Saturday, February 21, 2026
22.2 C
Dhaka

সেন্ট মার্টিনের কাছে সাগরে অভিযান, সিমেন্টসহ নৌকা জব্দ

সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে সিমেন্ট পাচারের অভিযোগে ইঞ্জিনচালিত দুটি নৌযান জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় ১ হাজার ১৫০ বস্তা সিমেন্টসহ মোট ১৯ জনকে আটক করা হয়। বৃহস্পতিবার সেন্ট মার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

শুক্রবার ( ৫ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নৌবাহিনী নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সেন্ট মার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্ট মার্টিন বাতিঘর থেকে প্রায় ৩৮ মাইল দূরে নৌবাহিনীর টহল জাহাজ ‘প্রত্যাশা’ একটি সন্দেহজনক নৌযান শনাক্ত করে। জাহাজ থেকে থামার সংকেত দেওয়া হলে নৌকাটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘এফবি সীমান্ত’ নামের নৌযানটি জব্দ করা হয়। তল্লাশি চালিয়ে ওই নৌকা থেকে ৪৫০ বস্তা সিমেন্ট, ২৫০ কেজি ডাল-চানা, ১৬০ কেজি আদা এবং ৩৬০ বোতল এনার্জি ড্রিংক উদ্ধার করা হয়।

একই এলাকায় পৃথক অভিযানে সন্দেহজনকভাবে চলাচলরত ‘এফবি সুরভি’ নামের আরও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। এ নৌকায় তল্লাশি চালিয়ে ৭০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। দুটি নৌযান থেকেই চোরাকারবারি দলের ১৯ সদস্যকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আইএসপিআর জানায়, অধিক মুনাফার আশায় সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের পরিকল্পনা ছিল। জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর ফরোয়ার্ড বেস সেন্ট মার্টিনে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা বজায় রাখা, মাদক ও চোরাচালান দমন এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনীর টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

লবণাক্ত জমিতেও বার্লি চাষে সফল খুলনার কৃষক

খুলনার পাইকগাছার কপিলমুনি এলাকায় পরীক্ষামূলকভাবে চাষ করা বার্লির খেতে...

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবে নয়াদিল্লি

নয়াদিল্লি: বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়নে...

যশোরে চরমপন্থী বিরোধে ব্যবসায়ী রানা প্রতাপ হত্যার দুই ‘শুটার’ গ্রেপ্তার

যশোর: মনিরামপুরে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা রানা প্রতাপ বৈরাগীকে...

কেরানীগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

কেরানীগঞ্জ, ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিত্যক্ত...

বরগুনায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে তালা ভেঙে পতাকা উত্তোলন

গণ–অভ্যুত্থানের পর পরিত্যক্ত থাকা বরগুনার বেতাগী উপজেলার বুড়া মজুমদার...

অন্যের মোবাইল দেখা কেন হারাম

অনুমতি ছাড়া অন্যের মোবাইল ফোনের স্ক্রিনে চোখ রাখা ইসলামি...

রমজানে জলটান বিডির স্বাস্থ্যকর ইফতার

সংবাদ উপস্থাপক নুসরাত ইসলাম বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে জলটান বিডি...

তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী...

ব্রহ্মপুত্র থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়া আনন্দ...

সাত বছরের শিশুকে হত্যা করে ড্রামে ফেলা হলো

রাজধানীর কদমতলী খানকাহ শরিফ এলাকায় মুঠোফোন চুরি নিয়ে বিরোধের...

পূর্বশত্রুতার জেরে মারধর, রাতে প্রাণ হারালেন চালক

রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্বশত্রুতার জেরে মারধরের শিকার নুর এ আলম...

কারাগারে বন্দীর মৃত্যু, আত্মহত্যার দাবি কর্তৃপক্ষের

রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগারে রফিকুল ইসলাম (২৮) নামের এক...
spot_img

আরও পড়ুন

লবণাক্ত জমিতেও বার্লি চাষে সফল খুলনার কৃষক

খুলনার পাইকগাছার কপিলমুনি এলাকায় পরীক্ষামূলকভাবে চাষ করা বার্লির খেতে প্রথমবারেরই আশাব্যঞ্জক ফলন ধরা দিয়েছে। স্থানীয় কৃষকরা আগে কখনো ভাবেননি যে এই লবণাক্ত জমিতে বার্লি...

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবে নয়াদিল্লি

নয়াদিল্লি: বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের...

যশোরে চরমপন্থী বিরোধে ব্যবসায়ী রানা প্রতাপ হত্যার দুই ‘শুটার’ গ্রেপ্তার

যশোর: মনিরামপুরে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা রানা প্রতাপ বৈরাগীকে হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে দুই ‘শুটার’কে অস্ত্র-গুলিসহ আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে রাজশাহীর তানোর...

রাতে কিশোরদের অযাচিত ঘোরাফেরা এড়িয়ে নজরদারি চালাতে প্রশাসনকে নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী

কিশোর অপরাধ দমন ও নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলা...
spot_img