Thursday, February 19, 2026
32 C
Dhaka

বাংলাদেশে দায়িত্ব পালনকারী মার্কিন কূটনীতিকের মৃত্যু

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। কূটনৈতিক অঙ্গনে তাঁর অবদান ও বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ভূমিকার কথা স্মরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টা ৫১ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মৃত্যুর তথ্য জানানো হয়। এর আগে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক উপরাষ্ট্রদূত জন এফ ডেনিলোভিচ বুধবার ( ৫ ডিসেম্বর) তাঁর ভেরিফায়েড এক্স পোস্টে জানান, গত মঙ্গলবার উইলিয়াম বি মাইলাম মারা যান।

দূতাবাসের পোস্টে বলা হয়, ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে উইলিয়াম বি মাইলামের নিষ্ঠাবান নেতৃত্ব ও সেবার মাধ্যমে যুক্তরাষ্ট্র–বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছিল।

বিশেষ করে ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যার পর হাজারো মানুষের জীবনরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ‘অপারেশন সি অ্যাঞ্জেল’ সংগঠনে তাঁর অবদান স্মরণ করা হয়। ওই মানবিক সহায়তা কার্যক্রম বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্কের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত।

দূতাবাস আরও জানায়, রাষ্ট্রদূতের দায়িত্ব শেষ হওয়ার পরও তিনি দুই দেশের সম্পর্ক জোরদারে সক্রিয়ভাবে কাজ করে গেছেন। বাংলাদেশ–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তিনি আগ্রহ ও সম্পৃক্ততা বজায় রেখেছিলেন।

এ প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে তাঁর (মিলাম) সেই আন্তরিক প্রচেষ্টার সাক্ষী। তাঁর পরিবার, প্রিয়জন এবং তাঁর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে—এমন সবার প্রতি আমার আন্তরিক সমবেদনা।’

উইলিয়াম বি মাইলাম যুক্তরাষ্ট্রভিত্তিক মতামতধর্মী ত্রৈমাসিক সাময়িকী সাউথ এশিয়া পার্সপেকটিভসের সম্পাদক ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডম–এর প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া ওয়াশিংটন ডিসিভিত্তিক চিন্তনপ্রতিষ্ঠান উইলসন সেন্টারের সিনিয়র স্কলার হিসেবে কাজ করেছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কেন মসজিদে মিউজিক বেজে ওঠা অনুচিত

ইসলামী চিন্তাবিদ ও বিজ্ঞ উলামায়ে কেরামের মতে মোবাইলে মিউজিকযুক্ত...

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুর প্রাণহানি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি...

ওজন নিয়ন্ত্রণে বাদাম ও বীজ কীভাবে সহায়ক

বাদাম ও বিভিন্ন ধরনের বীজ নিঃসন্দেহে পুষ্টিকর ও স্বাস্থ্যকর...

এখনও রোজা শুরু হয়নি দুই দেশে, কারণ কী?

বিশ্বের অধিকাংশ দেশে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র...

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা জরুরি

পেছনে না তাকিয়ে ভবিষ্যতমুখী ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে...

ঢাকায় বায়ুদূষণ ভয়াবহ, চার স্থানে দুর্যোগ

ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর শীর্ষে অবস্থান করছে।...

১৩ বছর পলাতক থাকার পর স্ত্রী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালী উপজেলায় স্ত্রী মীরা আক্তার হত্যা মামলার প্রধান...

চিলমারীতে নদীভিত্তিক পর্যটনে নতুন উদ্যোগ

দেশের নদীনির্ভর ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে সামনে রেখে কুড়িগ্রামের...

মুসল্লিদের সুবিধায় খতমে তারাবিহে একক পদ্ধতির প্রস্তাব

পবিত্র রমজান মাসে দেশের সব মসজিদে একই নিয়ম অনুসরণ...

মতপ্রকাশের স্বাধীনতায় জোর দিলেন শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির...

ভোটের পরও পোস্টারে ঢেকে ময়মনসিংহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় দিন পার হলেও ময়মনসিংহ...

ভোটের পরও পোস্টারে ঢেকে ময়মনসিংহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় দিন পার হলেও ময়মনসিংহ...

দামকুড়ায় ইউপি সদস্য হত্যার প্রধান আসামি আটক

রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোশাররফ...
spot_img

আরও পড়ুন

কেন মসজিদে মিউজিক বেজে ওঠা অনুচিত

ইসলামী চিন্তাবিদ ও বিজ্ঞ উলামায়ে কেরামের মতে মোবাইলে মিউজিকযুক্ত রিংটোন ব্যবহার করা নাজায়েজ বা নিষিদ্ধ। কারণ, গান ও বাদ্যযন্ত্র শোনা ইসলামী শরিয়তে হারাম হিসেবে...

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুর প্রাণহানি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার...

ওজন নিয়ন্ত্রণে বাদাম ও বীজ কীভাবে সহায়ক

বাদাম ও বিভিন্ন ধরনের বীজ নিঃসন্দেহে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার। তবে সঠিক পরিমাণ ও সঠিক পদ্ধতিতে না খেলে এসব খাবার থেকে প্রত্যাশিত উপকার নাও...

এখনও রোজা শুরু হয়নি দুই দেশে, কারণ কী?

বিশ্বের অধিকাংশ দেশে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হলেও নিউজিল্যান্ড ও ফিজিতে রোজা শুরু হচ্ছে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে। স্থানীয় সময়...
spot_img