Thursday, February 19, 2026
32 C
Dhaka

বাহিনী প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ক্ষমতাসীন দল বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দ্বিতীয় কার্যদিবসে সচিবালয়ে নিজ দপ্তরে যান। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করে বিএনপি। পরবর্তীতে গত মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।

নতুন সরকারের কার্যক্রম শুরুর পর বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টারা অংশ নেন। বৈঠকে প্রাথমিকভাবে তিনটি অগ্রাধিকার নির্ধারণ করা হয় এবং সেগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারের নির্ধারিত তিন অগ্রাধিকার হলো—দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিশ্চিত করা এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই এসব খাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

এখনও রোজা শুরু হয়নি দুই দেশে, কারণ কী?

বিশ্বের অধিকাংশ দেশে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র...

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা জরুরি

পেছনে না তাকিয়ে ভবিষ্যতমুখী ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে...

ঢাকায় বায়ুদূষণ ভয়াবহ, চার স্থানে দুর্যোগ

ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর শীর্ষে অবস্থান করছে।...

১৩ বছর পলাতক থাকার পর স্ত্রী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালী উপজেলায় স্ত্রী মীরা আক্তার হত্যা মামলার প্রধান...

চিলমারীতে নদীভিত্তিক পর্যটনে নতুন উদ্যোগ

দেশের নদীনির্ভর ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে সামনে রেখে কুড়িগ্রামের...

বাংলাদেশে দায়িত্ব পালনকারী মার্কিন কূটনীতিকের মৃত্যু

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা...

মুসল্লিদের সুবিধায় খতমে তারাবিহে একক পদ্ধতির প্রস্তাব

পবিত্র রমজান মাসে দেশের সব মসজিদে একই নিয়ম অনুসরণ...

মতপ্রকাশের স্বাধীনতায় জোর দিলেন শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির...

ভোটের পরও পোস্টারে ঢেকে ময়মনসিংহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় দিন পার হলেও ময়মনসিংহ...

ভোটের পরও পোস্টারে ঢেকে ময়মনসিংহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় দিন পার হলেও ময়মনসিংহ...

দামকুড়ায় ইউপি সদস্য হত্যার প্রধান আসামি আটক

রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোশাররফ...

রমজানের আগে চট্টগ্রামে মাংসের দামে ঊর্ধ্বগতি

পবিত্র রমজানকে সামনে রেখে শবে বরাতের পর থেকেই চট্টগ্রাম...

বরিশালে বাজার ইজারাদার খুন

বরিশালে দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) নামে বিএনপির এক কর্মীকে...
spot_img

আরও পড়ুন

এখনও রোজা শুরু হয়নি দুই দেশে, কারণ কী?

বিশ্বের অধিকাংশ দেশে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হলেও নিউজিল্যান্ড ও ফিজিতে রোজা শুরু হচ্ছে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে। স্থানীয় সময়...

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা জরুরি

পেছনে না তাকিয়ে ভবিষ্যতমুখী ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ডিজিটাল লিটারেসি...

“নতুনদের হাতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, জ্যেষ্ঠদের দায়িত্ব কম — বিএনপির নতুন মন্ত্রিসভা কার্যক্রম শুরু করলো”

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ – অভিজ্ঞ ও নতুনদের সমন্বয়ে গঠিত হয়েছে বিএনপির নতুন মন্ত্রিসভা। এবার অনেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রথমবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।...

ঢাকায় বায়ুদূষণ ভয়াবহ, চার স্থানে দুর্যোগ

ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর শীর্ষে অবস্থান করছে। ভারতের রাজধানী দিল্লি এবং পাকিস্তানের লাহোরকে পেছনে ফেলে বৃহস্পতিবার সকালে রাজধানীর বায়ুর মান ২৯১ পৌঁছেছে,...
spot_img