেখ রয়েছে, পরিবারের দাবি ভিন্ন। তাদের ধারণা, প্রেমঘটিত কারণেও এমন সিদ্ধান্ত নিতে পারেন তিনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে প্রথম দিনের অনুশীলন সারলেন আফঈদারা

নারী এশিয়ান কাপে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দল শুক্রবার...

চবিতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও মাতৃভাষায় শিক্ষার দাবিতে মানববন্ধন

ভোরের নরম আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। ক্যাম্পাসের গাছপালা,...

সংযম ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত নবীজির সংসার

নবীজির পারিবারিক জীবন ছিল সরলতা, সংযম ও আত্মিক সমৃদ্ধির...

৮০-তে পা রাখলেন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা

বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র, অভিনয় ও ব্যক্তিত্বের জোরে দশকের...

তাণ্ডব চালিয়ে ২২৯ রান করা মোস্তারি আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায়

বাংলাদেশ নারী ক্রিকেট দল টি-২০ বিশ্বকাপে বাছাইপর্বের অপরাজিত চ্যাম্পিয়ন...

হাজারীবাগে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি বাসা থেকে আনিশা ফেরদৌসী নামের...

অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার...

জাইমা রহমানের প্রশংসায় ভাসলেন তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা...

বৃষ্টিতে ভেসে গেলো পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

সুপার এইটের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়া পাকিস্তান ও নিউজিল্যান্ডের...

মোংলা বন্দর আধুনিকায়নে সরকারের নতুন পরিকল্পনা

মোংলা সমুদ্রবন্দরের বিদ্যমান সম্ভাবনা কাজে লাগিয়ে একে আরও গতিশীল,...

সন্তানের চোখে বাবা: বয়সভেদে বদলে যাওয়া এক সম্পর্ক

একজন বাবা সন্তানের জীবনে নিরাপত্তা, মূল্যবোধ ও নীরব দিকনির্দেশনার...

ভাষা শহীদদের স্মরণ করলেন শোবিজ তারকারা

মাতৃভাষাকে শ্রদ্ধা জানাতে দেশজুড়ে নানা আয়োজন চলছে। সামাজিক মাধ্যমে...

শীর্ষস্থান ধরে রাখতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

লা লিগার শীর্ষস্থান ধরে রাখতে শনিবার রাতে মাঠে নামছে...

নতুন সংসদের প্রথম অধিবেশনের সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা...
spot_img

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে প্রথম দিনের অনুশীলন সারলেন আফঈদারা

নারী এশিয়ান কাপে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দল শুক্রবার রাতে অস্ট্রেলিয়ায় পৌঁছায়। দীর্ঘ ভ্রমণের পর শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেন পিটার...

চবিতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও মাতৃভাষায় শিক্ষার দাবিতে মানববন্ধন

ভোরের নরম আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। ক্যাম্পাসের গাছপালা, রাস্তা আর ভবনগুলো যেন নিঃশব্দে দাঁড়িয়ে আছে—ইতিহাসের আরেকটি দিনের সাক্ষী হতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে...

সংযম ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত নবীজির সংসার

নবীজির পারিবারিক জীবন ছিল সরলতা, সংযম ও আত্মিক সমৃদ্ধির এক অনন্য দৃষ্টান্ত। বাহ্যিক জৌলুসের বদলে তাঁর ঘরগুলো ছিল তাওহিদ, তাকওয়া ও আত্মশুদ্ধির শিক্ষা কেন্দ্র।...

৮০-তে পা রাখলেন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা

বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র, অভিনয় ও ব্যক্তিত্বের জোরে দশকের পর দশক দর্শকের হৃদয় জয় করে আসা কিংবদন্তি অভিনেতা সোহেল রানা আজ ৮০-তে পা রাখলেন। অভিনয়ের...
spot_img