Saturday, February 21, 2026
31.5 C
Dhaka

দায়িত্ব শেষে নিরিবিলি সময় কাটাচ্ছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে কোথায় আছেন এবং কী করছেন—এ নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। জানা গেছে, দায়িত্ব হস্তান্তরের পর তিনি রাজধানীর যমুনায় কিছুটা নিরিবিলি সময় কাটাচ্ছেন।

নিয়ম অনুযায়ী যমুনায় আরও তিন মাস থাকার সুযোগ থাকলেও তিনি তা ছেড়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এরই মধ্যে গণপূর্ত বিভাগের একটি প্রতিনিধি দল যমুনা পরিদর্শন করেছে। ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, মাসখানেক বা ঈদের পর তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরতে পারেন।

ড. ইউনূস পরিবারকে সময় দিচ্ছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছেন। পাশাপাশি ইউনূস সেন্টারে ফেরার প্রস্তুতি হিসেবে নথিপত্র ও সাংগঠনিক কাজ গুছিয়ে নিচ্ছেন তিনি। অসুস্থ স্ত্রীর সঙ্গেও নিয়মিত সময় কাটাচ্ছেন।

ঘনিষ্ঠ এক সহযোগীর ভাষ্য অনুযায়ী, তরুণদের জন্য নতুন উদ্যোগ নিয়ে ভাবছেন ড. ইউনূস। তার দীর্ঘদিনের ‘থ্রি জিরো’ ভিশন—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ—এই ধারণার ওপর ভিত্তি করেই ভবিষ্যৎ পরিকল্পনা হতে পারে।

তিনি বিদেশ সফরের আমন্ত্রণও পাচ্ছেন। কোথায় সরাসরি যাবেন আর কোথায় ভার্চুয়ালি বক্তব্য দেবেন, সে বিষয়েও প্রস্তুতি চলছে। আগামী মাসে জাপানে পাঁচ দিনের সফরের পরিকল্পনা রয়েছে।

দৈনন্দিন রুটিনে তিনি সকালে হাঁটাহাঁটি করেন, নাশতার পর কাজ শুরু করেন এবং দেখা করতে আসা মানুষের সঙ্গে কথা বলেন। দায়িত্বকালীন ব্যস্ততার কারণে যাদের সময় দিতে পারেননি, এখন তাদের কথা শুনতে আগ্রহী তিনি।

এদিকে জানা গেছে, সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব শেষে তিনি তার কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তার সঙ্গে আরও কয়েকজন উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিও কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন।

২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে তিনি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সাহ্‌রির জন্য সহজ রুই মাছের রেসিপি

উপকরণ: রুই মাছের টুকরা: ৬টি আলু: ৩টি (মাঝারি) পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ আদাবাটা:...

হাবলের ক্যামেরায় ডিম্বাকার নীহারিকার অসাধারণ দৃশ্য

মহাকাশে একটি তারার জীবনচক্র শেষের মুহূর্তে তৈরি হয় এক...

কেন টেডি বিয়ার ভালোবাসার ভাষা হয়ে উঠল

নরম তুলতুলে শরীর, কালো গোল চোখ আর নিশ্চুপ উপস্থিতি—এই...

সুইডিশ নাগরিকদের ‘অবিলম্বে’ ইরান ত্যাগের আহ্বান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের...

মুসল্লিদের ওপর নতুন বিধিনিষেধের আশঙ্কা

আসন্ন পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশাধিকার সীমিত...

ঘুম না আসার পেছনে রুমিনেশনের ভূমিকা

রাত গভীর হলেই অনেক মানুষের মাথার ভেতর চিন্তার ঝড়...

কুড়িগ্রামের ভাষাসৈনিক সামিউলের অমলিন পথচলা

কুড়িগ্রাম পৌরসভার সবুজ পাড়ায় বসে ভাষা আন্দোলনের দিনগুলোর স্মৃতি...

তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে...

পূর্বধলা শহীদ মিনারে শ্রদ্ধা জানালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা...

শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় নেতা-কর্মী আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে...

প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের

ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ শনিবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রী...

হঠাৎ পরিদর্শনে চাঁদপুর সদর হাসপাতালে এমপি মানিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ...

সোনাকানিয়ায় অতর্কিত হামলা, পিঠে ছুরিকাঘাত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে...

দখল ও দূষণে হারিয়ে যাচ্ছে শ্রীপুরের ঐতিহাসিক খাল

গাজীপুরের শ্রীপুর উপজেলার ছাপিলাপাড়া এলাকার প্রায় সাড়ে ছয় কিলোমিটার...
spot_img

আরও পড়ুন

সাহ্‌রির জন্য সহজ রুই মাছের রেসিপি

উপকরণ: রুই মাছের টুকরা: ৬টি আলু: ৩টি (মাঝারি) পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ আদাবাটা: আধা চা-চামচ রসুনবাটা: ১ চা-চামচ জিরাগুঁড়া: আধা চা-চামচ ধনেগুঁড়া: আধা চা-চামচ শর্ষের তেল: দেড় টেবিল চামচ হলুদগুঁড়া: ১ চা-চামচ মরিচগুঁড়া: ১...

হাবলের ক্যামেরায় ডিম্বাকার নীহারিকার অসাধারণ দৃশ্য

মহাকাশে একটি তারার জীবনচক্র শেষের মুহূর্তে তৈরি হয় এক অনন্য দৃশ্য, যা সম্প্রতি হাবল টেলিস্কোপের ক্যামেরায় ধরা পড়েছে। হাবলের সর্বশেষ ছবিতে দেখা যাচ্ছে ‘এগ...

কেন টেডি বিয়ার ভালোবাসার ভাষা হয়ে উঠল

নরম তুলতুলে শরীর, কালো গোল চোখ আর নিশ্চুপ উপস্থিতি—এই বৈশিষ্ট্যগুলোই টেডি বিয়ারকে ভালোবাসার প্রতীকে পরিণত করেছে। শুরুতে শিশুদের খেলনা হিসেবে জনপ্রিয় হলেও সময়ের সঙ্গে...

সুইডিশ নাগরিকদের ‘অবিলম্বে’ ইরান ত্যাগের আহ্বান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে সুইডেন সরকার। মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে...
spot_img