Thursday, February 19, 2026
32 C
Dhaka

সুজাতপুর বাজারে রমজান ঘিরে বণিক সমিতির নোটিশে বিতর্ক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে রমজান মাসে সব হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাজার বণিক সমিতি। এ নির্দেশ অমান্য করলে জরিমানার ঘোষণাও দেওয়া হয়েছে। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, এই নির্দেশ আইনসম্মত নয় এবং বাজার সমিতির এমন সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই।

বুধবার রাতে সুজাতপুর বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। নোটিশে বলা হয়, মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে বাজারের সব হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখতে হবে। কেউ নির্দেশ অমান্য করলে এক হাজার টাকা জরিমানা করা হবে।

নোটিশ প্রকাশের পরপরই বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। নাম প্রকাশ না করার শর্তে বাজার এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বাজার সমিতির এমন সিদ্ধান্তে তাঁরা ক্ষুব্ধ। তাঁদের মতে, সব হোটেল-রেস্তোরাঁ বন্ধ করার ক্ষমতা বাজার সমিতির নেই। এ ছাড়া ভিন্ন ধর্মাবলম্বীরাও হোটেল-রেস্তোরাঁয় যাওয়ার অধিকার রাখেন। বিষয়টি তাঁরা প্রশাসনকে অবহিত করেছেন।

এ বিষয়ে সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সজীব হোসেন বলেন, এলাকাবাসীর অনুরোধের প্রেক্ষিতে রমজান মাসের পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে নোটিশটি দেওয়া হয়েছে। তবে তিনি স্বীকার করেন, এ ধরনের নির্দেশ দেওয়ার আইনগত এখতিয়ার তাঁদের নেই। প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, সেটিই তাঁরা মেনে নেবেন বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম বলেন, রমজানে সকাল-সন্ধ্যা হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশ আইনসম্মত নয়। একইভাবে নির্দেশ অমান্য করলে জরিমানা আদায়ের ঘোষণারও কোনো বৈধতা নেই। বিষয়টি নিয়ে বাজার সমিতির নেতাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সিরিয়া ছাড়ছে মার্কিন সেনারা

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আগামী কয়েক মাসের মধ্যে...

রমজান মাসে ইফতারের ফজিলত

সারাদিন সিয়াম সাধনার পর সূর্যাস্তে রোজা ভঙ্গ করার খাবার...

জনপ্রিয় ইউটিউবারের হাত ধরে ঘরোয়া ইফতার আয়োজন

পবিত্র রমজান উপলক্ষে ইফতারের আয়োজনকে আরও সহজ ও মুখরোচক...

“বিদেশে স্বপ্ন পূরণের পথে ১৮ বছরের ফাহাদ হারালেন জীবন, শোকাহত পরিবার।”

চট্টগ্রাম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ – ১৮ বছর বয়সী ফাহাদ...

মেটার এআই অবকাঠামোয় বাড়ছে এনভিডিয়ার নির্ভরতা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের বৈশ্বিক বাজারে নিজেদের আধিপত্য...

সিলেটে ৯ দিন পর ভূমিকম্প, ছাতক উৎপত্তিস্থল

সিলেটে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে ৪ দশমিক ১...

কেপিএম স্কুলের প্রাক্তন ‘ফার্স্ট বয়’ জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিল স্কুলের প্রাক্তন...

গভীর রাতে গেজেট প্রকাশ, নির্বাচন কমিশনের দায়িত্বে প্রশ্ন

ঢাকায় বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য...

রমজানের প্রথম দিনেই ইফতারির ভিড়ে মুখর চকবাজার

রমজানের প্রথম দিনেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারসামগ্রীর বাজার...

রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিয়ে তুরস্ক প্রতিনিধিদলের আশ্বাস

জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল কক্সবাজারের উখিয়ার...

আদালতে অগ্রগতি নেই ওসমান হাদি হত্যা মামলার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা...

ভারতের যৌনপল্লি থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার

ভারতের পুনে শহরের বুধওয়ার পেথ এলাকার যৌনপল্লি থেকে ১১...

ভাঙা কার্যালয়ে ব্যানার টাঙিয়ে আওয়ামী লীগের সংক্ষিপ্ত কর্মসূচি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ভাঙা ও পোড়ানো আওয়ামী লীগের কার্যালয়ে...

কেন মসজিদে মিউজিক বেজে ওঠা অনুচিত

ইসলামী চিন্তাবিদ ও বিজ্ঞ উলামায়ে কেরামের মতে মোবাইলে মিউজিকযুক্ত...
spot_img

আরও পড়ুন

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সিরিয়া ছাড়ছে মার্কিন সেনারা

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আগামী কয়েক মাসের মধ্যে সিরিয়া থেকে অবশিষ্ট মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ...

রমজান মাসে ইফতারের ফজিলত

সারাদিন সিয়াম সাধনার পর সূর্যাস্তে রোজা ভঙ্গ করার খাবার ও পানীয়কে ইফতার বলা হয়। ইফতার শুধু ক্ষুধা নিবারণের বিষয় নয়, এটি সুন্নত, বরকতময় ইবাদত...

জনপ্রিয় ইউটিউবারের হাত ধরে ঘরোয়া ইফতার আয়োজন

পবিত্র রমজান উপলক্ষে ইফতারের আয়োজনকে আরও সহজ ও মুখরোচক করতে তিনটি বিশেষ রেসিপি তুলে ধরেছেন জনপ্রিয় ইউটিউবার মাহিম আহমেদ। খাবারবিষয়ক ভিডিও কনটেন্টের জন্য পরিচিত...

“বিদেশে স্বপ্ন পূরণের পথে ১৮ বছরের ফাহাদ হারালেন জীবন, শোকাহত পরিবার।”

চট্টগ্রাম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ – ১৮ বছর বয়সী ফাহাদ এসএসসি পরীক্ষা দেওয়ার বয়সে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়েছিল। দালালের মাধ্যমে দীর্ঘ...
spot_img