Thursday, February 19, 2026
30 C
Dhaka

আদালতে অগ্রগতি নেই ওসমান হাদি হত্যা মামলার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। আদালত নতুন করে আগামী ২৬ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছেন।

বৃহস্পতিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ কারণে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে একাধিকবার সময় বাড়ানো হওয়ায় এ নিয়ে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় সাতবার পেছাল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

শরিফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাঁকে গুলি করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন। পরে সেটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সিরিয়া ছাড়ছে মার্কিন সেনারা

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আগামী কয়েক মাসের মধ্যে...

রমজান মাসে ইফতারের ফজিলত

সারাদিন সিয়াম সাধনার পর সূর্যাস্তে রোজা ভঙ্গ করার খাবার...

জনপ্রিয় ইউটিউবারের হাত ধরে ঘরোয়া ইফতার আয়োজন

পবিত্র রমজান উপলক্ষে ইফতারের আয়োজনকে আরও সহজ ও মুখরোচক...

“বিদেশে স্বপ্ন পূরণের পথে ১৮ বছরের ফাহাদ হারালেন জীবন, শোকাহত পরিবার।”

চট্টগ্রাম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ – ১৮ বছর বয়সী ফাহাদ...

মেটার এআই অবকাঠামোয় বাড়ছে এনভিডিয়ার নির্ভরতা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের বৈশ্বিক বাজারে নিজেদের আধিপত্য...

সিলেটে ৯ দিন পর ভূমিকম্প, ছাতক উৎপত্তিস্থল

সিলেটে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে ৪ দশমিক ১...

কেপিএম স্কুলের প্রাক্তন ‘ফার্স্ট বয়’ জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিল স্কুলের প্রাক্তন...

গভীর রাতে গেজেট প্রকাশ, নির্বাচন কমিশনের দায়িত্বে প্রশ্ন

ঢাকায় বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য...

রমজানের প্রথম দিনেই ইফতারির ভিড়ে মুখর চকবাজার

রমজানের প্রথম দিনেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারসামগ্রীর বাজার...

রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিয়ে তুরস্ক প্রতিনিধিদলের আশ্বাস

জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল কক্সবাজারের উখিয়ার...

ভারতের যৌনপল্লি থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার

ভারতের পুনে শহরের বুধওয়ার পেথ এলাকার যৌনপল্লি থেকে ১১...

সুজাতপুর বাজারে রমজান ঘিরে বণিক সমিতির নোটিশে বিতর্ক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে রমজান মাসে সব...

ভাঙা কার্যালয়ে ব্যানার টাঙিয়ে আওয়ামী লীগের সংক্ষিপ্ত কর্মসূচি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ভাঙা ও পোড়ানো আওয়ামী লীগের কার্যালয়ে...

কেন মসজিদে মিউজিক বেজে ওঠা অনুচিত

ইসলামী চিন্তাবিদ ও বিজ্ঞ উলামায়ে কেরামের মতে মোবাইলে মিউজিকযুক্ত...
spot_img

আরও পড়ুন

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সিরিয়া ছাড়ছে মার্কিন সেনারা

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আগামী কয়েক মাসের মধ্যে সিরিয়া থেকে অবশিষ্ট মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ...

রমজান মাসে ইফতারের ফজিলত

সারাদিন সিয়াম সাধনার পর সূর্যাস্তে রোজা ভঙ্গ করার খাবার ও পানীয়কে ইফতার বলা হয়। ইফতার শুধু ক্ষুধা নিবারণের বিষয় নয়, এটি সুন্নত, বরকতময় ইবাদত...

জনপ্রিয় ইউটিউবারের হাত ধরে ঘরোয়া ইফতার আয়োজন

পবিত্র রমজান উপলক্ষে ইফতারের আয়োজনকে আরও সহজ ও মুখরোচক করতে তিনটি বিশেষ রেসিপি তুলে ধরেছেন জনপ্রিয় ইউটিউবার মাহিম আহমেদ। খাবারবিষয়ক ভিডিও কনটেন্টের জন্য পরিচিত...

“বিদেশে স্বপ্ন পূরণের পথে ১৮ বছরের ফাহাদ হারালেন জীবন, শোকাহত পরিবার।”

চট্টগ্রাম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ – ১৮ বছর বয়সী ফাহাদ এসএসসি পরীক্ষা দেওয়ার বয়সে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়েছিল। দালালের মাধ্যমে দীর্ঘ...
spot_img